home top banner

স্বাস্থ্য টিপ

ক্লান্তি দূর করার ২৬ উপায়
২৪ জুন, ১৩
View in English

১) প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় শুধুমাত্র নিজের জন্য বরাদ্দ রাখুন।

২) নিজের ক্লান্তির মাপকাঠি তৈরি করুন। সবসময় মাথায় রাখুন কি পরিমাণ কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েনএবং কতক্ষন কাজ করার পর বিশ্রাম নেয়া উচিৎ।

৩) চাকরিক্ষেত্রে অন্যকে নিয়ন্ত্রণ না করে নিজেই নিজের সমস্যা সমাধানের চেষ্টা করুন।

৪) নিয়মিত ব্যয়াম করুন।ব্যয়ামে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে অনেক কাজ করার পরও শরীর ক্লান্ত হয় না।

৫) প্রচুর পরিমানে তাজা ফল, সবজি এবং রুটি খান। তাছাড়া ক্লান্তিকে দূরে রাখতে প্রতিদিন প্রচুর পরিমানে পানি পান করুন।

৬) নিজের ভেতরে রাগ পুষে না রেখে অন্যকে ক্ষমা করার মানসিকতা গড়ে তুলুন। এতে আপনার শরীর এবং মন দুটোই শান্ত থাকবে।

৭) নিজের দৃষ্টিকোণ থেকে প্রাত্যহিক কাজগুলিকে মূল্যায়ন করুন। যখন যেই কাজ করা দরকার তখন সেই কাজকে অগ্রাধিকার দিন।

৮) কখনোই নিজের অনুভূতি চেপে রাখবেন না। সবসময় নিজের অনুভূতি অন্যের সাথে শেয়ার করুন। প্রিয় মানুষদের সাথে হাসলে, তাদের আলিঙ্গন করলে ক্লান্তি এবং অবসাদ অনেকাংশেই কমে আসে।

৯) ক্লান্তির কারণগুলিকে খুঁজে বের করুন এবং ভবিষ্যতে কিভাবে এদের দূর করা যায় তার জন্য পরিকল্পনা করুন।

১০) কখনই এমন কোন লক্ষ্য স্থির করবেন না যা আপনার নাগালের বাইরে।

১১) সবসময় নিজের মনোভাব এবং দৃষ্টিভঙ্গিতে নিরপেক্ষতা বজায় রাখুন। অন্যরা আপনার সাথে কেমন আচরণ করবে তার অনেকটাই নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের উপর।

১২) অ্যালকোহল, ওষুধ, মাদক এবং নেশাজাতীয় দ্রব্য যথাসম্ভব বর্জন করে চলুন। এসব বস্তু আপনার আচার-আচরণের উপর গভীরভাবে প্রভাব ফেলে।

১৩) পর্যাপ্ত অর্থ আয় করুন। প্রয়োজনে অন্যের পরামর্শ নিন। আয়ের অন্তত ১০% সঞ্চয় করুন।

১৪) "না" কথাটি যথাস্থানে ব্যবহার করুন। নিজের প্রয়োজনে কাউকে না বলে একদমই অপরাধবোধে ভুগবেন না।

১৫) বন্ধু বান্ধব এবং পরিবারের মানুষের সাথে ঘরের বাইরে নানা আনন্দদায়ক কাজে নিজেকে ব্যস্ত রাখুন।

১৬) টেলিভিশনের সামনে বসে না থেকে নিজের প্রিয় কোন গান শুনুন।

১৭) ধূমপান ত্যাগ করুণ। অতিরিক্ত ধূমপানের ফলে শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে।

১৮) পারস্পরিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করুন এবং উপভোগ করুন। নিজের মতামত দেয়ার থেকে অন্যের কথা আগে শোনার প্রতি গুরুত্তারোপ করুন।

১৯) প্রতিদিন পর্যাপ্ত পরিমানে ঘুমান। ঘুমানোর সময় শক্ত গদিতে ঘুমানোর অভ্যাস করুন। শোবার ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

২০) সপ্তাহে অন্তত একটি দিন নিজের আনন্দ এবং উপভোগের জন্য বরাদ্দ রাখুন। ক্লান্তি দূর করতে ম্যাসাজ নিন, সিনেমা দেখতে যান অথবা ডিনার করতে যান।

২১) মাঝে মাঝে পরিস্থিতিকে অন্যের দৃষ্টিতে বিচার করুন।

২২) কোন বিষয়ে কথা বলার আগে অথবা অন্যকে যাচাই করার আগে সবরকম তথ্যের সত্যতা যাচাই করুন।

