home top banner

স্বাস্থ্য টিপ

ক্লান্তি দূর করার ২৬ উপায়
২৪ জুন, ১৩
View in English

১) প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় শুধুমাত্র নিজের জন্য বরাদ্দ রাখুন।

২) নিজের ক্লান্তির মাপকাঠি তৈরি করুন। সবসময় মাথায় রাখুন কি পরিমাণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েনএবং কতক্ষন কাজ করার পর বিশ্রাম নেয়া উচিৎ।

৩) চাকরিক্ষেত্রে অন্যকে নিয়ন্ত্রণ না করে নিজেই নিজের সমস্যা সমাধানের চেষ্টা করুন।

৪) নিয়মিত ব্যয়াম করুন।ব্যয়ামে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে অনেক কাজ করার পরও শরীর ক্লান্ত হয় না।

৫) প্রচুর পরিমানে তাজা ফল, সবজি এবং রুটি খান। তাছাড়া ক্লান্তিকে দূরে রাখতে প্রতিদিন প্রচুর পরিমানে পানি পান করুন।

৬) নিজের ভেতরে রাগ পুষে না রেখে অন্যকে ক্ষমা করার মানসিকতা গড়ে তুলুন। এতে আপনার শরীর এবং মন দুটোই শান্ত থাকবে।

৭) নিজের দৃষ্টিকোণ থেকে প্রাত্যহিক কাজগুলিকে মূল্যায়ন করুন। যখন যেই কাজ করা দরকার তখন সেই কাজকে অগ্রাধিকার দিন।

৮) কখনোই নিজের অনুভূতি চেপে রাখবেন না। সবসময় নিজের অনুভূতি অন্যের সাথে শেয়ার করুন। প্রিয় মানুষদের সাথে হাসলে, তাদের আলিঙ্গন করলে ক্লান্তি এবং অবসাদ অনেকাংশেই কমে আসে।

৯) ক্লান্তির কারণগুলিকে খুঁজে বের করুন এবং ভবিষ্যতে কিভাবে এদের দূর করা যায় তার জন্য পরিকল্পনা করুন।

১০) কখনই এমন কোন লক্ষ্য স্থির করবেন না যা আপনার নাগালের বাইরে।

১১) সবসময় নিজের মনোভাব এবং দৃষ্টিভঙ্গিতে নিরপেক্ষতা বজায় রাখুন। অন্যরা আপনার সাথে কেমন আচরণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের উপর।

১২) অ্যালকোহল, ওষুধ, মাদক এবং নেশাজাতীয় দ্রব্য যথাসম্ভব বর্জন করে চলুন। এসব বস্তু আপনার আচার-আচরণের উপর গভীরভাবে প্রভাব ফেলে।

১৩) পর্যাপ্ত অর্থ আয় করুন। প্রয়োজনে অন্যের পরামর্শ নিন। আয়ের অন্তত ১০% সঞ্চয় করুন।

১৪) "না" কথাটি যথাস্থানে ব্যবহার করুন। নিজের প্রয়োজনে কাউকে না বলে একদমই অপরাধবোধে ভুগবেন না।

১৫) বন্ধু বান্ধব এবং পরিবারের মানুষের সাথে ঘরের বাইরে নানা আনন্দদায়ক কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

১৬) টেলিভিশনের সামনে বসে না থেকে নিজের প্রিয় কোন গান শুনুন।

১৭) ধূমপান ত্যাগ করুণ। অতিরিক্ত ধূমপানের ফলে শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে।

১৮) পারস্পরিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করুন এবং উপভোগ করুন। নিজের মতামত দেয়ার থেকে অন্যের কথা আগে শোনার প্রতি গুরুত্তারোপ করুন।

১৯) প্রতিদিন পর্যাপ্ত পরিমানে ঘুমান। ঘুমানোর সময় শক্ত গদিতে ঘুমানোর অভ্যাস করুন। শোবার ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

২০) সপ্তাহে অন্তত একটি দিন নিজের আনন্দ এবং উপভোগের জন্য বরাদ্দ রাখুন। ক্লান্তি দূর করতে ম্যাসাজ নিন, সিনেমা দেখতে যান অথবা ডিনার করতে যান।

