home top banner

Health Tip

পড়ে গিয়ে হাঁড় ভাঙ্গা রোধে ১০টি রক্ষাকবচ
02 June,13
View in English

আপনার হাঁড় কেমন শক্ত? হয়তো এ সম্পর্কে আপনার ধারনা নেই – যতক্ষন না আপনি কোথাও থেকে পড়ে না যান বা কোন কিছু আপনার উপর ভেঙ্গে না পড়ে। অথবা আচমকা কোন দঁড়ি ছিঁড়ে ভারী কোন কিছু হুড়মুড় করে আপনার উপর পড়ে কিংবা উপুড় হয়ে কোন কিছু তুলতে গিয়ে চিঁড় ধরে। আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার হাঁড় কতটা ভঙ্গুর। তবে ততক্ষনে ক্ষতি যা হবার তা’ হয়ে যাবে।

হাঁড় পাতলাজনিত অস্টিওপোরোসিস নিয়ন্ত্রনের অন্যতম লক্ষ্য হচ্ছে হাঁড়ের ভাঙ্গন রোধ করা। আর এই অস্টিওপোরোসিস - যা কি না আপনার স্বাধীনভাবে চলাফেরা হরন করতে পারে, মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে, বরণ করাতে পারে পঙ্গুত্ব এমনকি ঘটাতে পারে মৃত্যু। তাই আসুন জেনে নেই হাঁড়ের সুরক্ষায় ১০টি রক্ষাকবচঃ

১। আপনার মেঝেতে বা ঘরে এলোমেলো করে রাখা ভারী জিনিসপত্র গুঁছিয়ে রাখুন। আর আলগা করে রাখা বা ঝুঁলিয়ে রাখা তার কিংবা দড়ি সরিয়ে ফেলুন, ছুঁড়ে ফেলা বা উলটানো কম্বল বা গালিচা যথাস্থানে বিছিয়ে রাখুন।

২। সিঁড়ি, বারান্দা, পায়ে চলা পথ বা হাঁটাচলার পথ পরিস্কার রাখুন। আপনার শোবার ঘর, বাথরুমে অবশ্যই রাতের বাল্ব জ্বালানোর ব্যবস্থা করুন।

৩। উলটে পড়া বা থাকা বা কাত হয়ে পড়ে থাকা কোন ভারী বস্তু কিংবা আসবাবপত্র সোজা করে যথাস্থানে রাখুন অথবা সরিয়ে ফেলুন।

৪। মেঝেতে হাঁটার সময় রাবারের তৈরী তলি লাগানো জুতা ব্যবহার করুন।

৫। কোন কিছু নামানোর জন্য, পাড়ার জন্য উপরের দিকে বেয়ে না উঠে বা হাত বাড়িয়ে না নামিয়ে প্রয়োজনীয় জিনিসটি হাতের নাগালের মধ্যে রয়েছে এমন কেবিনেটে রাখুন।

৬। বড় গোলাকার পাত্র কিংবা বাথটাবে আঁকড়ে ধরার জন্য খিল বা ধরনি লাগিয়ে নিতে পারেন। আর বাথরুমের মেঝেতে নিয়মিত পরিস্কারের পাশাপাশি শ্যাওলা ধরে না এমন ম্যাট ব্যবহার করতে পারেন।

৭। পোষা প্রানী কাছাকাছি থাকলে সাবধান থাকুন কারন আদর করতে গিয়ে কিংবা ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন।

৮। আপনি যদি এমন কোন ওষুধ ব্যবহার করেন যাতে আপনার ঝিঁমুনি আসতে পারে বা ঘুমঘুম ভাব হতে পারে, আপনার ভারসাম্য নষ্ট হতে পারে কিংবা এমন কোন সাইড ইফেক্ট আছে যা আপনাকে মাথা ঘুরিয়ে ফেলে দিতে পারে, তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, পরামর্শ নিন।

৯। ব্যায়ামের এমন আইটেম বা এমন শারীরিক পরিশ্রম বেছে নিন যা আপনার ভারসাম্য রক্ষায় এবং ভারসাম্য বাড়াতে সহায়ক আর মাংসপেশিকে করে শক্তিশালী। যেমন তাই-চি, যোগ ব্যায়াম ইত্যাদি।

