home top banner

News

মায়ের সঙ্গে বছরে ১৮৩ বার ঝগড়া!
15 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   168

 ১৩ থেকে ১৯ বছর বয়সী (টিনএজ) তরুণীরা তাদের মায়ের সঙ্গে প্রায় নিয়মিতই ঝগড়া করে। ব্যাপারটা সব দেশেই যুগ যুগ ধরে ঘটে আসছে 

 
বলে আমরা স্বাভাবিক বলেই সাধারণত মেনে নিই। 
এবার তরুণীদের এ রকম আচরণের জন্য বিশেষ হরমোনের প্রভাবকে দায়ী করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। দুই হাজার নারীর ওপর পরিচালিত 
 
এক গবেষণার ভিত্তিতে তাঁরা বলছেন, মায়ের মূল্য বুঝতে মেয়েদের অনেকটা বয়স পেরিয়ে যায়। কারণ, তারা হরমোনের সঙ্গে লড়াই করেই ওই 
 
সময়টা কাটিয়ে দেয়। 
মেয়েদের জন্য বিভিন্ন পণ্য উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান লিল-লেটস ওই গবেষণার উদ্যোগ নেয়। এতে দেখা যায়, যুক্তরাজ্যের একজন তরুণী 
 
তার মায়ের সঙ্গে বছরে গড়ে ১৮৩ বার ঝগড়া করে। রাগারাগি করে ওই তরুণী দড়াম করে দরজা বন্ধ করে ১৬৪ বার। ভাইবোনের সঙ্গে তার 
 
ঝগড়া হয় ২৫৭ বার এবং বন্ধুদের সঙ্গে ১২৭ বার। বন্ধুদের সঙ্গে মেয়েটি ২৭৪ ঘণ্টা ফোনালাপে মগ্ন থাকে। এ ছাড়া সে ছেলেদের সঙ্গে সম্পর্ক নিয়ে 
 
কান্নাকাটি করে ১২৩ বার। তার মায়ের সঙ্গে ঝগড়ার কারণগুলোর মধ্যে রয়েছে শয়নকক্ষে আলসেমি, কথায় কথায় তর্কের স্বভাব, বন্ধু বাছাই, 
 
ছেলেদের সঙ্গে সম্পর্ক, দেরি করে ঘরে ফেরা, টাকাপয়সার চাহিদা, পোশাকের ধরন, বাজে ভাষার ব্যবহার, অন্য আচরণ প্রভৃতি। 
গবেষকদের মতে, ২৩ বছর বয়স পেরোনোর পর থেকে একজন নারী বুঝতে শুরু করে যে তাঁর বেড়ে ওঠার পেছনে মায়ের অবদান ও ত্যাগ 
 
কতটুকু। গবেষণায় অংশগ্রহণকারী তিন-চতুর্থাংশ নারী মায়ের প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করেন। মা-মেয়ের বয়সের ব্যবধান অন্তত ২৫ বছর 
 
হলেই পারস্পরিক বোঝাপড়াটা সবচেয়ে ভালো হয়। তবে তিন-চতুর্থাংশ নারী মনে করেন, মা-মেয়ের মধ্যে অন্তত কিছু বিষয় গোপনীয় থাকাই 
 
উচিত।
৩৬ বছর বয়সী একজন নারী বলেন, তরুণী অবস্থায় মনে হতো, তাঁর সব আনন্দ মা সব সময় কেড়ে নিতে চাইছেন। কিন্তু এখন তিনি বুঝতে 
 
পারেন, মা তাঁর কতটা শুভাকাঙ্ক্ষী ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের সব দূরত্ব ঘুচে গিয়ে অনন্য নৈকট্য গড়ে ওঠে। টেলিগ্রাফ।
 
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-15/news/352358

Please Login to comment and favorite this News
Next Health News: হেরোইন মরফিনের চেয়ে ৮০ গুণ ক্ষতিকর পেইন কিলার!
Previous Health News: গোপালগঞ্জে বীণাপাণি স্কুলে টিফিন খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অসুস্থ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')