home top banner

স্বাস্থ্য টিপ

মশা তাড়াবার ৮টি প্রাকৃতিক উপায়
১৩ জুলাই, ১৩
View in English
Tagged In:  mosquito killing  

মশা মারতে যতই কামান দাগান না কেন, মশা মারা আর মশার হাত থেকে নিস্তার পাবার জন্য কোন কার্যকরি পদ্ধতি আছে কি? মশার বংশবিস্তার, জড়ো হওয়া, কামরানো আর ঝাঁকে ঝাঁকে আপনার বাসার অভ্যন্তরে হামলা করার আগে এ ধরনের উষ্ণমন্ডলীয় চরম শত্রুর হাত থেকে প্রাকৃতিক উপায় কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, তা ভেবে দেখতে পারেন।

আপনার ফ্যানটি চালু করুন

মশারা খুবই হালকা। অন্যদিকে একটি ফ্যানের স্পীড ঘন্টায় প্রায় দুই মাইল। মশাদের উড়বার গতিবেগের চাইতে ফ্যানের ঘুরবার গতি অনেক বেশি হওয়াতে সহজেই মশাদের ব্লেডের কাছে টেনে নেয়। আপনার বসার স্থান কিংবা ডেক বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে, এমনসব স্থানে মশাদের আগমন সময়ে আপনার টেবিল ফ্যান বা পেডাল ফ্যানটি চালু রাখুন। মশাদের হাত থেকেও যেমন নিস্কৃতি পাবেন তেমনি গরমেও পাবেন আরাম।

টবে লেমন গ্রাস লাগান

থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’ যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের যম। মশারা এর কাছেও ঘেঁষে না। ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়। এমনসব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকাল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশা মুক্ত।

মশাদের পছন্দের রঙের পোষাক এড়িয়ে চলুন

কি অবাক হচ্ছেন! হ্যাঁ কিছু কিছু প্রজাতির মশারা কয়েকটি গাঢ় রঙের প্রতি আকৃষ্ট হয় যেমন কালো, নীল আর লাল। আর তারা গরমের প্রতিও সংবেদনশীল। তাই ঠান্ডা রাখুন ঘর আর পোষাক পড়ুন হালকা রঙের। সেই সাথে সম্ভব হলে মশাদের আক্রমন সময়ে সুগন্ধি পারফিউম কিংবা লোশন না ব্যবহার করাই ভাল।

ঘরে এবং ঘরের বাইরে লাইটবাল্বগুলো পরিবর্তন করুন

মশারা সাধারনত সব লাইটের প্রতি আকৃষ্ট হয় না। এলইডি লাইট, হলুদ ‘বাগ লাইট’, বা সোডিয়াম লাইট এক্ষেত্রে উপকারী। এগুলো জ্বালালে সন্ধ্যাবেলা ঘরে বাইরে মশাদের আক্রমন অনেকটাই কমে যাবে।

ক্যাটনিপ অয়েল

ক্যাটনিপ অয়েলের nepetalactone  নামক পদার্থ মশা তাড়াতে DEET (Diethyle-Meta-toluamide)  থেকে প্রায় ১০ গুন বেশি শক্তিশালী। ক্যাটনিপ অয়েল মাখালে মশারা ধারেকাছেও ঘেঁষবে না।

বারান্দায় চামচিকার বাক্স রাখুন

ভয় পাওয়ার কিছু নেই। চামচিকারারা এক ঘন্টায় কয়েকশত পোকা-মাকড় খায়। তাই মশা তাড়াতে ব্যাট হাউস বানাতে পারেন। বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকাদের কাজ করতে দিন।

রসুনের স্প্রে

হ্যাঁ! রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায়। পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মেশান। মিশ্রনটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন। যেকোন ধরনের রক্ত চোষারা আপনার ধারেকাছেও আসবে না।