১০। নিয়মিত চোখ এবং চোখের দৃস্টিশক্তি পরীক্ষা করুন। প্রয়োজনে ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শ অনুযায়ী চশমা বা কনটাক্ট লেন্স ব্যবহার করুন।

 

সূত্রঃ হার্ভার্ড হেলথবিট, হার্ভার্ড মেডিকেল স্কুল

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Hair Removal Options
Previous Health Tips: Diet Soda's Terrifying Effects on Teeth

More in Health Tip

জল, রোদ আর আপনার সন্তান

‘সৃজনী তার রুমের একপাশে বসে নিঃশব্দে কাঁদছে। রাতে খাবারটা দেওয়া হয়েছে সেই কবে। বুয়া বার বার খেতে বলার পরও সে কোনো ভাবেই খাবার টেবিলে যাচ্ছে না। স্কুল থেকে একটুদেরিতে বাসায় ফেরার কারণে মায়ের ছোট্ট একটি তীর্যক মন্তব্যে সৃজনী দারুন আঘাত পেয়েছে।’   আমরা... See details

কম বয়সে দাঁত পড়ে গেলে...

একজন পূর্ণ বয়স্ক মানুষের দাঁত থাকে ২৮-৩২টি। কিন্তু দেখা যায় অনেক সময় অল্প বা কম বয়সেই দাঁত নড়বড়ে হয়ে যায় এবং পড়ে যায় বা তুলে ফেলে দেওয়া হয়। অথচ একটু সাবধান হলেই অর্থাৎ দাতের যত্ন নিলেই দাঁত পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। শুধু সঠিকভাবে যত্ন নেওয়ার অভাবেই এ সমস্যা দেখা দেয়। চোয়ালের মধ্যে... See details

এই শীতে শিশুর নিউমোনিয়া

বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া। আর শীতকালেই এর প্রকোপ সবচেয়ে বেশি। উপসর্গের তীব্রতার ওপর ভিত্তি করে তিন ধরনের নিউমোনিয়াকে চেনাজানা দরকার। খুব মারাত্মক, মারাত্মক ও সাধারণ নিউমোনিয়া।   মারাত্মক বা খুব মারাত্মক লক্ষণগুলো না থাকলে শিশুকে হাসপাতালে ভর্তি না করে মুখে খাবার... See details

শশার পুষ্টিগুণ

* শসার মাল্টি ভিটামিনস ও মাল্টি মিনারেলস প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এবং ভিটামিন ও মিনারেলসের অভাবজনিত সমস্যা থেকে রক্ষা করে। * শসার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।  *এর ম্যাগনেসিয়াম রক্ত চলাচল সচল করে।    * শসার আঁশ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ এবং কোষ্ঠকাঠিন্য... See details

প্রশ্ন:নবজাতকের জন্ডিস হলে রোদে দেওয়া কি উপকারী?

উত্তর: মেয়াদ পূর্ণ হয়ে জন্ম নেওয়া ৫০শতাংশ শিশু ও মেয়াদের আগেই জন্ম নেওয়া ৮০ শতাংশ শিশু জন্ডিসে আক্রান্তহতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এই জন্ডিস নির্দোষ প্রকৃতির বাফিজিওলজিক্যাল এবং ৭ থেকে ১০ দিনের মাথায় কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়।আগে এর চিকিৎসায় শিশুকে শরীরে রোদ বা সূর্যালোক লাগাতে... See details

অল্প বয়সে চুল পাকলে যা করনিও !!

অল্প বসয়েই ছেলেদের চুল পাকার সমস্যা বেড়েই চলছে। কেন অল্প বয়সে চুল পাকে এর কারণ আগে জানতে হবে। এক্ষেত্রে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম।সাধারণত স্পাইসি ফুড বেশি খাওয়া, ঘুম কম হওয়া, চুলের যত্ন না করা, কম দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করা, জেনেটিক বা হরমোনের সমস্যা এসব কারণে চুলে পাক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')