home top banner

Health Tip

দাঁতের ব্যথায় সহজ কয়েকটি প্রতিকার
24 June,13
View in English

 হেলথপ্রায়র২১ ডেস্ক :

১) লবণ পানি -এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন এবং এই লবণ পানি দিয়ে যতক্ষণ সম্ভব মুখের ভেতর রেখে কুলকুচা করুন। ব্যথা প্রশমিত করতে কয়েকবার একইপদ্ধতিতে কুলকুচা করুন।

২) হাইড্রোজেন পার অক্সাইড -সামান্য পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড মুখে নিয়ে ফেনা না হওয়া পর্যন্ত কুলকুচা করুন। যদি হাইড্রোজেন পার অক্সাইডের স্বাদ কটু লাগে তাহলে অল্প পরিমানে পানি মিশিয়ে নিন।

৩) অ্যালকোহল - হাইড্রোজেন পার অক্সাইডের মত অল্প পরিমাণ হুইস্কী/ভদকা/স্কচ দিয়েও কুলকুচা করতে পারেন। সরাসরি অ্যালকোহল মুখে না নিতে চাইলে, অ্যালকোহল আছে এমন মাউথওয়াশও ব্যবহার করতে পারেন।

৪) চা গাছের নির্যাস - দাঁতের ব্যথা নিরাময়ে চা গাছের নির্যাস খুবই উপকারী। কয়েক ফোঁটা নির্যাস তুলায় নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন অথবা হালকা গরম পানিতে কয়েক ফোঁটা মিশিয়েও কুলকুচা করতে পারেন।

৫) ভিনেগার -অল্প পরিমাণ আপেল সিডার ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলায় নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন।

৬) আদা -আদা কুচি চিবানোও দাঁতের ব্যথার জন্য উপকারী।

৭) রসুন -রসুনের একটি কোয়া থেঁতলে নিন এবং মুখের ভিতরে ব্যথার জায়গায় বসিয়ে রাখুন।

৮) পুদিনা -কয়েকটি পুদিনা পাতা মুখের ভেতরে নিয়ে কতক্ষন চিবালেও ব্যথা কমে আসে।

৯) আলু -কাঁচা আলু কুচি করে সামান্য থেঁতলে নিন এবং হালকা লবণ মিশিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন।

১০) লেবু -লেবুর রসও দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। লেবুর এক অংশ ফালি করে কেটে নিন এবং দাঁতে, মাড়িতে ঘষে ঘষে লেবুর রস লাগান।

১১) পেঁয়াজ -পেঁয়াজের এক অংশ ফালি করে কেটে নিন এবং কতক্ষন মুখের ভেতরে রাখুন যাতে ব্যথার জায়গায় পেঁয়াজের রস লাগে।

১২) শসা - শসাকে ফালি করে কেটে দাঁতে এবং মাড়িতে ধরে রাখুন। যদি ঠাণ্ডায় সেনসিটিভিটি না থাকে তাহলে ঠাণ্ডা শসা মাড়িতে লাগান। ঠাণ্ডা শসার রস দাঁত ও মাড়ির ব্যথা দ্রুত উপশম করে।

১৩) গোলমরিচ -গোল মরিচ এবং লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং দাঁত ও মাড়িতে কতক্ষন লাগিয়ে রেখে কুলি করে ফেলুন।

১৪) বেকিং সোডা -বেকিং সোডাকে বিভিন্ন উপায়ে দাঁতের যত্নে ব্যবহার করা যায়। এক টুকরো তুলা পানিতে ভিজিয়ে বেকিং সোডা লাগিয়ে নিন এবং দাঁতে মাড়িতে তুলা দিয়ে ঘষে ঘষে লাগান। এক চা চামচ বেকিং সোডা হালকা গরম পানিতে মিশিয়ে ঘরেই তৈরি করতে পারেন কেমিক্যালবিহীন মাউথওয়াশ।

১৫) টি ব্যাগ -চা বানানর পর টি ব্যাগটি গরম থাকা অবস্থাতে ব্যথার জায়গায় ধরে রাখুন। চা পাতার "ট্যানিন" নামক উপাদান দ্রুত ব্যথা উপশম করে।

