home top banner

Health Tip

জেনে নিন গর্ভধারনের খুঁটিনাটি পর্ব – ৭
08 May,13
View in English
Tagged In:  pregnancy care  pregnancy step  

Sex-during-pregnancyগর্ভাবস্থায় যৌনমিলন

গর্ভধারন করতে হলে আপনাকে যৌনমিলন করতেই হবে এটা শাশ্বত কথা। কিন্তু গর্ভাবস্থায় যৌনমিলন নিয়ে আমাদের সমাজে অনেকেই দোদুল্যমান থাকেন। আসুন, জানা যাক গর্ভাবস্থায় যৌনমিলন নিয়ে কিছু কথা।

গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগিয়ে গেলে গর্ভাবস্থায় যৌনমিলনে কোন সমস্যা নেই। কিন্তু গর্ভের প্রথম দিকে অনেকেরই হরমোনের ওঠানামা, অবসাদ, বমি বা বমিভাব আপনার যৌন আকাংখাকে দমিয়ে দিতে পারে। এছাড়া ওজন বৃদ্ধি, পিঠে ব্যাথা বা অন্যান্য সমস্যা এমনকি গর্ভাবস্থার অন্যরকম অনুভূতিও আপনার যৌন ইচ্ছা কমাতে পারে।

গর্ভ ও অনাগত বাচ্চা নিয়ে যে নতুন একটা সম্পর্ক তৈরী হতে যাচ্ছে কিংবা পরিবারে অন্যদের মাঝে একজন মা হিসাবে তার সম্পর্কে যে ভাবনা ইত্যাদি বিষয়গুলো স্বাভাবিক যৌনমিলনে সাময়িক বাধা হতে পারে। আবার অনেক সময় অনেকের মাঝে একটা ভয় কাজ করে যে যৌনমিলনে বাচ্চার কোন ক্ষতি হয় কি না। মা হিসাবে তার ভূমিকা কি হবে এই ভাবনাও অনেক সময়ে কাম শীতলতার কারন হতে পারে।

গর্ভপাতের ভয়

বহু দম্পতি এটা মনে করে থাকেন যে গর্ভাবস্থায় যৌনমিলন করলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অকাল গর্ভপাত হতে পারে। আসলে যৌনমিলনের দ্বারা এটা হওয়ার সম্ভাবনা নেই। অকাল গর্ভপাত সাধারনত ক্রোমজোমের অস্বাভাবিকতা থাকলে কিংবা অন্যান্য শারীরিক সমস্যা বা গর্ভের বাচ্চার অবস্থানগত সমস্যার কারনে হতে পারে। যৌনমিলনে এর প্রভাব নেই বললেই চলে।

বাচ্চার ক্ষতি হয় কি না

গর্ভে বাচ্চা জরায়ুর এমনিওটিক ফ্লুইড দ্বারা সুরক্ষিত থাকে আর জরায়ুর শক্তিশালী পেশি তো সুরক্ষা দেয়ই। কাজেই যৌনমিলন বাচ্চার কোন ক্ষতি করে না।

কোন পজিশনে যৌনমিলন নিরাপদ

অনেকেই এটা নিয়ে ভাবনায় থাকেন কোন পজিশনটি নিরাপদ। তবে বিশেষজ্ঞরা বলেন যে পজিশনে আপনি/আপনারা সবচেয়ে আরামদায়ক মনে করেন, সেটাই করতে পারেন। সবরকম পজিশনই প্রযোজ্য। এক্ষেত্রে আপনার/আপনাদের ক্রিয়েটিভিটিও কাজে লাগাতে পারেন।

কনডম জরুরী কি না

যদি যৌনবাহিত রোগের সম্ভাবনা থাকে যা কিনা আপনার ও আপনার গর্ভস্থ বাচ্চার ক্ষতির কারন হয়ে দাঁড়াতে পারে, কিংবা যদি আপনার সংগী/সংগীনির যৌনপ্রদাহ থাকে, আপনি যদি বহুগামী হন বা নতুন সংগী/সংগীনির ক্ষেত্রে কনডম ব্যবহার করতে পারেন।

কখন থেকে যৌনমিলন করা যাবে না

বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই পুরো গর্ভাবস্থা জুড়ে যৌনমিলন করতে তেমন বাধা নেই, তবে কিছু কিছু জটিলতার ক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যৌনমিলন থেকে বিরত থাকতে বলতে পারেন। যেমনঃ

- যদি আপনার প্রসবপূর্ব তীব্র ব্যাথা বা অকাল প্রসবের ইতিহাস থাকে
- যদি যোনীপথে রক্তক্ষরন হতে থাকে
- যদি গর্ভথলী ছিদ্র হয়ে এমনিওটিক ফ্লুইড বের হতে থাকে
- পরিপূর্ন হবার আগেই যদি যোনীপথ খুলে যায়
- প্লাসেন্টা যদি যোনীপথকে আংশিক বা পুরো ঢেকে ফেলে ইত্যাদি।

