home top banner

Health Tip

পেঁপে বীচির বিস্ময়কর উপকারীতা
21 May,13
View in English

পেঁপের বীচি যা খাওয়ার উপযোগী নয় বলে মনে করা হয় যা মানুষ ছুঁড়ে ফেলে দেয়, সেই পেঁপের বীচি আপনার স্বাস্থ্যের জন্য আশ্চর্য ফল দেবে। আধা চামচ পেঁপের বীচি খাওয়া আর পেঁপে খাওয়া এক নয়। বীচিতে একধরনের গন্ধ আছে যা সরিষা আর কাল গোল মরিচের গুঁড়ার মাঝামাঝি মনে হবে। এটা যদি আপনি মানিয়ে নিয়ে অল্প পরিমানে আপনার খাবার তালিকায় রাখেন তাহলেই আপনি পেতে পারেন বিস্ময়কর ফল।

 

কৃমি ও অন্যান্য পরজীবী নিয়ন্ত্রণে পেঁপের বীচি

কাঁচা পেঁপের মতই পেঁপের বীচিতে আছে উচ্চ মাত্রার ‘প্যাপিন’ এর মত পদার্থ ‘প্রোটিওলাইটিক এনজাইম’ – যা কি না পরজীবী থেকে দেহকে মুক্ত রাখে। ঠিক একইভাবে ‘প্যাপিন’ খাদ্যের আমিষ বর্জ্য ভেংগে দেয় সেই সাথে পরজীবী ও তাদের ডিমকেও ভেংগে দেয়। মানসম্মত মাত্রার পরিপাক এনজাইম অন্ত্রনালীকে স্বাভাবিক রাখে এবং অন্ত্রনালীতে কৃমি ও অন্যান্য পরজীবীর বাসকে কঠিন করে তোলে। পেঁপের বীচিতে আরো আছে কৃমিনাশক এলকালয়েড ‘কারপেইন’ যা পরজীবী কৃমি ও এমিবা নাশে খুবই কার্যকর।

 

লিভার সিরোসিস বা যকৃতের পঁচন চিকিৎসায় পেঁপের বীচি

লিভার সিরোসিস এক ধরনের রোগ যা সাধারনত অনেক বছর ধরে যকৃতের কোন জটিল রোগ বা অতিরিক্ত মদ্যপানের ফলে হতে পারে। এতে লিভার বা যকৃত সংকুচিত হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে নানাবিধ মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়।

পেঁপের বীচি এই লিভার সিরোসিসের চিকিৎসায় কার্যকরী বলে প্রমানিত। খাওয়ার পদ্ধতিগুলোর একটি হচ্ছেঃ প্রতিদিন পাঁচটি শুকনো পেঁপের বীচি পিষে গুঁড়ো করে তার সাথে এক চামচ টাটকা লেবুর রস মিশান। এরপর দিনে দু’বার করে অন্ততঃ একমাস খেতে হবে। বহু লিভার সিরোসিসে আক্রান্ত রোগী এই প্রাকৃতিক পদ্ধতির চিকিৎসায় আশ্চর্য ফল লাভ করেছেন।

তবে তার আগে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষত যখন ‘প্যাপিন’ অন্যান্য ঔষধ শোষনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। লিভার সিরোসিসের রোগী ছাড়াও সুস্থ লোকেরাও লিভারকে বিষমুক্ত রাখতে পেঁপের বীচি খেতে পারেন। আর লিভার সুস্থ থাকা মানে শরীর সুস্থ থাকা।

 

ব্যাকটেরিয়া বিরোধী উপাদান

মনে করা হয় পেঁপের বীচিতে এন্টিব্যাকটেরিয়াল এবং এন্টিইনফ্লামেটরি উপাদান আছে যা পরিপাক ক্রিয়ায় প্রভাব ফেলে। গবেষনায় দেখা গেছে পেঁপে বীচির নির্যাস ই-কোলাই, সালমোনেল্লা, স্ট্যাফাইলোসহ অন্যান্য মারাত্মক ব্যাকটেরিয়া ধংস করে। অন্যদিকে উপকারী ব্যাকটেরিয়ার কোন ক্ষতি করে না।

 

সতর্কতা  

গর্ভবতি মায়েদের জন্য পেঁপের বীচি খাওয়া যাবে না। এমনকি এনজাইম সম্মৃদ্ধ কাঁচা পেঁপেও না। অন্যান্য প্রানিদেহের উপর প্রয়োগকৃত পরীক্ষায় দেখা যায় যে এটি বেশি মাত্রায় খেলে পুরুষের প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই এটি একনাগাড়ে কয়েক মাস না খেয়ে নিয়মিত বিরতিতে খেলে কাংখিত মাত্রায় উপকার পাওয়া যাবে।

