home top banner

স্বাস্থ্য টিপ

চুলের আরও ভাল পরিচর্যার জন্য শ্যাম্পু
২২ জুন, ১৩
View in English
Tagged In:  gorgeous hair  hair care  

চুলের ভাল পরিচর্যার জন্য শ্যাম্পু
স্বাস্থ্যবান চুল পাওয়ার জন্য প্রথম ধাপ হল পরিস্কার চুল। কিন্তু যখন আপনি ধুয়ে পরিস্কার করেন, তখন কয়েকটি টিপস লম্বা চুলের পরিচর্যার জন্য অনুসরণ করা প্রয়োজন। এগুলি নিম্নরূপঃ
 
 
টিপস ১: অবশ্যই, ধুলে আপনার চুল আরও বেশী ভাল দেখায়। কিন্তু এটি রোজ ধুলে কেবল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়। সপ্তাহে তিন বারের বেশি ধুবেন না।
 
টিপস ২: চুল যখন ভেজা থাকে তখন ভঙ্গুর থাকে। আলতো করে ধোবেন।
 
টিপস ৩: ধোয়ার সময় ঠাণ্ডা বা স্বাভাবিক পানি ব্যবহার করুন। গরম পানি ব্যবহারে আপনার চুল শুষ্ক এবং কুঞ্চিত হয়ে যাবে।
 
টিপস ৪: খুব বেশী পরিমাণে শ্যাম্পু ব্যবহার করবেন না কারণ এর মধ্যের sulphatescan আপনার চুলের জন্য ক্ষতিকর।

আরও ভালো চুলের পরিচর্যার জন্য 
কন্ডিসনিং করাঃ
ভাল চুল বজায় রাখার জন্য কন্ডিসনিং একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এটি চুলের গোছাতে আর্দ্রতা ধরে রেখে চুলকে শুষ্ক হয়ে যাওয়া থেকে যেমন রক্ষা করে তেমনি ধূলা এবং দূষণ থেকেও বাঁচিয়ে রাখে, এবং কিছু বিশেষ ক্ষেত্রে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে। সুতরাং কন্ডিসনিং কে উপেক্ষা করা একটি বোকামির কাজ। এছাড়াও আপনার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এটার জন্য কিছু টিপস উল্লেখ করা হল।
 

টিপস ৫: কন্ডিসনিং ব্যবহার না করে কখনও চুল ধুতে যাবেন না। সবসময়েই! আপনি নিয়মিত কিনতে পাওয়া যায় এমন প্রোডাক্টের সাথে সাথে ঘরে তৈরি কন্ডিসনারও ব্যবহার করতে পারেন। চুল ধোয়ার পূর্বে তেল মাখা বেশ ভাল কিন্তু এ ছাড়াও আপনি একটি ডিম কন্ডিসনার হিসেবে ব্যবহার করতে পারেন এবং যদি আপনি ভাল মনে করেন তবে হেয়ার মাস্ক ও ব্যবহার করতে পারেন।

টিপস ৬: এছাড়াও, যদি আপনার চুল খুব বেশী পরিমাণে ভঙ্গুর হয়ে যায় তবে সপ্তাহে অন্তত একদিন বেশ ভাল ভাবে কন্ডিসনিং করার জন্য আপনাকে উপদেশ দেয়া হয়। আপনার চুলের জন্য উপযোগী এমন একটি হেয়ার প্যাক তৈরি করে তা আপনার চুলে প্রয়োগ করুন। এরপর চুলের চারিদিকে একটি শুকনা টাওয়েল কিছুক্ষণ পেঁচিয়ে রেখে হেয়ার প্যাকটি চুলে একটু বসে যেতে দিন। এটি লোমকূপ সমূহ খুলে দেয় এবং পুষ্টি উপাদান সমূহ আরও ভাল ভাবে শোষণকে নিশ্চিত করে।
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: How to Get Bigger Chest (Infographic)
Previous Health Tips: Oil for better hair care

আরও স্বাস্থ্য টিপ

দিনে মাত্র ১৫/২০ মিনিট ব্যয় করলেই কমবে ওজন!