২১) মাঝে মাঝে পরিস্থিতিকে অন্যের দৃষ্টিতে বিচার করুন।

২২) কোন বিষয়ে কথা বলার আগে অথবা অন্যকে যাচাই করার আগে সবরকম তথ্যের সত্যতা যাচাই করুন।

২৩) দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কাজ তাড়াতাড়ি অথবা ভালভাবে সম্পাদন করতে দুশ্চিন্তা কখনোই সাহায্য করে না বরং দুশ্চিন্তায় ক্লান্তি আরও বেড়ে যায়।

২৪) বছরের একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি এবং বাজেট প্ল্যান করে রাখুন।

২৫) চলতি বছরের জন্য একটি লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিজেকে সঠিকভাবে পরিচালনা করুন।

২৬) প্রতিটি দিনকেই একটি উপহার হিসেবে গ্রহণ করুন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: What Your Nails Say about Your Health
Previous Health Tips: 5 Things That Will Stop Sugar Cravings

আরও স্বাস্থ্য টিপ

ঘরের ব্যায়ামে পেটানো শরীর

চওড়া বুক, দুই হাতের বাহু শক্তপোক্ত- এমন পেটানো শরীর অনেক তরুণের স্বপ্ন। তবে শুধু স্বপ্ন দেখলে তো হবে না, তার জন্য করতে হবে পরিশ্রম। নিয়মিত অনুশীলন করেই এমন পেটানো শরীরের অধিকারী হওয়া যাবে। এ জন্য শুধু পুশ আপই যথেষ্ট।নির্দিষ্ট নিয়মে নিয়মিত পুশ আপ করে এমন শক্তপোক্ত শরীরের অধিকারী হওয়া কঠিন... আরও দেখুন

জেনে রাখা ভাল

লিভারমানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ও বড় গ্রন্থি। যা পেটের (Abdominal cavity-এর উপরে) ডান দিকে অবস্থিত এবং একে শরীরের ল্যাবরেটরি বলা হয়।লিভারের রোগ হলে বিভিন্ন উপসর্গ দেহে পরিলক্ষিত হয়। তবে সবচেয়ে বেশি উপসর্গপরিলক্ষিত হয় জিহ্বায়। জিহ্বার পরীক্ষা দ্বারা সহজেই লিভারের রোগ বোঝাযায়। যেমন-... আরও দেখুন

দোষ না করেও সবার চোখে দোষী? কী করবেন তাহলে

প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। সবচেয়ে খারাপ পরিস্থিতি দাঁড়ায় তখনই, যখন মানুষ ভুল বোঝাবুঝির শিকার হয়, দোষ না করেও হতে হয় দোষী। তখন না যায় কাউকে বোঝানো, না যায় নিজের অবস্থান ঠিকমতো পরিষ্কার করা। মোটকথা জীবন লাইনচ্যুত হয়ে পড়ে তার পথ থেকে। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েন... আরও দেখুন

পারফেক্ট ফিটনেসের জন্য এনার্জি ডায়েট

আমরা বাঙালিরা অনেকেই না জেনে অনেক ভুলভাবে খাওয়াদাওয়া করছি। কিন্তু একটু জেনে-বুঝে খেলে অনেক সুন্দর স্বাস্থ্য রক্ষা করা যায়। তাই আপনাদের জন্য কিছু ভালো ডায়েট টিপস দেওয়া হলো—এগুলো প্রতিদিন সঠিকভাবে খাবার খাওয়ার জন্য খুবই দরকারি। ডায়েটিং কী? ডায়েটিং মানে আমাদের প্রতিদিনের খাদ্যগুলোকে... আরও দেখুন

Botox and fillers

Botox and fillers are common topics of interest nowadays; I get many questions regarding these procedures. But not everyone seems to know their function and where they are applicable. First, let us discuss botox, which is used in aesthetics to reduce wrinkles. Throughout the body, muscles... আরও দেখুন

Home Remedy for Acidity and Cold

Home Remedies for Common cold  Drink a cup of water with a few drops of garlic oil and a teaspoonful of onion juice.  Rub the chest and throat with camphor water or oil.  Drink honey and lemon juice in hot water to get relief from sore throat.  Home Remedies... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')