home top banner

Health Tip

বাম স্তনে কেন ব্যথা অনুভূত হয়?
04 September,13
View in English

স্তনে ব্যথা হওয়া মহিলাদের মাঝে খুবই সাধারণ একটি বিষয়। এই ব্যথার পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। স্তনের ব্যথাকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয় – সাইক্লিক এবং নন সাইক্লিক।

বেশির ভাগ মহিলাদের সাইক্লিক ব্রেস্ট পেইন বেশি অনুভূত হয়। এই ধরণের ব্যথা মূলত প্রবল ভাবেই অনুভূত হয়। মাঝে মাঝে এই ব্যথার সাথে সাথে স্তন প্রশস্ত হতে পারে এবং স্তনে মাংসল কিছু অনুভূত হতে পারে। স্তন থেকে বগলের নিচেও এই প্রশস্ত ভাব অনুভূত হয়। ঋতুচক্র শুরু হওয়ার প্রায় ২ সপ্তাহ আগে থেকে এই ব্যথা অনুভূত হয় এবং ধীরে ধীরে এই ব্যথা আপনা আপনি প্রশমিত হহ্য। অনেক মহিলাই মেনোপোজে যাওয়ার আগে এই ব্যথা অনুভব করেন।

নন সাইক্লিক পেইন ঋতুচক্রের সাথে সম্পর্কিত নয়। এই ধরণের ব্যথায় স্তনে টানটান এবং জ্বলার মত মনে হয়। এই ব্যথা একই রকম বা সময়ে সময়ে হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে এই ব্যথা যেকোনো একটি স্তনের নির্দিষ্ট জায়গায় অনুভূত হয়। মেনোপোজে যাওয়ার পর অনেক মহিলাই এই ধরণের ব্যথা অনুভুব করেন।

সাইক্লিক পেইন খুবই সাধারণ। এর পেছনে আরেকটি কারণ হতে পারে ঋতুচক্র, মেনোপোজ, বয়ঃসন্ধি এবং বিভিন্ন ওষুধের (কন্ট্রাসেপ্টিভস এবং অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ) কারণে হরমোনাল ইমব্যালেন্স । নন সাইক্লিক ব্রেস্ট পেইন বিনাইন লাম্প, সিস্ট, ফ্যাটি এসিডের ইমব্যালেন্স এবং ট্রমার কারণে হতে পারে। অনেক সময় স্তনের বাইরের শারীরিক অঙ্গ থেকেও স্তনে ব্যথা অনুভূত হতে পারে যেমন – মাসলে টান পড়লে অথবা পাঁজরের ব্যথা। পেইন রিলিভার, আইস প্যাক এবং হালকা গরম কম্প্রেস ব্যথা প্রশমিত করতে পারে।

কিন্তু যদি স্তনের বোঁটা থেকে রক্ত বা পুঁজ জাতীয় কিছু বের হয় অথবা সন্তান জন্মের এক সপ্তাহের মাঝে স্তন শক্ত হয়ে থাকে; কিংবা স্তনে ব্যথার সাথে গোটার মত কিছু অনুভূত হয় এবং তা যদি ঋতুচক্র শেষ হওয়ার পরও না যায় এবং স্তনে ইনফেকশানের কোন রকম উপসর্গ ( স্তন লাল হয়ে থাকা, পুঁজ এবং সাথে জ্বর) দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। আপনার চিকিৎসক স্তনে পরীক্ষা করতে পারেন এবং প্রয়োজন হলে ম্যামোগ্রাম বা আলট্রাসাউন্ড করানোর পরামর্শ দিতে পারেন।


Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হাতা কাটা পোশাক পরতে চাইলে...
Previous Health Tips: কী খেলে ওজন কমবে

