home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৬
19 September,13
View in English
Tagged In:  pain problem  vague random  

Vague-Randomঅস্পষ্ট, যখন-তখন, ব্যাখ্যাতীত পেইন

 

সচারচর শরীরের কোথাও ব্যাথা মানেই হচ্ছে সেই স্থানের প্রতি বিশেষ নজর দিতে হবে তা’ জানান দেয়া। সত্যি কথা বলতে, এভাবে ব্যাথা আমাদের উপকারই করে। সচেতন ব্যক্তি মাত্রেই ব্যাথাকে উপেক্ষা না করে সতর্ক থাকেন, সময়মত ডাক্তারের পরামর্শ নেন। আর ডাক্তারগন অনেক সময় বিভিন্ন রকমের পরীক্ষা-নীরিক্ষা করেও রহস্যময় ব্যাথার কুল-কিনার করতে গলদঘর্ম হন।

এরকম রহস্যময় ব্যাথা হওয়ার অনেক কারনের মধ্যে একটা হতে পারে ‘ফাইব্রোমায়ালজিয়া’। পুরুষের চেয়ে মহিলাদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়। ফাইব্রোমায়ালজিয়া’তে শরীরে প্রচন্ড চাপ বা ব্যাথা অনুভূত হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। এখনো পর্যন্ত রোগ সনাক্তকরণ বা নির্ণয়ের সুনির্দিষ্ট কোন পদ্ধতি নেই। তাই ডাক্তারগন সাধারনত ব্যাথার সম্ভাব্য কারনসমূহ বের করে রোগ নির্ণয়ের চেষ্টা করেন। এ অবস্থায় ফিজিক্যাল থেরাপি প্রদান ও ব্যাথানাশক দিয়ে চিকিৎসা প্রদান করা হয়। যদিও গবেষকরা এ রোগ সম্মন্ধে আরো বেশি জানার নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।

এটা বিশ্বাস করা কঠিন যে, কখনো কখনো ডিপ্রেশনও শরীরের বিভিন্ন অংশে যখন-তখন, ব্যাখ্যাতীত ব্যাথার জন্য দায়ী হতে পারে। বিভিন্ন ফর্মে ব্যাথা যেমন ব্যাক পেইন, মাথাব্যাথা, ভাসমান মনে হওয়াসহ আরো অনেক লক্ষণ দেখা দিতে পারে।

এটা কেন হয়? আমরা জানি, ব্যাথা এবং আবেগ-অনুভূতি একই পথ অর্থাৎ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে। কারো কারো ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থায় ত্রুটি থাকলে বা ট্র্যাক জাম্প করলে শরীরে কোথাও কোথাও সত্যিকারের ব্যাথা শুরু হয়ে যায়। সাধারনত এন্টি-ডিপ্রেসেন্ট ঔষধ কিংবা থেরাপি বা উভয় প্রকার ব্যবস্থা নেয়ার মাধ্যমে ডিপ্রেশন ও এর দ্বারা উদ্ভুত ব্যাথা নিরাময়ের চেষ্টা করা হয়।        

(পরের পর্বে দেখুন টেস্টিকুলার পেইন) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 10 Mysterious Pains you shouldn’t Ignore Part - 7
Previous Health Tips: 10 Mysterious Pain You shouldn’t Ignore Part-3

More in Health Tip

গরমে ৩ রকম ত্বকের যত্নে ৩ টি ফেসপ্যাক

ঋতু পরিবর্তনের সময়ে দেখা দেয় ত্বকের নানা সমস্যা। কড়া রোদ এবং রুক্ষ আবহাওয়ায় ত্বকে পড়ে দাগ এবং শুরু হয় ব্রনের সমস্যা। এই সময় ত্বকের দরকার হয় বাড়তি যত্ন। তাই আজকে আপনাদের জন্য রইল ত্বকের সুরক্ষায় সময় উপযোগী ৩ টি ফেইস প্যাক। তৈলাক্ত ত্বকের যত্নে টমেটো ফেইসপ্যাক এই সময় আবহাওয়া অনেক রুক্ষ হওয়ায়... See details

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করবেন

হঠাৎ করে গরমটা যেন খুব বেশি পড়ে গেল। এ সময়ে গরম পড়ে ঠিকই, কিন্তু এ বারের গরমটা কিছুটা অন্য রকম। শুকনো গরম। ঘাম হচ্ছে না। আর এখান থেকেই কিন্তু সমস্যা শুরু। কারণ ঘাম যতই বিরক্তকর হোক না কেন, আসলে এটি শরীরকে ঠাণ্ডা করতে সাহায্য করে। ত্বককে আর্দ্র রাখে। ঘেমে নেয়ে পাখার তলায় দাঁড়ালেই ব্যাপারটা টের... See details

গর্ভাবস্থার পর দ্রুত মেদ কমাবেন যেভাবে

গর্ভাবস্থায় যেহেতু বাচ্চার পুষ্টির জন্য বেশি করে খাওয়া লাগে এ কারণে শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে পেটে মেদ জমে যায়। একটি বাচ্চা হওয়ার পর আবার বাচ্চা নিতে গেলে শরীরের জমে যাওয়া অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলা অনেক জরুরী। গর্ভাবস্থার পর মেদ কমানো কঠিন কিন্তু অসম্ভব নয়।  যদি গর্ভধারণের সময়... See details

পিত্তপাথরি সমস্যা

কোনো কারণবশত পিত্তকোষে বা পিত্তবাহী নালিতে পিত্তরস জমাট বেঁধে পাথর বা কণার আকার ধারণ করে, এটাকে পিত্তপাথরি বলে। রক্তে চর্বি বা cholesterol-এর পরিমাণ বেশি হলে পিত্তপাথরি হতে পারে। পুরুষদের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হন। এছাড়া আহারাদির দোষে বা খাবারের কারণে পিত্তকোষ বা নালির প্রদাহের কারণে... See details

জরায়ু টিউমার

অনেক সময় গাত্রে বা জরায়ু গহ্বরে নানা ধরনের টিউমার সৃষ্টি হতে পারে। এর আকার মটরকলই থেকে আধা কেজি পর্যন্ত এবং এক হাতে ৮-১০টি পর্যন্ত হতে পারে। কোনোকোনো টিউমার থেকে পুঁজ রক্ত বের হতে পারে আবার কোনো কোনো টিউমার থেকে এজাতীয় স্রাব নাও হতে পারে। এই জাতীয় আব বা অর্বুদকে Fibroma Myoma  বলে। কারণ :... See details

হঠাৎ কোমরে চোট লাগলে কি করবেন?

হঠাৎ কোমরে ব্যাথা লাগলে আমরা বুঝতে পারি না কি করা উচিত। কিন্তু কোমরে চোট লাগা খুব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। আসুন এ অবস্থায় করণীয় জেনে নিই। ১. শুয়ে পড়ুন যে কোনো আরামদায়ক পজিশনে (ভঙ্গিতে) শুয়ে থাকুন কিছুক্ষণ। এ ক্ষেত্রে মাদুর বা কার্পেটের ওপর শুয়ে দু‌‌‌’পায়ের নিচে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')