home top banner

News

ব্যথানাশক ওষুধ হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ
02 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   119

 সাধারণ ব্যথানাশক ওষুধ, বিশেষ করে, ডাইক্লোফেনাক ও আইবুপ্রোফেন দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় সেবন করা হলে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়ার ঝুঁকি 

 
বাড়ে।
 
সম্প্রতি ‘ল্যানসেট’ বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে।
 
আথ্রাইটিস আক্রান্ত রোগীরা সাধারণত এ ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করে থাকে।
 
গবেষকরা বলছেন, কিছু রোগী চাইলে তাদের এই স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমাতে পারে, তবে এক্ষেত্রে তাদেরকে বিকল্প ওষুধ নির্বাচনের সুযোগ দিতে 
 
হবে।
 
ধূমপায়ী ও স্থূল রোগীদের ক্ষেত্রে এ ধরনের ব্যথানাশক ওষুধ বেশি ক্ষতি করতে পারে।
 
এসব ওষুধে মানব দেহের ক্ষতির ব্যাপারটি আগেই ধরা পড়েছিল। তবে এ সম্পর্কে আরো বিস্তারিত জানতেই বিজ্ঞানীরা গবেষণাটি চালিয়েছিলেন।
 
৬৩৯টি ক্লিনিকে তিন লাখ ৫৩ হাজারেরও বেশি রোগীর ওপর দৈনিক ১৫০ এমজি ডাইক্লোফেনাক অথবা ২,৪০০ এমজি আইবুপ্রোফেন প্রয়োগের পর 
 
এর ফল পর‌্যবেক্ষণ করা হয়।
 
অধিকমাত্রায় ওষুধ সেবনকারীদের ক্ষেত্রে দেখা যায়, বছরে প্রতি এক হাজার জনের মধ্যে তিনজন হার্ট অ্যাটাক, চারজন হার্ট ফেইলিওর এবং একজন 
 
পাকস্থলির রক্তক্ষরণজনিত কারণে মারা যান।
 
তবে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতি হাজারে আটজন থেকে ১১ জন পর্যন্ত দাঁড়াতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
 
 
Source: http://bangla.bdnews24.com/world/article631255.bdnews

Please Login to comment and favorite this News
Next Health News: ধূমপান নিয়ন্ত্রণে টাস্কফোর্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Previous Health News: সপ্তাহে ১২ মিনিট ব্যায়ামই যথেষ্ট

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')