ধূমপানের আসক্তি দূর করার পাশাপাশি ওজন কমাতে একটি ওষুধ কার্যকর ভূমিকা রাখে বলে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। এমনটি শুধু নারীদের ক্ষেত্রেই ঘটে। ওষুধ সেবনে ধূমপান থেকে বিরত থাকার পর প্রায় এক বছর সময় পর্যন্ত তাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন। তবে পুরুষের ধূমপানের আসক্তি দূর করতেও এ ওষুধ কার্যকর।
ইউনিভার্সিটি অব শিকাগো মেডিসিনের গবেষকেরা এই গবেষণা করেছেন। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে বায়োলজি সাইকিয়াট্রি জার্নালে। ওষুধ গ্রহণের প্রায় তিন মাস পর থেকেই মাদকাসক্তি কমতে থাকে। গবেষকেরা মোট ৭০০ জন নারী-পুরুষের ওপর দুটি পৃথক পরীক্ষা চালান। এই পরীক্ষায় সঠিক ওষুধের পাশাপাশি অনেক রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওষুধের নামে অন্য কিছুও সেবন করানো হয়। ওষুধের নামে অন্য কিছু সেবন করানোর পর তা নারীদের ক্ষেত্রে মাদকাসক্তি কমাতে খুব একটা কার্যকর হয়নি।
তিন মাস পর পরীক্ষায় গবেষকেরা দেখেন, সঠিক ওষুধ গ্রহণে নারীদের ওজন বেড়েছে গড়ে প্রায় ২ দশমিক ৩ পাউন্ড। অপর দিকে, ওষুধের নামে অন্য কিছু সেবনে তাঁদের ওজন বেড়েছে গড়ে প্রায় ৫ দশমিক
১ পাউন্ড।
ওষুধ সেবনের ছয় মাস পর দেখা গেছে, ৭০০ জনের মধ্যে ১৫৯ জন নিজেদের ধূমপানমুক্ত রাখতে পেরেছেন, যার মধ্যে ৭৭ জনই ছিলেন নারী। ১২ মাস পর এই সংখ্যা কমে দাঁড়ায় ১১৫ জন, যাঁদের ৫৭ জনই ছিলেন নারী। ইউরেকঅ্যালার্ট।
content aggregation:healthPrior21
source:prothom-alo
http://www.prothom-alo.com/detail/date/2012-12-12/news/312581

