home top banner

খবর

সপ্তাহে ১২ মিনিট ব্যায়ামই যথেষ্ট
০২ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   119

 

 
শরীরটা ঠিক রাখতে প্রতিদিন ব্যায়ামাগারে গিয়ে কঠোর ব্যায়াম করার কোনো দরকার নেই। একটু সময় বের করে সপ্তাহে ১২টা মিনিট ব্যায়াম 
 
করতে পারলেই বেশ সুস্থ থাকা সম্ভব। নতুন এক গবেষণার পর গবেষকেরা এ কথা জানিয়েছেন।
পাবলিক লাইব্রেরি অব সায়েন্স ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা নিবন্ধটি।
গবেষণাটি করেছেন নরওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা দেখতে পেয়েছেন, চার মিনিট করে সপ্তাহে তিন দিন জোরালো 
 
ব্যায়াম করলে অক্সিজেন গ্রহণের হার বাড়ে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা কমে।
ব্যায়াম করতেন না এবং শরীর মুটিয়ে গেছে তবে শারীরিকভাবে সুস্থ—এমন ২৬ জন মানুষের ওপর ১০ সপ্তাহ ধরে গবেষণাটি চালান গবেষকেরা। 
 
তাঁদের দুটি আলাদা দলে ভাগ করা হয়। একটি দলকে সপ্তাহে তিন দিন চার মিনিট করে ব্যায়াম করানো হয়। অপর দলটিকে চার মিনিট বিরতি 
 
দিয়ে তিন দফায় ৪৮ মিনিট করে ব্যায়াম করানো হয়।
১০ সপ্তাহ পরে দেখা যায়, উভয় দলের সদস্যদের অক্সিজেন গ্রহণের হার বেড়েছে প্রায় সমান। যাঁরা চার মিনিট করে ব্যায়াম করেছিলেন, তাঁদের 
 
বেড়েছে ১০ শতাংশ এবং যাঁরা ৪৮ মিনিট করে করেছিলেন, তাঁদের বেড়েছে ১৩ শতাংশ। তবে যাঁরা অধিক সময় ধরে ব্যায়াম করেছিলেন, শরীরের 
 
চর্বি (কোলেস্টেরল) ক্ষয়ের দিক থেকে তুলনামূলক বেশি সুবিধা পেয়েছেন।
গবেষণা নিবন্ধের লেখক আর্রন্ট এরিক টিজোন্না লিখেছেন, ‘শরীরটা ফিট রাখার জন্য খুব অল্প সময়, কিন্তু একটু শক্ত ব্যায়ামই যথেষ্ট।’ 
 
ইনডিপেনডেন্ট।
 
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-06-02/news/357057

Please Login to comment and favorite this News
Next Health News: ব্যথানাশক ওষুধ হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ
Previous Health News: বাড়তি চুল পড়া হতে পারে রোগের লক্ষণ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')