home top banner

খবর

হেরোইন মরফিনের চেয়ে ৮০ গুণ ক্ষতিকর পেইন কিলার!
১৫ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   183

 ডা. মোড়ল নজরুল ইসলাম

কানাডার পুলিশ হেরোইনের চেয়ে ৪০ গুণ এবং মরফিনের চেয়ে ৮০ গুণ বেশি শক্তিশালী এক ধরনের পেইন কিলার ওষুধ উদ্ধার করেছে। আর সব 
 
চেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে অনলাইনে বিশ্বব্যাপী এ ধরনের মরফিন ক্ষতিকর পেইন কিলার বিক্রয় হচ্ছে। আর কানাডা ও ইউএস বর্ডার এলাকায় 
 
ব্লাক মার্কেটে পাওয়া যাচ্ছে এসব ক্ষতিকর ওষুধ নামধারী উপাদান। যে উপাদান দিয়ে মরফিন ক্ষতিকর এই ট্যাবলেটটি তৈরি হচ্ছে তার নাম এখানে 
 
উল্লেখ করা হলো না। শুধু গত এপ্রিলের শেষের দিকে মন্ট্রিল পুলিশ এ ধরনের তিন লাখ ট্যাবলেট উদ্ধার করেছে এবং এসব ট্যাবলেট তৈরিতে 
 
ব্যবহার করা হয়েছে অত্যন্ত সফিস্টিকেটেড মেশিনারিজ। এ ধরনের ওষুধের বিরুদ্ধে কানাডার সব প্রভিন্সে অভিযান চালাতে নির্দেশ দিয়েছেন পুলিশের 
 
শীর্ষ কর্মকর্তা কমোডর ফ্রাংকোসিস ব্লিউ। এ ব্যাপারে মন্ট্রিল পুলিশের সহকারী পরিচালক ম্যারিও গুয়েরিন উল্লেখ করেন, তারা এ ধরনের ক্ষতিকর 
 
ট্যাবলেট উত্পাদনের বিপুল পরিমাণ কাঁচামাল আটক করেছেন। এসব উপাদান এতটাই ক্ষতিকর যে, পুলিশের রাসায়নিক এক্সপার্ট এই উপাদান 
 
এনালাইসিস করার সময় অন্তত: ৪ জন অসুস্থ হয়ে পড়েন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ এ ধরনের উচ্চ মাত্রার পেইন কিলার সম্পর্কে চিকিত্সকদের সতর্ক 
 
করে দিয়েছেন। বিশেষজ্ঞগণ বলছেন, বেশি ক্ষতিকর আর কম ক্ষতিকর যে ধরনের পেইন কিলার হোক না কেন সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ ব্যতীত 
 
কোন ধরনের পেইন কিলার সেবন করা উচিত নয়।
 
 
Source:http://ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMTVfMTNfMV82XzFfNDA3MzA=

Please Login to comment and favorite this News
Next Health News: তাঁদের দিন কাটছে দুঃসহ যন্ত্রণায়
Previous Health News: মায়ের সঙ্গে বছরে ১৮৩ বার ঝগড়া!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')