home top banner

Health Tip

দাঁতের ব্যথায় সহজ কয়েকটি প্রতিকার
24 June,13
View in English

 হেলথপ্রায়র২১ ডেস্ক :

১) লবণ পানি -এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন এবং এই লবণ পানি দিয়ে যতক্ষণ সম্ভব মুখের ভেতর রেখে কুলকুচা করুন। ব্যথা প্রশমিত করতে কয়েকবার একইপদ্ধতিতে কুলকুচা করুন।

২) হাইড্রোজেন পার অক্সাইড -সামান্য পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড মুখে নিয়ে ফেনা না হওয়া পর্যন্ত কুলকুচা করুন। যদি হাইড্রোজেন পার অক্সাইডের স্বাদ কটু লাগে তাহলে অল্প পরিমানে পানি মিশিয়ে নিন।

৩) অ্যালকোহল - হাইড্রোজেন পার অক্সাইডের মত অল্প পরিমাণ হুইস্কী/ভদকা/স্কচ দিয়েও কুলকুচা করতে পারেন। সরাসরি অ্যালকোহল মুখে না নিতে চাইলে, অ্যালকোহল আছে এমন মাউথওয়াশও ব্যবহার করতে পারেন।

৪) চা গাছের নির্যাস - দাঁতের ব্যথা নিরাময়ে চা গাছের নির্যাস খুবই উপকারী। কয়েক ফোঁটা নির্যাস তুলায় নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন অথবা হালকা গরম পানিতে কয়েক ফোঁটা মিশিয়েও কুলকুচা করতে পারেন।

৫) ভিনেগার -অল্প পরিমাণ আপেল সিডার ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলায় নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন।

৬) আদা -আদা কুচি চিবানোও দাঁতের ব্যথার জন্য উপকারী।

৭) রসুন -রসুনের একটি কোয়া থেঁতলে নিন এবং মুখের ভিতরে ব্যথার জায়গায় বসিয়ে রাখুন।

৮) পুদিনা -কয়েকটি পুদিনা পাতা মুখের ভেতরে নিয়ে কতক্ষন চিবালেও ব্যথা কমে আসে।

৯) আলু -কাঁচা আলু কুচি করে সামান্য থেঁতলে নিন এবং হালকা লবণ মিশিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন।

১০) লেবু -লেবুর রসও দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। লেবুর এক অংশ ফালি করে কেটে নিন এবং দাঁতে, মাড়িতে ঘষে ঘষে লেবুর রস লাগান।

১১) পেঁয়াজ -পেঁয়াজের এক অংশ ফালি করে কেটে নিন এবং কতক্ষন মুখের ভেতরে রাখুন যাতে ব্যথার জায়গায় পেঁয়াজের রস লাগে।

১২) শসা - শসাকে ফালি করে কেটে দাঁতে এবং মাড়িতে ধরে রাখুন। যদি ঠাণ্ডায় সেনসিটিভিটি না থাকে তাহলে ঠাণ্ডা শসা মাড়িতে লাগান। ঠাণ্ডা শসার রস দাঁত ও মাড়ির ব্যথা দ্রুত উপশম করে।

১৩) গোলমরিচ -গোল মরিচ এবং লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং দাঁত ও মাড়িতে কতক্ষন লাগিয়ে রেখে কুলি করে ফেলুন।

১৪) বেকিং সোডা -বেকিং সোডাকে বিভিন্ন উপায়ে দাঁতের যত্নে ব্যবহার করা যায়। এক টুকরো তুলা পানিতে ভিজিয়ে বেকিং সোডা লাগিয়ে নিন এবং দাঁতে মাড়িতে তুলা দিয়ে ঘষে ঘষে লাগান। এক চা চামচ বেকিং সোডা হালকা গরম পানিতে মিশিয়ে ঘরেই তৈরি করতে পারেন কেমিক্যালবিহীন মাউথওয়াশ।

১৫) টি ব্যাগ -চা বানানর পর টি ব্যাগটি গরম থাকা অবস্থাতে ব্যথার জায়গায় ধরে রাখুন। চা পাতার "ট্যানিন" নামক উপাদান দ্রুত ব্যথা উপশম করে।