২৩) দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কাজ তাড়াতাড়ি অথবা ভালভাবে সম্পাদন করতে দুশ্চিন্তা কখনোই সাহায্য করে না বরং দুশ্চিন্তায় ক্লান্তি আরও বেড়ে যায়।

২৪) বছরের একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি এবং বাজেট প্ল্যান করে রাখুন।

২৫) চলতি বছরের জন্য একটি লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্য অর্জনের জন্য নিজেকে সঠিকভাবে পরিচালনা করুন।

২৬) প্রতিটি দিনকেই একটি উপহার হিসেবে গ্রহণ করুন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: What Your Nails Say about Your Health
Previous Health Tips: 5 Things That Will Stop Sugar Cravings

আরও স্বাস্থ্য টিপ

গলার ক্যানসারের অন্যতম কারণ ধূমপান

আজকাল খুব বেশি শোনা যায় গলার ক্যানসারের কথা। গলার কোনও গ্ল্যান্ড বেশ কয়েকদিন ফুলে আছে। ওষুধ খেয়েও কমছে না। পরে দেখা গেল সেটি ক্যানসার। এই ধরনের ক্যানসারের অন্যতম কারণ ধূমপান। তামাকজাতীয় জিনিস থেকেই গলার ক্যানসার হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। মদ্যপানও গলার ক্যানসারের সম্ভাবনা বাড়ায়। আর দুটোই এক... আরও দেখুন

শীতে খুশকি থেকে রেহাই পেতে ১০ দাওয়াই

শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাওয়া যেমন স্বাভাবিক তেমনি খুশকির সমস্যাও নতুন নয়। মাথার স্ক্যাল্পে প্রতিনিয়ত নতুন কোষ হয়, আর মৃত কোষগুলি ঝড়ে যায়। আর এর থেকে মুক্তি পেতে কোনো না কোনো উপায় খোঁজার চেষ্টা করি আমরা। তেমনি কিছু উপায় শুধুমাত্র আপনাদের জন্য। ১. অল্প গরম করা ওলিভ ওয়েল স্ক্যাল্পে একঘন্টা রেখে... আরও দেখুন

কম্পিউটার ভিশন সিনড্রোম এবং চোখের যত্ন

কম্পিউটার এবং টেলিভিশনের কারনে চোখে সমস্যা হওয়া নতুন কোন বিষয় নয়। নানা রকম সোশাল নেটওয়ার্কিং সাইট, অনলাইন গ্মস এবং ইন্টারনেটের বহুল ব্যবহারের কারনে মানুষ আজ চোখের উপর কম্পিউটারের কুপ্রভাবের কথা মানুষ আজ ভুলতে বসেছে। কম্পিউটার ভিশন সিনড্রোম বলতে বুঝায় চোখের কিছুসাময়িক সমস্যা যেগুলি... আরও দেখুন

আর নয় ছেলেমেয়েদের নেশা

মদ বা বিভিন্ন ধরনের নেশায় অস্বাভাবিক আচার-আচরণ করে যারা, তাদের সেই আচরণ কেউই সহ্য করতে চান না। যারা অ্যালকোহল খায় তাদের ২০ ভাগ এর অপকারিতার শিকার হয়, তারা নিজেদের সংযত করতে পারে না, অ্যালকোহলের পরিমাণ ক্রমেই বাড়িয়ে শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। সুতরাং মদ বা অ্যালকোহল যে খায় তাকে অবশ্যই... আরও দেখুন

জরায়ুমুখের ক্যানসার

খুব ধীরে ধীরে সৃষ্টি হওয়া এক রোগ। এক যুগের বেশি সময় ধরে জরায়ুমুখের স্বাভাবিক কোষ পরিবর্তিত হতে থাকে। একসময় তা ক্যানসারে রূপ নেয়। ক্যানসার কোষ দ্রুত বাড়তে থাকে, পিণ্ডের আকার বেড়ে যায়, জরায়ুমুখে ক্ষত সৃষ্টি করে। এতে রক্তক্ষরণ হয়, বিভিন্ন ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটে।... আরও দেখুন

সুস্থ হার্টের লক্ষ্যে পথ চলা

বিশ্বেরএক নম্বর হন্তারক রোগ হিসেবে শনাক্ত করা হয়েছে হৃদরোগকে। প্রতি বছর ১৭দশমিক ৩ মিলিয়ন বা প্রায় পৌনে দু্ই কোটি মানুষ মারা যাচ্ছেন এ রোগে। তাইআন্তর্জাতিক হার্ট দিবসে বিশ্বেই এ বিষয়টির প্রচারণার সুযোগ গ্রহণ করেথাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন একটি ধারণা প্রায় মিথ হিসেবেই প্রচলিতরয়েছে যে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')