home top banner

খবর

পানির জন্য শিল্পকর্ম
২৭ ডিসেম্বর, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   38

বেঙ্গল গ্যালারিতে ‘ওয়াটার কো-অপারেশন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে �

বেঙ্গল গ্যালারিতে ‘ওয়াটার কো-অপারেশন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে অতিথিরা

প্রখর রোদে পুড়ছে প্রকৃতি। তৃষ্ণার্ত কাক উড়ছে এক ফোঁটা পানির খোঁজে। অবশেষে সে পেল একটি কলসি। পানি আছে সামান্য। একেবারে তলানিতে। কলসির পাশে পড়ে থাকা নুড়ি একটি একটি করে ঠোঁট দিয়ে তুলে সে ফেলতে লাগল কলসিতে। গল্পটি অনেকেরই জানা। সেই তৃষ্ণার্ত বায়সের তৃষ্ণা নিবারণচেষ্টার দৃশ্যটিই ক্যানভাসে মূর্ত করে তুলেছেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।
বিশ্বব্যাপী পানিসংকট দিন দিন তীব্রতর হচ্ছে। চলমান পানিসংকট মোকাবিলার জন্য জাতিসংঘ ২০১৩ সালকে ঘোষণা করেছে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ওয়াটার কো-অপারেশন’ হিসেবে। উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পানিসংকট নিরসন করা। জাতিসংঘের এ ঘোষণাকে প্রতিপাদ্য করেই দেশের বিশিষ্ট শিল্পীরা ছবি এঁকেছেন। গত অক্টোবর মাসে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও বেঙ্গল গ্যালারি যৌথভাবে শ্রীলংকার কলম্বোতে চার দিনের আর্ট ক্যাম্পের আয়োজন করে। দেশের খ্যাতিমান ১২ জন শিল্পী এ আর্ট ক্যাম্পে অংশ নিয়েছিলেন। অতিথি শিল্পী ছিলেন দুজন। সেখানে আঁকা ছবিগুলো নিয়েই শুরু হলো চার দিনের প্রদর্শনী।
সন্ধ্যা সাতটায় ‘ওয়াটার কো-অপারেশন’ নামের এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএটিবির চেয়ারম্যান গোলাম মঈনউদ্দীন, শিল্পী কাইয়ুম চৌধুরী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনীতে ১৪ জন শিল্পীর মোট ২৮টি চিত্রকর্ম রয়েছে।
শিল্পীদের মধ্যে রয়েছেন কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, রোকেয়া সুলতানা, কনক চাঁপা চাকমা, মাকসুদা ইকবাল ও বিশ্বজিৎ গোস্বামী। অতিথি শিল্পী ছিলেন তাহেরা খানম ও আবুল মনসুর।
শিল্পীরা তাঁদের ভাবনা ও চেতনায় পানি সংরক্ষণ বিষয়টি নানাভাবে প্রতিফলিত করেছেন কাজে। রফিকুন নবী এঁকেছেন বৃষ্টির পর গাছের পাতায় জমে থাকা পানি পানরত এক ছোট্ট পাখি। বাংলার গৃহবধূর কলসি কাঁখে পানি আনার দৃশ্যটি এঁকেছেন হাশেম খান। পানি সংরক্ষণের বিষয়টি নানাভাবে উঠে এসেছে শিল্পীদের কাজে। বিমূর্ত বা বিমূর্ত রীতিতে কাজ করছেন তাঁরা। প্রদর্শনী চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

চারুশিল্পী সংস্থার কমিটি গঠন
গতকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দেশের তিন শতাধিক চারুশিল্পীর অংশগ্রহণে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ চারুশিল্পী সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মুক্তিযোদ্ধা শিল্পী আবুল বারক আলভী এবং কামাল পাশা চৌধুরীকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন: সুবীর চৌধুরী, মুস্তাফিজুল হক, খালিদ মাহমুদ, মাহবুবা করীম, আতিয়া ইসলাম, আবদুল মান্নান, আশরাফুল আলম, দেবাশীষ পাল ও মাসুম চিশতী।
নতুন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে চারুশিল্পী সংসদের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন শিল্পী রফিকুন নবী ও সাধারণ সম্পাদক মুনীরুজ্জামান। এ কমিটির বিলুপ্তির পর গত ১০ বছর সংসদের কোনো কমিটি ছিল না।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

 

Please Login to comment and favorite this News
Next Health News: সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, শীতে বেড়েছে রোগব্যাধি
Previous Health News: মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বন্ধ দুই বছর

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')