প্রতিদিন মাত্র ১৫ থেকে ২০ মিনিট স্কিপিং রোপ বা লাফ দড়ি খেললে ওজন খুব দ্রুত কমে যায়। ১৫ মিনিটের স্কিপিংয়ে শরীর থেকে ঝরে যায় ২০০ থেকে শুরু করে ৫০০ পর্যন্ত ক্যালোরি। আপনার ওজন যত বেশি, ক্যালোরি ক্ষয়ের পরিমাণটাও হবে তত বেশি। সময় বৃদ্ধি করলেও ক্যালোরি পোড়া বাড়বে।   স্কিপিং করলে প্রচুর... আরও দেখুন

দেহের উপকারে খেজুর

রমজান মাসে রোজাদারদের ইফতার আইটেমে বেশিরভাগ সময়ই খেজুর থাকে। ছোট আকারের লালচে এই শুকনো আরব দেশের ফল রোজাদারদের কাছে বেশ প্রিয়। শুষ্ক মরূভূমির ফল হলেও পুষ্টিগুণের দিক থেকে বেশ সমৃদ্ধ খেজুর। এতে রয়েছে অ্যামাইনো এসিড, চিনি, শর্করা, আমিষসহ প্রচুর মিনারেল। বেশ কিছু উপকারীতা... আরও দেখুন

পেটের মেদ কমাতে তিনটি ব্যায়াম

শরীরকে ফিট রাখার ক্ষেত্রে পেটের মেদ একটি অন্যতম প্রধাণ অন্তরায়। অনেক সময় দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ পুরো ফিটনেস্‌টাকেই নষ্ট করে দিচ্ছে। এমতাবস্থায় খাদ্য নিয়ন্ত্রন করেও পুরোপুরি কাজ হয়না। আসলে খাদ্য নিয়ন্ত্রনের পাশাপাশি প্রতিদিন এমন কিছু ব্যায়ামের অনুশীলন... আরও দেখুন

খারাপ দাঁতের ক্ষতিকর দিক

দাঁতের ক্ষয়জনিত কারণ, গোড়া ফোলা এবং পেকে যাওয়া ইত্যাদির ফলে খাদ্য-দ্রব্যাদির সঙ্গে নানা ধরনের মারাত্মক রোগের জীবাণু পাকস্থলীতে প্রবেশের সুযোগ পায় এবং এই জীবাণুই পরবর্তীকালে দেহের অভ্যন্তরে কঠিন ও সংক্রামক রোগের সৃষ্টি করে। দাঁতের স্বাস্থ্য ভালো থাকলে দেহকে সুস্থ রাখা যায় একথা নিঃসন্দেহে প্রমাণিত... আরও দেখুন

••আসুন আমরা সবাই এনার্জি ড্রিংক/সফট ড্রিংক বর্জন করি•

সম্প্রতি ফ্রান্সে ১৮ বছর বয়সী এক কিশোর বাস্কেটবল খেলার পর ৪ ক্যান রেড বুল (এনার্জি ড্রিংকস) খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে ফ্রান্স সরকার সেদেশে রেড বুলকে নিষিদ্ধ করে। ময়নাতদন্ত করে জানা যায়, কিশোরটির মৃত্যুর কারণ হচ্ছে উচ্চরক্তচাপের সঙ্গে এনার্জি ড্রিংকসের উচ্চমাত্রার ক্যাফেইন মিশে... আরও দেখুন

চোখ ওঠার সমস্যা থেকে রেহাই পেতে

চোখ ওঠার সমস্যা একেবারেই সাধারণত। কিন্তু গরমকালে এই সাধারণ সমস্যাটাই অত্যন্ত ক্ষতিকর হতে পারে। চিকিৎসকদের মতে, এই রোগের জীবাণুর উপর এই সময়ে ওষুধের খুব বেশি প্রভাব পড়ে না। তাদের কাছে প্রতিদিন এই সমস্যা নিয়ে রোগীরা আসেন। যারা আসের তাদের ক্ষেত্রে দেখা যায়, গরমের প্রভাব জীবাণু অনেক বেশি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')