পেঁপের বীচিতে যেহেতু উচ্চ মাত্রার কারপেইন, ‘প্যাপিন’ সহ অন্যান্য পরিপাকীয় এনজাইম থাকে তাই একসঙ্গে অনেক বেশি পরিমানে খাওয়ার দরকার নেই। বরং পেঁপে খাওয়ার পর বীচিগুলো পরিস্কার করে শুকিয়ে কৌটায় ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যাতে প্রয়োজনমত বের করে খেতে পারেন।

  

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: NO MORE WRINKLES:
Previous Health Tips: Kicks Out the Worms by Pumpkin Seeds

More in Health Tip

হ্যালো ডক্টর

প্রশ্ন : Acute upper Respiratory tract infection বলতে কি বোঝায়? উত্তর : আমাদের শ্বাসযন্ত্রের উপরি অংশ তথা নাক থেকে শুরু করে ব্রঙ্কাস পর্যন্তঅংশের স্বল্পমেয়াদি সংক্রমণকে Acute upper Respiratory tract infection বাস্বল্পমেয়াদি শ্বাসনালির সংক্রমণ বলা হয়ে থাকে। প্রশ্ন : কি কি রোগ এই স্বল্পমেয়াদি... See details

পেটের মেদ কমবে যেভাবে

অনেকেরই সুগঠিত দেহ। কিন্তু কেন জানি হঠাৎ করে পেটে মেদ জমতে শুরু করেছে। পোশাকের ভেতর থেকে উঁকি-ঝুঁকি দিচ্ছে ভুঁড়ি। সে বড় বিব্রতকর অবস্থা। ভুঁড়ির জন্য কাজেকর্মেও গদাই লস্করি একটা ভাব চলে এসেছে। পেটের মেদ ঝরাতে চাইলে মেনে চলুন কিছু সাধারণ নিয়মকানুন। আর দেখুন না শরীরটাও কেমন ঝরঝরে হয়ে ওঠে। শরীর... See details

বিশেষ শিশুদের স্কুলে পাঠানোর জন্য ৫ টি জরুরী টিপস

নতুন স্কুলে যাওয়া অথবা নতুন ক্লাসে উঠার পর অনেক শিশুই ক্লাসে যেতে ভয় পায়। নতুন বন্ধু, নতুন টিচারদের নিয়ে তাদের মনে অনেক সংশয়, অনেক দ্বিধা কাজ করে। বিশেষ শিশুদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। তাদেরও স্কুলে যাওয়ার আগে মনে থাকে হাজারো প্রশ্ন, হাজারো সংশয়। নিম্নে বিশেষ শিশুদের স্কুলে... See details

ফেয়ারনেস ক্রিম ক্ষতিকর!

দেশি-বিদেশি কসমেটিক কোম্পানিগুলো নিয়ে এল রং ফর্সাকারী ক্রিম। কয়েক দশক ধরে ধীরে ধীরে এর বাজার বাড়লো। সেলিব্রেটিরা এসব পণ্যের প্রচারে নামলেন, বিক্রি উঠল তুঙ্গে।  পারদ যৌগ অপব্যবহার : গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রং ফর্সাকারী পণ্যে মারকিউরাস কোরাইডের (পারদযৌগ) মতো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস... See details

১০ খাবার খেয়ে চর্বি কমান

মেদবহুল শরীর ব্যক্তির সৌন্দর্যই নষ্ট করে না, ব্যক্তির জন্য অস্বস্তিকরও বটে। শরীরের মেদ কমাতে অনেকে খাবার কমিয়ে দেন, নিয়মিত শরীর চর্চা (ব্যায়াম) করেন। কিন্তু খাবার খেয়েই আপনি আপনার মেদ কমাতে পারবেন। এমন ১০টি খাবারের তালিকা দিয়েছেন পুষ্টিবিজ্ঞানী ও ফ্রিল্যান্স‍ার কারা... See details

শীতের অসুখ

ইতোমধ্যে শীত চলে এসেছে। শহরে শীত একটু কম লাগলেও গ্রাম এলাকায় পুরোদমে পড়ছে শীত। ঘুম থেকে উঠলেই দেখা যায় কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, আর সবুজ ঘাসে জমেআছে বিন্দু বিন্দু শিশির। শীতের শুরুর এই সময়টা উপভোগ্য হলেও দেখা দিতে পারে বাড়তি কিছুস্বাস্থ্য সমস্যা। তাই এ সময়ে প্রয়োজন হয় কিছুটা বাড়তি সতর্কতা।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')