home top banner

Health Tip

১০ ধরনের দুর্বোধ্য ব্যাথা উপেক্ষা করা একদম উচিত নয় পর্ব-৪
17 September,13
View in English
Tagged In:  Mysterious Pain  calf pain  pain problme  

সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে কিংবা কোন ঢাল বেয়ে উপরে উঠতে গিয়ে পায়ের গোড়ালী, হাঁটুর বাটি ধরে গেছে, পা ফুলে গেছে বলে অনেকেই ধপাস বসে পড়েন কিংবা বেশ ক’দিন ধরে ব্যাথায় ভুগতে পারেন। এটি ধরে নেয়া যায় স্বাভাবিক। কিন্তু যখন পা ফুলে যাওয়ার কারন এবং ব্যাথা কেন হচ্ছে তা’ আপনার জানা নেই, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে।

আমাদের পায়ে আছে হৃদযন্ত্র থেকে পেশিতে ধমনী এবং পেশি থেকে হৃদযন্ত্রের দিকে শিরার এক গুরুত্বপূর্ন গুচ্ছ। চামড়ার ঠিক নীচে যে শিরাগুলো দেখা যায় সেগুলো হল সুপারফিসিয়াল ভেইন, যেগুলোর মাধ্যমে মহাশিরা থেকে রক্ত পেশিতে পৌঁছে। এগুলোতে ছোট ছোট ভাল্ব বা কপাটিকা থাকে যাতে রক্ত অন্যদিকে বা ভুল পথে প্রবাহিত না হয়। তো এই ভেইনগুলো যখন কোন কারনে ছিঁড়ে যায় কিংবা আঘাতপ্রাপ্ত হয়, বা কপাটিকাগুলো যদি কোন কারনে নষ্ট হয় বা পায়ের কোন স্থান জখমপ্রাপ্ত হয়, তখন সেখানে রক্ত জমাট বাধে। যা ডীপ ভেইন থ্রোম্বসিস বা ডিভিটি নামে পরিচিত। রক্ত জমাট বাধার কারনে ঐ স্থানে রক্তের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে পা ফুলে যায়।

এসব জমাট বাধা রক্ত অনেক সময় ভেঙ্গে গিয়ে ছোট ছোট টুকরায় পরিনত হয় এবং রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে ফুসফুস কিংবা মস্তিষ্কে চলে যেতে পারে এবং ফুসফুসের কাজে বা মস্তিষ্কের কাজে ব্যাঘাত ঘটাতে পারে। ফুসফুসের ক্ষতিকে ‘পালমোনারি এমবোলিজম’ বলে। আর মস্তিষ্কে প্রবাহিত হয়ে স্ট্রোক ঘটাতে পারে। তবে এটা সহসা ঘটে না। কিন্তু ঘটলে এটা মারাত্মক হতে পারে। এমনকি মৃত্যুও ঘটাতে পারে।

ডাক্তাররা এসব ক্ষেত্রে সাধারনত এন্টি-কোগুলেশন ড্রাগ দিয়ে থাকেন যাতে জমাট না বাধে এবং ভেঙ্গে গিয়ে টুকরায় পরিনত না হতে পারে। যাদের ডিভিটি আছে এবং স্থুলকায় কিংবা ধুমপায়ী, তাদেরকে অবশ্যই তাদের লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে। কারন ওজন বেড়ে যাওয়া, ধুমপান এগুলো ঝুঁকি যেমন বাড়িয়ে দেয় তেমনি বাড়ায় ডিভিটি’র তীব্রতা।      

(পরের পর্বে দেখুন হাত-পা জ্বালাপোড়া) 

ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: শিশুর উচ্চতা নিয়ে চিন্তিত?
Previous Health Tips: Fruity remedies for your skin and hair

More in Health Tip

থাইরয়েড হরমোন-থাইরক্সিন

একটা সময় ছিল যখন গলগণ্ড বা গ্যাগ আমাদের জনগোষ্ঠীতে প্রচুর পরিমাণে পরিলক্ষিত হতো। খাদ্যে আয়োডিন নামক পদার্থের অভাবে এ রোগ পরিলক্ষিত হতো। থাইরক্সিন একধরনের হরমোন যার কাঁচামাল হিসেবে আয়োডিনের প্রয়োজন হতো যা গলার সামনে চামড়ার নিচে থাকা ছোট একটা গ্রন্থিতে (থাইরয়েড গ্রন্থি) তৈরি হয়। যে সব এলাকার... See details

Curcumin vs. cancer: The scientific evidence continues to flow in

There is definitely no shortage of scientific evidence these days to show that curcumin, the believed-to-be primary active ingredient in the spice turmeric, holds incredible therapeutic value, and just might be the most advisable medicinal spice of our day. And a prominent medical oncologist... See details

Signs of a Midlife Transformation

The following is a list of symptoms that illustrate how defining a mid life crisis is truly relative to the person experiencing the changes. Looking into the mirror and you no longer recognize yourself. Desiring to quit a good job. Unexplained bouts of depression when doing... See details

রিউমেটিক ফিভার বা বাতজ্বর

রিউমেটিক ফিভার বা বাতজ্বর শিশুদের হার্টের রোগের মধ্যে অন্যতম। রোগ সংগঠনের সুনির্দিষ্ট কারণ রয়েছে বিধায় তার চিকিৎসা তথা প্রতিরোধও সম্ভব। এজন্য রোগটির উৎপত্তি, বিস্তার, পরিবেশগত ঝুঁকি ও অন্যান্য বিষয়ে সবার সঠিক ধারণার প্রয়োজন। আমাদের দেশে এ রোগটি প্রতি হাজারে ১.২ জন। আক্রান্তদের বেশিরভাগই... See details

Be Smart With Using Antibiotics

Several times we encounter such diseases that require antibiotics to cure them. Today there are so many medicines available in the market that it has become almost impossible for us to choose the right drug. Whatever you choose be extremely cautious while using antibiotics. It is very... See details

মানসিক রোগে শারীরিক সমস্যা!

কামরুল সাহেব অনেক দিন ধরেই অসুস্থ। দিনে দিনে নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে। শুরুটা বছর তিনেক আগে মাথাব্যথা দিয়ে । প্রথমে অল্প অল্পই হতো। বাড়তে বাড়তে তা এখন অসহ্য হয়ে উঠেছে।মাথাব্যথা দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে চোখে ঝাপসা দেখা, হাঁটুতে ব্যথা, পেটে অস্বস্তি থেকে শুরু করে শতেক সমস্যা। চোখের ঘুম... See details

healthprior21 (one stop 'Portal Hospital')