গরমে থাকুন সুন্দর ও সতেজ
22 May,13
Posted By: Healthprior21
Viewed#: 160
গরমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এক ঝাপটা পানি আপনার ত্বককে দিতে পারে কোমল স্বস্তির পরশ। রোদ ও ধুলোবালি ¯িœগ্ধ ও সতেজ ত্বকের সবচেয়ে বড় শত্রু। রোদের পোড়াভাব ত্বকে খুব তাড়াতাড়ি বসে যায় বলে দেরি না করে ঘরে ফিরেই মুখ ধুয়ে পরিষ্কার করতে হবে। না হলে ত্বকের লোমকূপে ময়লা জমে মুখে ব্রণ হয় এবং রোদের ছোপ ছোপ দাগ পড়ে ত্বক রুক্ষ হয়ে যায়। শুধু তাই নয়, ঘাম থেকে ঘামাচি চুলকাতে গিয়ে নখের আঁচড়ে ঘা হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় এই গরমে।
গরমে সৃষ্ট সব সমস্যা সমাধানের মূলমন্ত্র হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। বাইরে থেকে এসেই স্বাভাবিক পানিতে মুখ ধুয়ে নেবেন। ত্বক পরিষ্কার করতে ত্বকের সঙ্গে মানানসই ফেস-ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন অথবা স্ক্র্যাবের সঙ্গে মধুু মিশিয়ে পেস্ট করে তা দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। যাদের ত্বক তৈলাক্ত তারা স্ক্র্যাব ব্যবহারের পর ফেস-ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। এছাড়া উজ্জ¦ল ও মসৃণ ত্বক পেতে প্রয়োজন একটু বাড়তি রূপচর্চার, যা অনায়াসে একটু সময় নিয়ে আপনি ঘরে বসেই করতে পারেন। গোলাপের পাপড়ি পানিতে জ্বাল দিয়ে সেই গোলাপজল বোতলজাত করে ফ্রিজে অথবা বরফ করে রেখে দিতে পারেন। পরে বাইরে থেকে এসে ঠা-া গোলাপজল দিয়ে মুখ ধুয়ে ত্বকের ¯িœগ্ধতা ধরে রাখা যায়। পাশাপাশি নিজেকে সতেজ লাগবে।
যাদের ত্বক সাধারণ তারা কাঁচা হলুদ, মসুরের ডাল এবং কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ২০ মিনিট পর স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন এভাবে রূপচর্চা করলে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। যাদের মুখে ঘামাচি আছে তারা বৃষ্টির পানি জমিয়ে ফ্রিজে রেখে নিয়মিত মুখ ধুলে উপকার পাবেন। রোদে পোড়া কালো দাগ দূর করতে কমলার খোসা বেটে মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। শুধু বাহ্যিক যতœ করলেই হবে না, প্রয়োজন অভ্যন্তরীণ যতেœরও। গরমে সুস্থ থাকতে প্রচুর শাক-সবজি, ফলমূল এবং কমপক্ষে ১০-১২ গ্লাস পানি পান করতে হবে।
গরমে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। এছাড়া সঙ্গে সানগ্লাস ও ছাতা নিতে ভুলবেন না। বাইরে যেহেতু ঘন ঘন মুখ ধোয়া সম্ভব নয় তাই ফেসিয়াল টিসু রাখতে পারেন। কাজেই মুখ মুছে নিলে নিজেকে অনেক ফ্রেস ও সতেজ মনে হবে।
source:http://www.dailyinqilab.com/details_news.php?id=109605&&%20page_id=%2073