home top banner

Health Tip

মশারা অন্যদের তুলনায় আপনাকে বেশি কামড়ায় কেন?
20 July,13
View in English

আপনি নিশ্চয়ই অবাক হন যখন দেখেন আপনার পাশে বসা লোকটার তুলনায় মশারা আপনাকে বেশি কামড়ায়। বেশি বেশি মশারা আপনার দিকে ধেয়ে আসে। হ্যাঁ, এর কারন আছে। 

আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ লিসা কলিয়ের কুল এর প্রবন্ধ মতে ৭ কারনে মশারা অন্যদের থেকে আপনাকে বেশি কামড়ায় বা মশারা আপনার দিকে আকর্ষিত হয় বলে জানা যায়। 
আসুন কারনগুলো জেনে নেইঃ

রক্তের গ্রুপ যখন ‘ও’
যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের প্রতি মশাদের আকর্ষন সব থেকে বেশি। জাপানি এক গবেষনায় এ তথ্য প্রকাশ পেয়েছে। গবেষনামতে যাদের রক্তের গ্রুপ ‘ও’, তাদের রক্ত মশাদের কাছে বেশি টেস্টি। তাই ঝাঁকে ঝাঁকে মশারা তার দিকে ধেয়ে যায়।

যারা বিয়ার পান করেন
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন এর রিপোর্ট মতে, বিয়ার পানকারী ব্যক্তি মশার দ্বারা আক্রান্ত হবার ঝুঁকিতে থাকেন। বিয়ার পানের পর পরই মশারা তার রক্ত পানের জন্য ছুটে আসে।

পূর্নিমায় মশারা সবচাইতে বেশি সক্রিয় থাকে রক্ত পানের জন্য
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন আরো জানায় যে, ফুল মুন বা পূর্নিমাতে মশারা রক্ত পানের জন্য অন্য যে কোন সময়ের চাইতে প্রায় ৫০০ গুন বেশি সক্রিয় হয়ে উঠে। তবে তাদের স্বাভাবিক রক্ত পানের সবচেয়ে মোক্ষম সময় হল ভোরে আর গোধুলী লগ্নে। আরো অবাক করা বিষয় হল তারা রক্ত পানের জন্য প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে।

নোংরা পায়ের গন্ধ মশাদের খুব প্রিয়
ডাচ বিজ্ঞানী বার্ট নলস আবিস্কার করেন যে, নোংরা, দূর্গন্ধযুক্ত পা মশাদের খুব পছন্দ। তিনি নিজের উপরই এই পরীক্ষাটি চালিয়েছেন। নলস শুধু তার আন্ডারওয়ারটি পড়ে মশা ভর্তি তার ল্যাবরেটরিতে শুয়ে পড়েন। এরপর লক্ষ্য করেন যে, মশারা উড়ে গিয়ে সোজা তার নোংরা দূর্গন্ধযুক্ত পায়ে গিয়ে বসে। অন্যদিকে যখন তিনি তার পা পরিস্কার দূর্গন্ধমুক্ত করে ঐ একই ল্যাবরেটরিতে গিয়ে বসলেন, দেখেন যে মশারা তার শরীরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পছন্দ করে বসছে।

হুঁম! মশারা যদি টের পায় আপনি গর্ভবতি...
গাম্বিয়াতে পরিচালিত এক গবেষনায় দেখা যায় যে, মশারা আর্দ্র আর কার্বনডাইঅক্সাইডযুক্ত প্রশ্বাসে বেশি বেশি আকর্ষিত হয়। আর গর্ভবতি মহিলাদের প্রশ্বাস অন্যদের তুলনায় প্রায় ২১ ভাগ বেশি আর্দ্র আর কার্বনডাইঅক্সাইডযুক্ত। অন্যদিকে গর্ভবতি মহিলাদের ত্বক একটু বেশি উষ্ণ, একটু বেশি আর্দ্র – যা মশাদের খুবই পছন্দ।

শারীরিক ব্যায়াম বা পরিশ্রম আপনাকে মশার কামড়ের জন্য ঝুঁকিপূর্ন করে তোলে
জার্নাল অব আমেরিকান মসকুইটো কনট্রোল এ্যাসোসিয়েশন এর মতে যারা শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করেন, মশা কর্তৃক তাদেরকে কামড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। প্রায় ৫০ ভাগ বেশি। কারন বেশি পরিশ্রম কিংবা ব্যায়ামে আপনার প্রশ্বাসে কার্বনডাইঅক্সাইডের পরিমান বেড়ে যায় এবং আপনি প্রচুর ঘামেন। আর এই ঘামে তৈরী হয় ল্যাকটিক এসিড – যা মশাদের আকৃষ্ট করে।