More in Health Tip

বয়সকালে স্ত্রী-রোগ

স্ত্রী-রোগ বা গাইনোকলজিকাল ডিজিজ-এর সংখ্যা এবং প্রকার খুব একটা কম নয়। আর বয়স যত বাড়ে এই রোগের সংখ্যাও বেড়ে যায়। স্বভাবতই প্রশ্ন জাগে ‘এর কি কোনও প্রতিকারের ব্যবস্থা হয় না’? হয়। কম বয়সের সময়ে বা গর্ভাবস্থার সময় থেকেই কিছু ব্যবস্থা নিলে এই স্ত্রী-রোগগুলি সংখ্যায় এবং পরিমাণগতভাবে কম... See details

গম ও যবের আটার যত গুণ

বাজারে অনেক ধরনের আটা পাওয়া যায়। ময়দার আটা। কিংবা গম ও ময়দা মিশ্রিত আটা। কিন্তু গমের আটায় রয়েছে শারীরিক সুস্থতার জন্য অনেক পুষ্টিগুণ। আটার রুটির যত গুণ: আটার রুটিতে সহজে হজম হয়, যাতে মলরোধ করে শরীরের বল বৃদ্ধি করে, শুক্র বৃদ্ধি করে, কফ, বাত, পিত্তের নানান ত্রুটি প্রতিহত করে। আটা তৈরি... See details

পাইলস বা অর্শ

মলদ্বারের বাইরে বা ভেতরে চারদিকে শিরাগুলো কোনো কারণবশত ফুলে ওঠা এবং প্রসারিত হওয়াকে পাইলস বলে। মলদ্বারে আশ পাশের রক্তবাগী শিরাসমূহ ফুলে উঠলে পাইলস বা অর্শের সৃষ্টি হয়।  আমাদের দেশের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ মানুষই তাদের মলদ্বারের সমস্যায় ভুগে থাকেন। পাইলস বা অর্শ আর কিছু নয়, এ হলো ক্রমাগত... See details

ফিট থাকতে কি খাবেন, কখন খাবেন !

সকাল-বিকেল ফল খাচ্ছেন? ঘুম থেকে উঠেই গ্রিন-টি? ভাবছেন তো পারফেক্ট ডায়েটিং করছেন৷ কিন্তু সত্যিই কি তাই? স্বাস্থ্যকর খাবার খাওয়ারও নিদির্ষ্ট সময় আছে৷ নাহলে কিন্তু নিটফল শূন্য৷ কেক-পেস্ট্রি একেবারে ছেড়ে দিতে পারলেই ভালো হয়৷ অগত্যা না পারলে সকালে ঘুম থেকে উঠেই একটা কেক বা পেস্ট্রি খেতে পারেন৷... See details

প্রতিদিন ৫০০ ক্যালোরি ক্ষয় করার অভিনব সব উপায়

ওজন কমাতে তো সবাই চায়। কিন্তু ওজন কমানোর জন্য কোনো প্রকারের কষ্ট কেউ করতে চায় না। দিনের একটি বিশেষ সময়ে মনস্থির করে এক দেড় ঘন্টা ব্যায়াম করতে সবারই খুব আলসেমি লাগে। আর তাই শরীরের ক্যালরি ক্ষয় করা হয় না সহজে কারো। ফলে মোটা হয়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া ও ডায়াবেটিস বৃদ্ধি মত সমস্যা গুলো দেখা... See details

ঘুম না হওয়ার ১০টি অজানা কারণ

ঘুম না হওয়ার প্রচলিত কারণগুলো অনেকেরই জানা। কম্পিউটার ব্যবহার করবেন না, সন্ধ্যার পর থেকে চা-কফি খাবেন না, সন্ধ্যার পর কাজ করবেন না ইত্যাদি মেনেও আপনার ঘুম নাও আসতে পারে। তেমন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, তাহলে দেখে নিন এ ১০টি অতিরিক্ত কারণে আপনার ঘুম নষ্ট হচ্ছে কি না। ১. ভারসাম্যহীনভাবে খাবার... See details

healthprior21 (one stop 'Portal Hospital')