home top banner

Health Tip

পড়ে গিয়ে হাঁড় ভাঙ্গা রোধে ১০টি রক্ষাকবচ
02 June,13
View in English

আপনার হাঁড় কেমন শক্ত? হয়তো এ সম্পর্কে আপনার ধারনা নেই – যতক্ষন না আপনি কোথাও থেকে পড়ে না যান বা কোন কিছু আপনার উপর ভেঙ্গে না পড়ে। অথবা আচমকা কোন দঁড়ি ছিঁড়ে ভারী কোন কিছু হুড়মুড় করে আপনার উপর পড়ে কিংবা উপুড় হয়ে কোন কিছু তুলতে গিয়ে চিঁড় ধরে। আর তখনই আপনি বুঝতে পারবেন আপনার হাঁড় কতটা ভঙ্গুর। তবে ততক্ষনে ক্ষতি যা হবার তা’ হয়ে যাবে।

হাঁড় পাতলাজনিত অস্টিওপোরোসিস নিয়ন্ত্রনের অন্যতম লক্ষ্য হচ্ছে হাঁড়ের ভাঙ্গন রোধ করা। আর এই অস্টিওপোরোসিস - যা কি না আপনার স্বাধীনভাবে চলাফেরা হরন করতে পারে, মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে, বরণ করাতে পারে পঙ্গুত্ব এমনকি ঘটাতে পারে মৃত্যু। তাই আসুন জেনে নেই হাঁড়ের সুরক্ষায় ১০টি রক্ষাকবচঃ

১। আপনার মেঝেতে বা ঘরে এলোমেলো করে রাখা ভারী জিনিসপত্র গুঁছিয়ে রাখুন। আর আলগা করে রাখা বা ঝুঁলিয়ে রাখা তার কিংবা দড়ি সরিয়ে ফেলুন, ছুঁড়ে ফেলা বা উলটানো কম্বল বা গালিচা যথাস্থানে বিছিয়ে রাখুন।

২। সিঁড়ি, বারান্দা, পায়ে চলা পথ বা হাঁটাচলার পথ পরিস্কার রাখুন। আপনার শোবার ঘর, বাথরুমে অবশ্যই রাতের বাল্ব জ্বালানোর ব্যবস্থা করুন।

৩। উলটে পড়া বা থাকা বা কাত হয়ে পড়ে থাকা কোন ভারী বস্তু কিংবা আসবাবপত্র সোজা করে যথাস্থানে রাখুন অথবা সরিয়ে ফেলুন।

৪। মেঝেতে হাঁটার সময় রাবারের তৈরী তলি লাগানো জুতা ব্যবহার করুন।

৫। কোন কিছু নামানোর জন্য, পাড়ার জন্য উপরের দিকে বেয়ে না উঠে বা হাত বাড়িয়ে না নামিয়ে প্রয়োজনীয় জিনিসটি হাতের নাগালের মধ্যে রয়েছে এমন কেবিনেটে রাখুন।

৬। বড় গোলাকার পাত্র কিংবা বাথটাবে আঁকড়ে ধরার জন্য খিল বা ধরনি লাগিয়ে নিতে পারেন। আর বাথরুমের মেঝেতে নিয়মিত পরিস্কারের পাশাপাশি শ্যাওলা ধরে না এমন ম্যাট ব্যবহার করতে পারেন।

৭। পোষা প্রানী কাছাকাছি থাকলে সাবধান থাকুন কারন আদর করতে গিয়ে কিংবা ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন।

৮। আপনি যদি এমন কোন ওষুধ ব্যবহার করেন যাতে আপনার ঝিঁমুনি আসতে পারে বা ঘুমঘুম ভাব হতে পারে, আপনার ভারসাম্য নষ্ট হতে পারে কিংবা এমন কোন সাইড ইফেক্ট আছে যা আপনাকে মাথা ঘুরিয়ে ফেলে দিতে পারে, তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, পরামর্শ নিন।

৯। ব্যায়ামের এমন আইটেম বা এমন শারীরিক পরিশ্রম বেছে নিন যা আপনার ভারসাম্য রক্ষায় এবং ভারসাম্য বাড়াতে সহায়ক আর মাংসপেশিকে করে শক্তিশালী। যেমন তাই-চি, যোগ ব্যায়াম ইত্যাদি।

