
ফুসফুসের সংক্রমণে শিশু মৃত্যুরোধে ২০১৩ সালের শুরুর দিক থেকেই নিউমোনিয়ার টিকাকে নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করবে সরকার। নিউমোনিয়ার টিকা ছাড়াও সরকার রোটা ভাইরাস ও জরায়ু ক্যান্সার প্রতিরোধেও টিকা চালুর পরিকল্পনা করছে। রোববার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান।
সরকার ১৯৭৯ সালে শিশু মৃত্যুর হার কমানোর জন্য যা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস ও হাম এ ছয়টি রোগের জন্য টিকাদান কার্যক্রম শুরু করেছিল।
সম্প্রতি এ কর্মসূচিতে হেপাটাইসিস বি, হেমোফিলাস ইনফুয়েঞ্জা টাইপ বি (এইচআইবি) এবং রুবেলা টিকা যোগ করা হয়েছে।
নিউমোনিয়ার কারণে বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার এক-পঞ্চমাংশ। নিউমোনিয়াতে শিশু মৃত্যুরোধে শিশু চিকিৎসকদের বিভিন্ন সংস্থা দীর্ঘদিন এ টিকাকে নিয়মিত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল।
content aggregation:healthPrior21
source:sangbad24
http://www.24livenewspaper.com/site/index.php?url=www.sangbad24.net/

