home top banner

স্বাস্থ্য টিপ

দাঁতের ব্যথায় সহজ কয়েকটি প্রতিকার
২৪ জুন, ১৩
View in English

 হেলথপ্রায়র২১ ডেস্ক :

১) লবণ পানি -এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন এবং এই লবণ পানি দিয়ে যতক্ষণ সম্ভব মুখের ভেতর রেখে কুলকুচা করুন। ব্যথা প্রশমিত করতে কয়েকবার একইপদ্ধতিতে কুলকুচা করুন।

২) হাইড্রোজেন পার অক্সাইড -সামান্য পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড মুখে নিয়ে ফেনা না হওয়া পর্যন্ত কুলকুচা করুন। যদি হাইড্রোজেন পার অক্সাইডের স্বাদ কটু লাগে তাহলে অল্প পরিমানে পানি মিশিয়ে নিন।

৩) অ্যালকোহল - হাইড্রোজেন পার অক্সাইডের মত অল্প পরিমাণ হুইস্কী/ভদকা/স্কচ দিয়েও কুলকুচা করতে পারেন। সরাসরি অ্যালকোহল মুখে না নিতে চাইলে, অ্যালকোহল আছে এমন মাউথওয়াশও ব্যবহার করতে পারেন।

৪) চা গাছের নির্যাস - দাঁতের ব্যথা নিরাময়ে চা গাছের নির্যাস খুবই উপকারী। কয়েক ফোঁটা নির্যাস তুলায় নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন অথবা হালকা গরম পানিতে কয়েক ফোঁটা মিশিয়েও কুলকুচা করতে পারেন।

৫) ভিনেগার -অল্প পরিমাণ আপেল সিডার ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলায় নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন।

৬) আদা -আদা কুচি চিবানোও দাঁতের ব্যথার জন্য উপকারী।

৭) রসুন -রসুনের একটি কোয়া থেঁতলে নিন এবং মুখের ভিতরে ব্যথার জায়গায় বসিয়ে রাখুন।

৮) পুদিনা -কয়েকটি পুদিনা পাতা মুখের ভেতরে নিয়ে কতক্ষন চিবালেও ব্যথা কমে আসে।

৯) আলু -কাঁচা আলু কুচি করে সামান্য থেঁতলে নিন এবং হালকা লবণ মিশিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন।

১০) লেবু -লেবুর রসও দাঁতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। লেবুর এক অংশ ফালি করে কেটে নিন এবং দাঁতে, মাড়িতে ঘষে ঘষে লেবুর রস লাগান।

১১) পেঁয়াজ -পেঁয়াজের এক অংশ ফালি করে কেটে নিন এবং কতক্ষন মুখের ভেতরে রাখুন যাতে ব্যথার জায়গায় পেঁয়াজের রস লাগে।

১২) শসা - শসাকে ফালি করে কেটে দাঁতে এবং মাড়িতে ধরে রাখুন। যদি ঠাণ্ডায় সেনসিটিভিটি না থাকে তাহলে ঠাণ্ডা শসা মাড়িতে লাগান। ঠাণ্ডা শসার রস দাঁত ও মাড়ির ব্যথা দ্রুত উপশম করে।

১৩) গোলমরিচ -গোল মরিচ এবং লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং দাঁত ও মাড়িতে কতক্ষন লাগিয়ে রেখে কুলি করে ফেলুন।

১৪) বেকিং সোডা -বেকিং সোডাকে বিভিন্ন উপায়ে দাঁতের যত্নে ব্যবহার করা যায়। এক টুকরো তুলা পানিতে ভিজিয়ে বেকিং সোডা লাগিয়ে নিন এবং দাঁতে মাড়িতে তুলা দিয়ে ঘষে ঘষে লাগান। এক চা চামচ বেকিং সোডা হালকা গরম পানিতে মিশিয়ে ঘরেই তৈরি করতে পারেন কেমিক্যালবিহীন মাউথওয়াশ।

১৫) টি ব্যাগ -চা বানানর পর টি ব্যাগটি গরম থাকা অবস্থাতে ব্যথার জায়গায় ধরে রাখুন। চা পাতার "ট্যানিন" নামক উপাদান দ্রুত ব্যথা উপশম করে।