মশারা গাঢ় রঙের পোষাক পছন্দ করে
যারা কালো এবং গাঢ় লাল রঙের পোষাক পড়েন, তারা অন্যদের চাইতে বেশি মশার কামড় খান। মশারা হালকা রঙের পোষাকে কম আকর্ষিত হয় যেমন খাকি, সবুজ, হালকা খাকি, হলুদ ইত্যাদি। আর ধুসর কিংবা নীল রঙ হচ্ছে নিরপেক্ষ, বলা যায় মশা নিরপেক্ষ।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Get an early start on skin care
Previous Health Tips: Signs of a Midlife Transformation

More in Health Tip

যৌথ পরিবারের ঈদ

যৌথ পরিবারে সব সময় হইচই ও আনন্দের ভাগ বেশি থাকে। আর এই আনন্দ যদি হয় ঈদের, তাহলে সেটি অনেক রঙিন ও বর্ণিল। মনে হয়, ঈদের চাঁদের আলো ঘরকে আলোকিত করে তোলে। এখন তো যৌথ পরিবার ভেঙে একক পরিবারের দিকে ঝুঁকছে সবাই। কিন্তু ঈদের আনন্দ যৌথ পরিবারে যা হয়, একক পরিবারে হয় বলে মনে হয় না। আমার চেনা এক যৌথ... See details

ফেয়ারনেস ক্রিম ক্ষতিকর!

দেশি-বিদেশি কসমেটিক কোম্পানিগুলো নিয়ে এল রং ফর্সাকারী ক্রিম। কয়েক দশক ধরে ধীরে ধীরে এর বাজার বাড়লো। সেলিব্রেটিরা এসব পণ্যের প্রচারে নামলেন, বিক্রি উঠল তুঙ্গে।  পারদ যৌগ অপব্যবহার : গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রং ফর্সাকারী পণ্যে মারকিউরাস কোরাইডের (পারদযৌগ) মতো অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস... See details

রোগ সারাবে টমেটো

শীতের সবজিতে ভরে গেছে বাজার। সেখানে গেলে চোখ যায় সবুজ-লাল টমেটোর দিকে। শুধু রূপের জন্য নয়, গুণের জন্যও এই সবজির কদর বেশি।আসুন এই দর্শনধারী টমেটোর গুণ বিচার করা যাক। টমেটোর গুণের আদ্যোপান্ত জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ নুরুন্নাহার নাহিদের কাছে। তিনি বলেন,... See details

সূর্য দেখে ঘুমাতে যাওয়া!

রাসেলকে তাঁর বাবা সেদিন বললেন, ‘সারা রাত ফেসবুক, দুপুরে ঘুম থেকে উঠিস, কোনো দিন ভোরের সূর্য দেখেছিস?’ রাসেলের ঝটপট জবাব, ‘রোজ দেখি। ভোরের সূর্যদেখেই তো রোজ ঘুমাতে যাই!’ রহমান সাহেব ভাবলেন, রাত করে ঘুমাতে যাওয়ারঅভ্যাসটা বদলে ফেলবেন, কিন্তু রোজ রাতেই টেলিভিশনে টক শো... See details

বার্ধক্য রোধে হরমোন

হরমোন দেহের এক ধরনের কেমিক্যাল, যা আমাদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখতে সহায়তা করে। আমাদের দেহে প্রাকৃতিকভাবেই হরমোন উৎপন্ন হয়। কিছু হরমোনের পরিমাণ বার্ধক্যে কমতে থাকে কিংবা দেহে পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন করতে অক্ষম হয়ে পড়ে। এ হরমোনগুলো হল- উঐঊঅ, গ্রোথ হরমোন, টেসটোসটেরন ও ইস্ট্রোজেন। যৌবন কিংবা বয়স... See details

পেটে শব্দ, বদহজম, অস্বস্তি?

পেট নিয়ে যেন ভোগান্তির শেষ নেই। প্রায়ই পেট মোচড় দিয়ে বা কামড়ে ধরে দিনে দু-তিনবার নরম-পিচ্ছিল আমযুক্ত মল হয়। কখনো আবার কয়েক দিন হয়-ই না—কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। প্রায়ই পেটে শব্দ হয়, বদহজম হয়, কিছু খেলে অস্বস্তি হয়। খাবার পরই প্রচণ্ড মলের বেগ হয়, পেট কামড়ায় আবার মলত্যাগের পর... See details

healthprior21 (one stop 'Portal Hospital')