১৬) বরফ -ঠাণ্ডা বরফের টুকরো দাঁতের ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকর। সরাসরি বরফ দাঁতে না লাগিয়ে বরফকে একটি নরম সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিন এবং ব্যথার জায়গায় আস্তে আস্তে ঘষুন। ঠাণ্ডা বরফ দাঁতের ব্যথা কমিয়ে আরাম দেয়। তবে মনে রাখবেন সরাসরি বরফ দাঁত অথবা মাড়িতে লাগাবেন না। এতে ফল উল্টো হতে পারে।

 

সূত্র - ইন্টারনেট

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Home Remedies for Nail Fungus
Previous Health Tips: What Your Nails Say about Your Health

More in Health Tip

Home Remedy For Menopausal Disorder

• Beet juice is very beneficial for the women going through menopause. Extract the juice of beetroot and have it in small quantities, usually 60 to 90 ml, at a time. Drink this juice three times in a day. • Soak one tsp carrot seeds in a glass of cow's milk for about ten ... See details

বেগুনের অনেক গুন

কচি বেগুন পুড়িয়ে রোজ সকালে খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার দরুন লিভার বেড়ে যাওয়া কমে যায়। লিভারের দোষের জন্য যদি চেহারায় হলদেটে ভাব আসে সেটাও ক্রমশ কমে যায়। যাদের ঘুম ভালো হয় না তারা যদি একটু বেগুন পুড়িয়ে মধু মিশিয়ে সন্ধ্যাবেলা চেটে খান তাহলে তাদের রাতে ভালো ঘুম হবে। ডায়েরিয়া হওয়ার পর... See details

বেশি খেয়ে অস্বস্তিতে ভুগছেন?

ঈদ মানেই উৎসব, ঈদ মানেই আনন্দ। পুরো একটি মাস রোজা রাখার পরে আসে খুশির ঈদ। রোজার সময় আমাদের খাবার তালিকা এবং সময়সূচীর মধ্যে অনেক পরিবর্তন আসে। কিন্তু ঠিক একমাস পরে ঈদের মাধ্যমে আমাদের এই খাবার তালিকা এবং সময়সূচীর মধ্যে পুনরায় পরিবর্তন আসে এবং আগের মতো জীবনসূচীতে ফিরে যাই। কিন্তু যেহেতু... See details

রসুনের গুণাগুণ

সারা বিশ্বে হাজারো বছর আগে থেকেই রসুন নানামুখী ঔষধি কাজে ব্যবহৃত হচ্ছে। রসুনের স্বাস্থ্য উপকারিতার তালিকাটা বেশ দীর্ঘ। শুধু রান্নায় স্বাদ বাড়াতে রসুনের ব্যবহার সীমাবদ্ধ নয়। পরিমিত মাত্রায় প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার অভ্যাসে শরীর থাকবে রোগমুক্ত।   সেলেনিয়াম ও ভিটামিন সি’র অন্যতম উৎস... See details

প্রতিদিন খান আমলা জুস

আমলকির গুণাগুণের কথা নতুন করে আর কি বলব। আমাশয়, বমি, হৃদযন্ত্র ও মস্তিষ্কের নানা সমস্যা দূর করে আমলা বা আমলকি। নিয়মিত নিশ্চিন্তে আমলকি খেতে পারেন আপনিও। কারণ এতে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমলকি দিয়ে তৈরি জুসকে বলে আমলা জুস। আমলকির মতোই অত্যন্ত উপকারী এ জুস। নিম্নোক্ত কারণে আপনার... See details

শীতে খুশকি থেকে রেহাই পেতে ১০ দাওয়াই

শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাওয়া যেমন স্বাভাবিক তেমনি খুশকির সমস্যাও নতুন নয়। মাথার স্ক্যাল্পে প্রতিনিয়ত নতুন কোষ হয়, আর মৃত কোষগুলি ঝড়ে যায়। আর এর থেকে মুক্তি পেতে কোনো না কোনো উপায় খোঁজার চেষ্টা করি আমরা। তেমনি কিছু উপায় শুধুমাত্র আপনাদের জন্য। ১. অল্প গরম করা ওলিভ ওয়েল স্ক্যাল্পে একঘন্টা রেখে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')