home top banner

খবর

নজরুলসঙ্গীত শিল্পী সোহরাব হোসেন আর নেই
২৭ ডিসেম্বর, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   56

  প্রখ্যাত নজরুলসঙ্গীত ও শাস্ত্রীয়সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সোহরাব হোসেন আর নেই।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

হাসপাতাল সূত্র জানায়, ভোর সাড়ে ৬টার দিকে সোহরাব হোসেনের মৃত্যু হয়। তিনি ১১ দিন আগে এ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর সময়ও তিনি আইসিউইতে ছিলেন। তিনি বহুমূত্র, হৃদরোগ, ফুসফুস, কানে ইনফেকশন ও বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। স্কয়ার হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. ওয়াহাব খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্বাধীনতা পদকজয়ী শিল্পী সোহরাব হোসেনকে গুরুতর অসুস্থ অবস্থায় ৯১ গত ২৯ নভেম্বর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সংগীতে অবদানের জন্য স্বাধীনতা পদক ও নজরুল একাডেমি পদকসহ বহু সম্মাননা পেয়েছেন শিল্পী, শিক্ষক সোহরাব হোসেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জন্মলগ্ন থেকেই তিনি সম্পৃক্ত ছিলেন। এছাড়া বুলবুল ললিতকলা একাডেমি, ছায়ানট, শিল্পকলা একাডেমি ও নজরুল একাডেমিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি।

তিনি সর্বশেষ শিক্ষকতা করেছেন নজরুল ইনস্টিটিউটে। এছাড়া তিনি নজরুল-সংগীত প্রামাণীকরণ পরিষদ ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডে সদস্য হিসাবে এবং ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে রওশন আরা সোমা ও রাহাত আরা গীতি বাবার মতোই নজরুলসঙ্গীত শিল্পী।

১৯২২ সালের ৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন সোহরাব হোসেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

 

content aggregation:healthPrio21

source:sangbad24

 

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.sangbad24.net/

 

 

Please Login to comment and favorite this News
Next Health News: বনানী ওভারপাস হওয়ায় আর দুর্ঘটনা হবে না : প্রধানমন্ত্রী
Previous Health News: ২০১৩ সালের শুরুতেই নিউমোনিয়ার টিকা চালু করবে সরকার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')