home top banner

খবর

শীতে হাড় ও জোড়ার ব্যথা বাড়লে...
২০ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   17

 

উষ্ণতা হাড় এবং সন্ধিতে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে, সন্ধির প্রদাহ কমায় এবং ব্যথাবর্ধক রাসায়নিক বয়ে নিয়ে আসা শ্বেত রক্তকণিকাকে সরিয়ে দেয়। তীব্র শীতে ও ঠান্ডায় এর বিপরীত ঘটনাগুলো ঘটে বলেই ব্যথা-বেদনা বেড়ে যায়। কাবু করে ফেলে বাত ব্যথার রোগীদের। শীতকাল তাই বয়স্ক ও বাতের রোগীদের জন্য কষ্টকর।
ব্যথানাশক বড়ি বেশি খাওয়া কি নিরাপদ?
দীর্ঘদিন ধরে ব্যথানাশক বা পেইনকিলার জাতীয় ওষুধ খেলে তা কিডনির ক্ষতি করতে পারে। লিভারে সমস্যা বা গ্যাস্ট্রিক আলসার রয়েছে এমন ব্যক্তির জন্যও এমন ওষুধ খারাপ।
হাড় ও সন্ধির জন্য উপকারী খাবার
মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা সন্ধিতে রক্তপ্রবাহ বাড়ায়।
ভিটামিন ‘সি’যুক্ত খাবার যেমন, লেবু বা লেবুজাতীয় ফল কার্টিলেজ বা তরুণাস্থি তৈরিতে সাহায্য করে। ভিটামিন ‘কে’ শরীরে ক্যালসিয়ামকে কাজে লাগায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভিটামিন ‘ডি’, যা পর্যাপ্ত না থাকলে ক্যালসিয়াম শোষিত হয় না এবং হাড় নরম হয়ে যায়।
সতর্কতা জরুরি
কিডনিতে পাথর আছে বা ক্যালসিয়াম-সংক্রান্ত গোলমাল আছে এমন রোগীদের ক্রমাগত ক্যালসিয়াম না খাওয়াই ভালো। গ্লুকোস্যামাইন জাতীয় ওষুধে কারও অ্যালার্জি হতে পারে। ডায়াবেটিস রোগীর সুগার বাড়িয়ে দিতে পারে এসব ওষুধ। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া ঠিক নয়।
ওষুধ না খেয়ে ব্যথা কমানো সম্ভব?
হাঁটু, কোমর ও সন্ধি ব্যথা কমানোর জন্য জীবনযাপন প্রণালিতে কিছু পরিবর্তন আনা দরকার। ওজন কমান, ধূমপান বন্ধ করুন এবং সঠিক ও স্বাস্থ্যকর দেহভঙ্গি রপ্ত করুন। কম্পিউটার ও লেখাপড়ার কাজে অবশ্যই সঠিক উচ্চতার টেবিল ও আরামদায়ক চেয়ার ব্যবহার করতে হবে। বাথরুমে উঁচু কমোড ব্যবহার করুন, বিছানা যথেষ্ট শক্ত রাখুন। নিচু হয়ে কোনো ভারী জিনিস তুলবেন না। প্রয়োজনে প্রথমেই ব্যথানাশক না খেয়ে গরম সেঁক বা ব্যথা নিরাময়কারী মলম ব্যবহার করে দেখুন। আপনার চিকিৎসকের কাছে পেশি সঞ্চালনকারী ব্যায়ামগুলো শিখে নিন। নিয়মিত জগিং বা সাঁতারও হাড় সন্ধির জন্য ভালো।

content aggregation:healthPrior21

source:.prothom-alo

http://www.prothom-alo.com/detail/date/2013-01-20/news/322918

 

Please Login to comment and favorite this News
Next Health News: ‘আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও’
Previous Health News: Blood Doping

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')