home top banner

খবর

সাত বছর বয়সেই অর্থচিন্তা!
২৫ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   112

 টাকাপয়সা নিয়ে অধিকাংশ শিশুর নিজস্ব ভাবনা গড়ে ওঠে সাত বছর বয়সের মধ্যেই। ব্যাপারটি তাদের আচরণে যে প্রভাব ফেলে, তা 

 
অবমূল্যায়নের উপায় নেই। 
যুক্তরাজ্যের শিশুদের অর্থচিন্তা নিয়ে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 
 
তাঁরা বলছেন, টাকার উৎস ও ক্ষমতা সম্পর্কে শৈশবের উপলব্ধিই একজন মানুষের পরবর্তী জীবনে বিভিন্ন আর্থিক সিদ্ধান্তের ওপর প্রভাব বিস্তার 
 
করে। তাই সন্তানের অর্থচিন্তার বিষয়টি মা-বাবাকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।
কেমব্রিজের ওই গবেষণায় শিশুদের ওপর মা-বাবার প্রভাব এবং শৈশবকালীন সচেতন ও অবচেতন উপলব্ধির গুরুত্ব তুলে ধরে। অভিভাবকেরা যদি 
 
শিশুদের বিশ্বমানের অর্থভাবনা অর্জনে সাহায্য করতে পারেন, তাহলে পরবর্তী জীবনে এর সুফল পাওয়া যাবে। প্রাথমিক পাঠক্রমেও ব্যক্তিগত 
 
অর্থ-সম্পদের বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
সাত বছর বয়সী অধিকাংশ শিশু টাকা গুনতে পারে এবং এটি উপার্জনের গুরুত্ব বোঝে। তারা জানে, কী কী জিনিসপত্রের বিনিময়ে এটির লেনদেন 
 
হয়। ফলে টাকা খরচের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সময় নিতে পছন্দ করে। তবে অনূর্ধ্ব আট বছর বয়সী শিশুরা টাকার বিনিময়ে প্রাপ্ত 
 
‘বিলাসিতা’ এবং ‘প্রয়োজনীয়তার’ মধ্যে পার্থক্য বুঝতে পারে না।
সংশ্লিষ্ট গবেষক ডেভিড হোয়াইটব্রেড বলেন, মা-বাবা, শিক্ষক ও অন্যদের কাছ থেকে শৈশবে অর্জিত ধারণাগুলো মানুষের ভাবনা ও আবেগ নিয়ন্ত্রণে 
 
সারা জীবনই ঘুরেফিরে প্রভাব বিস্তার করে। অর্থচিন্তার বিষয়টি এসবের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিগ্রাফ।
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-24/news/354716

Please Login to comment and favorite this News
Next Health News: জীবন রক্ষায় থ্রিডি প্রিন্টারের সফল ব্যবহার
Previous Health News: গরমে থাকুন সুন্দর ও সতেজ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')