ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রে গত সোমবার টেলি-মেডিসিন ব্যবস্থা চালু করা হয়েছে। তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় এ সেবা কার্যক্রমের উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়নেই এ ব্যবস্থা চালু করা হবে এবং পরে টেলি-ডায়াগনসিসের ব্যবস্থাও করা হবে। এ জন্য তিনি দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালকে এগিয়ে আসার আহ্বান জানান।ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত এ ইউনিয়নে স্বাস্থ্যসেবার আধুনিক এ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করছে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন মো. সরফরাজ খান চৌধুরী, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, পরিচালক আশীষ কুমার চক্রবর্তী, গ্রামীণফোনের বিশেষজ্ঞ স্বাস্থ্য প্রোগ্রামার আরকানুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠান শেষে চাই হাসি মুখ সবার প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
content aggregation:healthPrior21
source:prothom-alo.
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