১৬) বরফ -ঠাণ্ডা বরফের টুকরো দাঁতের ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকর। সরাসরি বরফ দাঁতে না লাগিয়ে বরফকে একটি নরম সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিন এবং ব্যথার জায়গায় আস্তে আস্তে ঘষুন। ঠাণ্ডা বরফ দাঁতের ব্যথা কমিয়ে আরাম দেয়। তবে মনে রাখবেন সরাসরি বরফ দাঁত অথবা মাড়িতে লাগাবেন না। এতে ফল উল্টো হতে পারে।

 

সূত্র - ইন্টারনেট

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Home Remedies for Nail Fungus
Previous Health Tips: What Your Nails Say about Your Health

More in Health Tip

9 Fruits You Can Use to Replace Medications

1. Apricot – Apricots contain beta-carotene which stops radicals from damaging the inner structures of the organism and it is also very useful for our eyes. In our body, the beta-carotene form the A vitamin which prevent from developing a series of cancer diseases, especially the... See details

বড়দের মিথ্যা প্রভাব ফেলে ছোটদের সততায়

গবেষকেরা বলছেন, সন্তানের সামনে মা-বাবার মিথ্যা বলাটা মোটেও উচিত নয়। কারণ বিষয়টি সন্তানের ওপর সরাসরি প্রভাব ফেলে। সম্প্রতি মার্কিন গবেষকেরা তাঁদের একটি গবেষণায় এ ধরনের প্রমাণ পেয়েছেন। তাঁদের দাবি, সন্তান যদি তাঁর অভিভাবকের মিথ্যার বিষয়টি ধরতে পারে তখন তারা অসত্ হয়ে পড়ে। সন্তান যত বেশি তার... See details

আবেগের বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ

আমাদের জীবন-যাপনের মূলে রয়েছে আবেগের বড় ধরনের প্রভাব। কথা বার্তায় ঠাসা থাকে আবেগের বিভিন্ন রূপ, বিভিন্ন উপাদান। আমরা কান্নায় ভেঙে পড়ি, ভয়ে আতঙ্কগ্রস্ত হই, ঈর্ষায় ডুবে যাই, ঘৃণায় কুঁকড়ে থাকি অথবা উল্লাসে ফেটে পড়ি। এভাবে আবেগ বা ইমোশন আমাদের অভিজ্ঞতা, আমাদের ভালোলাগা-মন্দলাগা, আনন্দ-বেদনাকে নানা... See details

কোরবানির গোশত গ্রহণে সাবধানতা

পাশ্চাত্যের তুলনায় এশিয়ার দেশগুলোতে গোশতের ব্যবহার কম হয়। আমাদের দেশে দৈনিক খাদ্য তালিকায় ৭০-৮০ শতাংশ শস্যজাতীয় খাবার থাকে। বাকি অংশ থাকেমাছ বা গোশত। এ দেশে মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায় কোরবানির ঈদে যতখানি গোশতখেয়ে থাকেন বছরের অন্য সময়টিতে ততখানি খাওয়া তাদের পক্ষে সম্ভব হয় না।পেট... See details

গরমে চুল সুস্থ রাখতে যা করবেন

বইছে গ্রীষ্মের বৈরি হাওয়া। বাইরে বের হলে রেহাই নেই রোদের প্রখরতা থেকে। আর সূর্যের উত্তাপটা যেন ছড়ায় একেবারে শিরোদেশকে উদ্দেশ করেই। ঘেমে-নেয়ে চুলের চিটচিটে অবস্থা। এ থেকে মাথায় খুশকি, চুল নিষ্প্রাণ হয়ে যাওয়া, চুল পড়ার মতো সমস্যার সঙ্গে কমবেশি আমরা সবাই পরিচিত। এ সমস্যার সমাধান কী? উত্তর জানতে... See details

আধুনিক পদ্ধতি ছাড়া প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ

ওষুধ সেবন, কিংবা কনডম সহ জন্ম নিয়ন্ত্রণের আধুনিক যেকোন পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জম্ম নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি ভালভাবে জানা থাকলে এর জন্য কোন চিকিৎসকের কাছে যাওয়ারও দরকার হয় না। মেয়েদের মাসিক ঋতুচক্র (Menstrual cycle) প্রাকৃতিকভাবে নির্ধারিত। এতে এমন কিছু দিন আছে যা নিরাপদ দিবস (Safe... See details

healthprior21 (one stop 'Portal Hospital')