১০। নিয়মিত চোখ এবং চোখের দৃস্টিশক্তি পরীক্ষা করুন। প্রয়োজনে ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শ অনুযায়ী চশমা বা কনটাক্ট লেন্স ব্যবহার করুন।

 

সূত্রঃ হার্ভার্ড হেলথবিট, হার্ভার্ড মেডিকেল স্কুল

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Hair Removal Options
Previous Health Tips: Diet Soda's Terrifying Effects on Teeth

More in Health Tip

Troubleshooting constant headaches

Almost everyone gets a headache from time to time. Some people, though, get them daily or almost every day. This problem is known as chronic daily headache. Women are twice as likely as men to have it. People with this condition get headaches every day or nearly every day for a prolonged... See details

জেনে রাখা ভাল

যখন কোনো মানুষের রক্তের ইওসিনেফিল-এর পরিমাণ বাড়তে থাকে তখন এমনিতেই ঠাণ্ডা, হাঁচি, সর্দি লেগে যায়। এক পর্যায়ে নাকের ভেতরের মাংস ও টনসিল বৃদ্ধি হয় এবং সব শৈ্লষ্মিক ঝিলি্লগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। নাকের মাঝে ও কপালের চামড়ার নিচে আটটি কুটুরি/স্তর থাকে। এ কুটুরিগুলোকে বলা হয়... See details

প্রশ্ন: কোষ্ঠকাঠিন্যের জন্য দীর্ঘদিন ল্যাকটুলোজ-জাতীয় ওষুধ খাওয়া কি ক্ষতিকর?

উত্তর: কোষ্ঠকাঠিন্যের জন্য অনেকেই দিনেরপর দিন ল্যাকটুলোজ-জাতীয় সিরাপ সেবন করে থাকেন। এর ফলে একধরনের বদভ্যাস তৈরি হয়। তখন স্বাভাবিক প্রক্রিয়ায় মল ত্যাগে সমস্যা হতে পারে। এ ছাড়া দীর্ঘদিন এসব ওষুধ খেলে মল নরম হওয়া ও কিছু পুষ্টি উপাদানেরও অভাব দেখা দিতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য... See details

ফল ও সবজি: মহিলাদের সুস্থ হৃদয়ের চাবিকাঠি

মহিলাদের ক্ষেত্রে হৃদরোগ রুখতে পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাওয়া প্রয়োজন৷ গবেষকদের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য৷ যে মহিলারা প্রথম জীবন থেকেই ফল ও সবজি খেতে অভ্যস্ত তারা অন্যান্যদের তুলনায় হৃদয়গত দিক থেকে অনেক বেশি সুস্থ৷ তবে গবেষকেরা জানিয়েছেন, পুরুষদের ক্ষেত্রে এই টোটকা খুব একটা কাজ... See details

মাশরুম কী ও কেন?

মাশরুম পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন সবজি। কোরআন শরিফে এর ইঙ্গিত দেয়া আছে (সুরা বাকারা, আয়াত ৫৭) এবং হাদীস শরীফে একে বেহেস্তী খাবারের সাথে তুলনা করা হয়েছে। এর মধ্যে ২৫-৩৫% প্রোটিন আছে যা খুবই উন্নত ও নির্দোষ। এতে উপকারী শর্করা ও চর্বি আছে, যে কারণে মাশরুম বিভিন্ন জটিল রোগের প্রতিরোধক ও... See details

অতিরিক্ত মানসিক চাপের প্রভাব ও বিশেষজ্ঞ মতামত

বর্তমান যুগ হচ্ছে প্রতিযোগিতার যুগ। প্রতিযোগিতায় টিকে থাকতে সকাল থেকে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত জীবন যুদ্ধে লিপ্ত থাকতে হয়। ফলশ্রুতিতে শরীর ও মনে বাসা বাঁধে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক চাপ বা স্ট্রেস। এই স্ট্রেস নিয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড.নাসরিন... See details

healthprior21 (one stop 'Portal Hospital')