home top banner

স্বাস্থ্য টিপ

সাদা চালের ভাতে টাইপ-২ ডায়াবেটিস!
২৫ মে, ১৩
View in English

স্বাস্থ্য গবেষকরা বলেন যে তারা গবেষনায় দেখেছেন সাদা চালের ভাত খাওয়ার সাথে টাইপ-২ ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। টাইপ-২ ডায়াবেটিস ইতোমধ্যে কিছু কিছু দেশে মহামারী আকারে দেখা দিচ্ছে।

হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এর গবেষক ‘কি সান’ এএফপি কে বলেন, “আমরা গবেষনায় পেয়েছি যে সাদা চালের ভাত (মেশিনে পলিশ করা) খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। বিশেষ করে এশিয়ার জনগনের এই ঝুঁকি বেশি যারা অধিকহারে ভাতের উপর নির্ভরশীল”।

“তবে একই সাথে তারা অন্যান্য যেসব জিনিস খায় তার প্রতিও নিবিড়ভাবে নজর দেয়া প্রয়োজন। আসলে শুধু একটা খাদ্যের উপর নজর না দিয়ে পুরো খাদ্য প্রনালীর উপর মনযোগ দেয়া উচিত”- মনে করেন ‘কি সান’।

ব্রিটিশ মেডিকেল জার্নালে দেয়া এক সাক্ষাৎকারে ‘কি সান’ এর গবেষকদল মত প্রকাশ করেন যে চীন, জাপান, অস্ট্রেলিয়া আর আমেরিকায় পরিচালিত গবেষনায় (যা ইতোমধ্যে প্রকাশিত) প্রাপ্ত ফলাফলে তারা উপরোক্ত লিঙ্ক বা সংযোগ খুঁজে পেয়েছেন। চার থেকে বাইশ বছর ধরে প্রায় ৩৫০,০০০ লোকের উপর পরিচালিত গবেষনায় দেখা গেছে যে প্রায় ১৩,০০০ লোক টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন যারা সাদা চালের ভাতের উপর অধিক নির্ভরশীল।

চীন ও জাপানে পরিচালিত গবেষনায় দেখা যায় প্রায় ৫৫% লোক যারা অন্যদের তুলনায় সাদা চালের ভাত বেশি খান। অস্ট্রেলিয়া ও আমেরিকাতে এই হার খুবই কম, মাত্র ১২%।

চীন ও জাপান, এশিয়ার এই দু’টি দেশের জনগন দৈনিক ৩ থেকে ৪ বার ভাত খান যেখানে পশ্চিমা জনগন খায় সপ্তাহে মাত্র ১/২ বার। সাদা চাল সারা দুনিয়াতেই প্রধান চাল হিসাবে খাওয়া হয় বিশেষ করে যেসব দেশ ভাতের উপর নির্ভরশীল। দেখতে সুন্দর এসব চাল মেশিনে ছাঁটা ও পলিশ করা যাতে স্টার্চের প্রাধান্য থাকে বেশি।

অন্যদিকে বাদামী চালে সাদা চালের তুলনায় অনেক বেশি আঁশ বা ফাইবার থাকে, থাকে ম্যাগনেসিয়াম ও ভিটামিন, স্বল্প মাত্রার ‘গ্লাইসেমিক ইনডেক্স’-সুগার মাপার একক।

তবে ‘সান’ জানিয়েছেন যে তাদের গবেষনায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন তারা যাদের উপর গবেষনা চালিয়েছেন তাদের উপর ১০০% নজরদারী করা সম্ভবপর হয়ে উঠেনি যে তারা ভাত ছাড়া আরো কি কি খান।

আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)’র মতে সারা বিশ্বে প্রায় ৩৫০ মিলিয়ন বা প্রায় ৩৫ কোটি মানুষ বর্তমানে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। আর এই রোগের জন্য দায়ী প্রধানতঃ খাদ্যাভ্যাস। টাইপ-২ ডায়াবেটিস এমনই একটি রোগ যাতে রক্তে সুগারের বা শর্করার মাত্রা বেশি থাকে যা ইনসুলিন হরমোন কর্তৃক প্রক্রিয়াজাত হয়ে নিয়ন্ত্রিত হতে পারে না। স্থুলতা আর শারীরিক ব্যায়াম বা পরিশ্রম না করাকেও এই রোগের জন্য দায়ী মনে করা হয়।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ১২টি সহজ ভেষজ চিকিৎসা
Previous Health Tips: Best and Worst Sugar Substitutes

আরও স্বাস্থ্য টিপ

জেনে রাখা ভালো

পাকস্থলী মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এখানে বিভিন্ন কারণে অনেক রোগে আক্রান্ত হতে পারে। এর মধ্যে পাকস্থলী ক্যান্সার একটি জটিল রোগ। দীর্ঘদিন ধরে পাকস্থলীর আলসার বা ক্ষত রোগে ভুগলে এই রোগ সৃষ্টি হওয়ার আশংকা। যে কোনো কারণে অস্বাভাবিকভাবে কোষ বৃদ্ধি হলে তাকে ক্যান্সার বলে অভিহিত করি। এটা ভয়ঙ্কর... আরও দেখুন

রমজানে শরীরচর্চা !

রোজাদারদের সুরক্ষায়এর আগে বেশকিছুখাবার দাবারের টিপস দেওয়া হয়ছিলো। আরও ছিলো বদলে যাওয়া খাদ্যাভ্যাসের মধ্যে সুষ্ঠুজীবন যাপনের কৌশল। তবে সবকিছুই বরবাদ হয়ে যেতে পারে যদি শরীরচর্চার অভ্যেসটা চলে যায়। রমজানের জন্য শরীর চর্চায়মনযোগী হবেন না তা কি করে হয়। কিছুছোটখাটো ব্যায়াম চালুরাখতেই... আরও দেখুন

ব্রণ নিয়ে ভাবনা

বয়ঃসন্ধির সময় হরমনের ক্ষরণ মাত্রার ভারসাম্যের অভাবে ত্বকের তেল গ্রন্থি ওসেবাম ক্ষরণ বেড়ে যায়। এতে রোমকূপ গুলো বন্ধ হয়ে যায় ও ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। এভাবে জীবাণুর বিষক্রিয়ায় ত্বকে ব্রণের সৃষ্টি হয়। ব্রণের জীবাণুর নাম প্রোপাইনো ‘ব্যাকটেরিয়াম অ্যাকনে’।কখন ও কোথায় ব্রণ হয় বয়ঃসন্ধির... আরও দেখুন

পারিবারিক কলহ অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়

বাবা-মা, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে অবিরাম ঝগড়াঝাটি মধ্য বয়সে মানুষের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন ড্যানিশ গবেষকরা। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৩৬ থেকে ৫২ বছর বয়সী ৯ হাজার ৮৭৫ জন নারী-পুরুষের ওপর এ নিয়ে গবেষণা চালিয়ে এ তথ্য পেয়েছেন বলে... আরও দেখুন

সুন্দর মুখশ্রীর জন্যঃ ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ৫ মিনিট

আপনার দৈনিক কার্যতালিকায় অন্তর্ভুক্তের জন্য এটি একটি উপযুক্ত পরিকল্পনা যার মাধ্যমে আপনি সুন্দর মুখশ্রী পেতে পারেন। নীচের সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে আপনার স্বপ্নের নিখুঁত সুন্দর ত্বক পেতে পারেনঃ ভ্যাসেলিনের কৌশল ভ্যাসেলিন ব্যবহার করে আপনার তর্জনীর মাধ্যমে চোখের পাতায় মসৃণ ভাবে এবং চোখের পাতার... আরও দেখুন

Heart Attack and Smoking

Heart Attack and Smoking There are six main risk factors for having a heart attack, and smoking is one of them. Smoking accelerates the process of atherosclerosis (narrowing of the arteries), which can lead to a heart attack. Smoking can also increase the risk of blood clots, which can... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')