বাচ্চার জন্মের কতদিন পর যৌনমিলন করা যাবে

যোনীপথে স্বাভাবিক প্রসব হোক কিংবা সিজারিয়ান অপারেশনের মাধ্যমেই হোক আপনার দেহকে পূর্ন স্বাভাবিক অবস্থায় আসতে সময় দিতে হবে। তবে ডাক্তাররা বলেন চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে। এই সময়ের মধ্যে আপনার দেহ বিশেষ করে যোনী এবং অন্যান্য অংগ স্বাভাবিক অবস্থা ফিরে পায়।

যখন আপনার দেহ যৌনমিলনে জন্য রেডি, শুরু করুন ধীরে এবং সাথে সাথে আরেকটি গর্ভধারন না চাইলে আপনার জন্য প্রযোজ্য জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি ব্যবহার করুন।

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Getting Pregnant Part - 8
Previous Health Tips: Getting Pregnant Part-6

More in Health Tip

শসার যত গুণ

শসা, আমাদের সবার পরিচিত একটি সবজি। পৃথিবীর সর্বাধিক চাষকৃত চারটি সবজির মধ্যে এটি একটি। শসা আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী। অনেক সময় এটিকে ‘সুপার ফুড’ বলে আখ্যায়িত করা হয়। খাবারের মেন্যু সব সাজানো, আর হাতে যদি থাকে একটি সবুজ শসা কেমন হবে? নিশ্চিত খাবারের মানটি ভালো হয়ে যাবে।... See details

যে ব্যায়ামগুলো চটজলদি পেটের মেদ কমিয়ে ফেলে

বয়স বাড়ার সাথে সাথে সবারই পেটের মেদ যেন বেড়ে যায়। আবার কারও অতিরিক্ত ফ্যাট খাবার খেয়েও পেটের মেদ বাড়ে। স্বাস্থ্য সম্পর্কে বর্তমানে সবাই অনেক বেশি সচেতন কিন্তু এই পেটের মেদ প্রতিরোধে ঠিক কী করা উচিৎ, এই বিষয়টি সঠিকভাবে অনেকেই জানেন না। তাই জেনে নিন ঠিক কোন ধরনের শারীরিক ব্যায়ামগুলো আপনার পেটের... See details

বিক্ষুব্ধ মন নিয়ন্ত্রণ

সোনিয়া একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। গত কিছুদিন ধরে সে কিছুতেই কাজে মন দিতে পারছে না। কোনো কিছুই ভালো লাগেনা তার। কেউ কোনো প্রশ্ন করলে সহজ করে উত্তর দিতে পারছে না। অনেকের সঙ্গেই খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে। কিন্তু সোনিয়া এটা চায় না। তার কথায় কেউ কষ্ট পাচ্ছে এটা ভেবে সোনিয়ার মন খারাপ হয়ে... See details

ব্যক্তিত্বের বয়ান

‘লোকটি খুব ব্যক্তিত্বসম্পন্ন’  কিংবা ‘লোকটি  ব্যক্তিত্বহীন’  প্রাত্যহিক আলাপচারিতায় প্রশংসা বা নেতিবাচক  দু’ অর্থে আমরা এসব কথার মুখোমুখি হই। গঠন প্রক্রিয়ার দিক থেকে বাক্যগুলোতে কোনো ঝামেলা না থাকলেও মনোরোগবিদরা কোনো ব্যক্তির ক্ষেত্রে... See details

অ্যালার্জিজনিত চোখের প্রদাহ

বিভিন্ন কারণে চোখে ব্যথা বা প্রদাহ হতে পারে। এর মধ্যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস অন্যতম। এর বিশেষ কিছু উপসর্গ_ দুই চোখই লাল হবে, দুই চোখে চুলকানি এবং জ্বালাপোড়া থাকবে। চোখ থেকে যে নিঃসরণ হবে। তা জলীয় থাকবে, কনজাংটিভা খুব ফুলে যাবে, দেখতে হবে কালচে বাদামি। অ্যালার্জির প্রতিক্রিয়ায় চোখের পাতাও ফুলে... See details

কাজে সফলতায় চাই একাগ্রতা

“সফলতা” – এই শব্দটি আমাদের সবারই খুব আকাংখিত একটি বিষয়। জীবনে আমরা সবাই চাই সফলতা অর্জন করতে। প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রেই সফলতা আমাদের একান্ত কাম্য। কিন্তু সফলতার সাথে আরেকটি জিনিস ওতোপ্রতো ভাবে জরিত, সেটি হলো একাগ্রতা। যে কোন কাজ একাগ্রচিত্তে করতে পারলে সফলতা... See details

healthprior21 (one stop 'Portal Hospital')