খেয়াল রাখুন যেন কোথাও জল জমে না থাকে

ঘরের আনাচে-কানাচে কিংবা উঠোনে জল জমে থাকলে সেখানে মশারা বংশবিস্তার করতে পারে। তাই যেখানেই জল জমুক না কেন, তা সরিয়ে ফেলুন। মশার বংশবিস্তার রোধ করুন।

 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Home Remedies to Remove Unwanted Hair Permenantly
Previous Health Tips: মুখের মেদ কমানোর এক্সারসাইজ

আরও স্বাস্থ্য টিপ

পা ঘামা থেকে মুক্তি পেতে যা করবেন

পা ঘামা স্বাভাবিক ব্যাপার। কন্তু সেই ঘামার মাত্রা যদি অতিরিক্ত হয় তাহলে আপনার কপালে দুর্ভোগই আছে বলতে হবে।অতিরিক্ত ঘাম থেকে যে দুর্গন্ধ তৈরি হয় তাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন আপনি। তবে আপনি একটু সচেতন হলেই পা ঘামা থেকে মুক্তি পেতে পারেন।   জেনে নিন হাত-পা ঘামার কারণঃ সাধারণত... আরও দেখুন

দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার উপায়

মানুষ যেকোনো বিষয়েই চাপ অনুভব করতে পারে অথবা হয়ে পড়তে পারে উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত। বিশেষ করে জটিল পরিস্থিতি, যার মুখোমুখি আগে কখনো হতে হয়নি, এমন পরিস্থিতিতে পড়লে মানুষ চাপ অনুভব করতেই পারে। তবে কিছু মানুষের ক্ষেত্রে চাপ অনুভব করা বা উদ্বিগ্নতা নিয়মিত বিষয় পরণিত হয়। এই মানুষগুলো যেকোনো... আরও দেখুন

রক্তচাপ কমানোর ১৭ টি পদক্ষেপ

উচ্চ রক্তচাপ আপনার রক্তনালী, হৃদপিণ্ড এবং চোখকে ক্ষতিগ্রস্থ করে এবং এর সাথে সাথে আপনার হৃদরোগ, স্ট্রোক, dementia এবং কিডনি রোগেরও ঝুঁকি বাড়িয়ে দেয়। নীচের টিপস্ গুলি উচ্চ রক্তচাপকে কমাতে, বা এটাকে ঝুঁকিবিহীন মাত্রায় বজায় রাখতে সহায়তা করবে।   আপনি এটি দেখতে পাবেন না, আপনি এটি অনুভব করতে... আরও দেখুন

জরায়ুর টিউমার নিয়ে যত বিভ্রান্তি

মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায়তা হলো ফাইব্রয়েড বা মায়োমা। জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধিরফলে এই টিউমারের সৃষ্টি হয়। ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ২০ শতাংশই এইসমস্যায় আক্রান্ত। ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার, এটি ক্যানসার বাবিপজ্জনক কিছু... আরও দেখুন

হাঁপানি নিরাময়ে আদা

হাঁপানির উপসর্গ প্রতিরোধে আদা বিশেষ ভূমিকা রাখতে পারে। আদার মধ্যে যে প্রাকৃতিক উপাদান ব্রনকাডিয়েটিং রয়েছে হাঁপানি রোগীদের স্বাভাবিক শ্বাসনিতে তা সাহায্য করে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে। গবেষণায় বলা হয়, ব্রনকাডিয়েটিং মেডিটেশনের বিটা অ্যাগোনিস্ট একটি... আরও দেখুন

অ্যাজমার প্রকোপ শিশুদের বেশি

আপনার শিশু শ্বাস ফেলার সময় হুইসেলের মতো শব্দ হচ্ছে কিনা খেয়াল করুন। এটাও খেয়াল করুন যে, খেলাধুলার সময় খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে কিনা; কিংবা তার হয়তো রয়েছে দীর্ঘস্থায়ী কাশি। আপনি অবাক হতে পারেন এটা কি অ্যাজমার পূর্ব লক্ষণ? অ্যাজমা শব্দটি যেমন বহুল পরিচিত, তেমনই এই রোগ চিহ্নিত করতে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')