১৬) বরফ -ঠাণ্ডা বরফের টুকরো দাঁতের ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকর। সরাসরি বরফ দাঁতে না লাগিয়ে বরফকে একটি নরম সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিন এবং ব্যথার জায়গায় আস্তে আস্তে ঘষুন। ঠাণ্ডা বরফ দাঁতের ব্যথা কমিয়ে আরাম দেয়। তবে মনে রাখবেন সরাসরি বরফ দাঁত অথবা মাড়িতে লাগাবেন না। এতে ফল উল্টো হতে পারে।

 

সূত্র - ইন্টারনেট

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Home Remedies for Nail Fungus
Previous Health Tips: What Your Nails Say about Your Health

আরও স্বাস্থ্য টিপ

মুখের কালো দাগ

মুখের কালো দাগ বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণভাবে দাগ বলতে আমরা কেবল মেছতাকেই বুঝি। মেছতা ছাড়াও বিভিন্ন রকমের বা ধরনের কালো দাগ মুখে হতে দেখা যায় বিভিন্ন রোগের কারণে। প্রথমেই মেছতার কথায় আসা যাক। মেছতা সাধারণত কালো বা বাদামি রঙের দাগ, যা মুখমণ্ডলের যেকোনো স্থানেই হতে পারে। মেছতা... আরও দেখুন

পেট কমাতে ১০ পরামর্শ

মেদবহুল পেট, পেট ফাঁপা নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। যারা একটু স্থূলকায়, তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও বাড়তে থাকে সমানুপাতিক হারে। আপনার মনে হতে পারে, পরিশ্রম তো কম করছি না, তারপরও পেট নিজের ইচ্ছেমতোই বাড়ছে। আসলে আপনার পেট আপনারই নিয়ন্ত্রণে। আপনার শুধু... আরও দেখুন

গরমে ঘাম থেকে রেহাই পেতে

হাতব্যাগে পরিষ্কার ছোট্ট তোয়ালে বা রুমাল, এক বোতল ঠান্ডা পানি, ঘামরোধী স্প্রে বা ক্রিম, ফেসওয়াশ, টিস্যু ও চিরুনি রাখুন। ছবিটি প্রতীকী।ঘাম নিঃসরণ শরীরের জৈবিক প্রক্রিয়ারই অংশ। ঘাম নিঃসরণের মাধ্যমে শরীর শীতল হয়। কিন্তু এই গরমে অতিরিক্ত ঘাম বিব্রতকর পরিস্থিতিরও জন্ম দেয়। বিশেষ করে কর্মক্ষেত্র কিংবা... আরও দেখুন

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে শেষ পর্ব

৫। লজেন্স চোষা গলা ব্যাথা! খুসখুসে কাশি! হ্যাঁ, এগুলো হলে অনেকেই প্রাথমিক উপশম হিসাবে কফ-লজেন্স চুষে খান। জিহবার অগ্রভাগ দিয়ে দাঁত ঠেকিয়ে গালের এক পাশ থেকে আরেক পাশে নেন অথবা জিহবার গোঁড়ার দিকে গলার ভিতরে নিয়ে যান। এমনটি করে চুষতে থাকেন। এতে যেমন দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে তেমনি কফের... আরও দেখুন

রাগ হৃদরোগের অন্যতম কারণ

রেগে যাওয়া শুধুই একটি মামুলি সমস্যা নয়। অনেকে কারণে অকারণে রেগে যান। যারা রেগে যান তাদের অনেক ক্ষেত্রে খানিকটা মানসিক সমস্যাও থাকতে পারে। তবে যারা হঠাৎ রেগে যান তারা যদি খুব সিরিয়াসলি জানতেন যে হঠাৎ রেগে যাওয়ার কারণে তাদের হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। ঘটতে পারে কোন বিপদ, বিপর্যয়। তাহলে... আরও দেখুন

বাতজ্বরে করণীয়

বাতজ্বর হয়েছে শুনলে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই আতঙ্ক বেশির ভাগক্ষেত্রেই অহেতুক। এ নিয়ে ভ্রান্তি রয়েছে জনমনে, এমনকি কিছু চিকিৎসকেরমধ্যেও। বাতজ্বর থেকে বাঁচার অনেক পথ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে বাতজ্বরথেকে বাঁচার উপায়গুলো জেনে নিন।   বাতজ্বর কেন হয়? বাতজ্বর এক প্রকারজীবাণু দ্বারা হয়ে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')