home top banner

খবর

নওগাঁয় খাদ্যে বিষক্রিয়া : মা ও ছেলের মৃত্যু বাবা-ছেলে অসুস্থ
২০ মে, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামে মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম ফেরদৌসী বিবি (৪০) ও ছেলের নাম মিলন (১১)। 'অরোভিট ড্রিংকস' নামের একধরনের পানীয় পান করে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতদের স্বজনরা। একই ড্রিংকস পান করে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই পরিবারের গৃহকর্তা আবদুস সামাদ (৪৬) ও আরেক ছেলে মাসুদ (১৩)। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সূত্রে জানা যায়, প্রচণ্ড তাপদাহের কারণে গত শুক্রবার গৃহকর্তা আবদুস সামাদ গ্রামের মসজিদসংলগ্ন মানিকের দোকান থেকে পাঁচ প্যাকেট অরোভিট অরেঞ্জ ড্রিংকস পাউডার কিনে বাড়ি নিয়ে যান। পরে বিকেলে সেগুলো পানিতে মিশিয়ে শরবত বানিয়ে স্ত্রী ফেরদৌসী বিবি, ছেলে মাসুদ, মিলন ও তিনি পান করেন। এর পর পরই তারা সবাই অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসী তাদের মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যায় ফেরদৌসী বিবি মারা যান। অসুস্থ সামাদ, মাসুদ ও মিলনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিলন। সামাদ ও মাসুদ চিকিৎসাধীন।
পুলিশ জানায়, অরোভিট ড্রিংকসের প্যাকেটে সফট ড্রিংক পাউডার জুনিয়র লেখা রয়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে 'অরোরা স্ট্যান্ডার্ড ফুডস কোং, তালাইমারী, শহীদ মিনার রাজশাহী'। প্যাকেটের গায়ে বিএসটিআইয়ের সিলমোহর থাকলেও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ নেই।
দোকান মালিক মানিক জানান, ড্রিংকস পাউডারগুলো তিনি দেলুয়াবাড়ী বাজারের জোয়ার্দার মার্কেটের দোকানি আশরাফুল ইসলাম ও সাবাই বাজারের কাপড়পট্টি এলাকার দোকানি মকলেছুর রহমানের কাছ থেকে কিনেছেন। মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই পরিবারে সবাই অসুস্থ থাকায় এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।
নওগাঁর সিভিল সার্জন সোলায়মান আল ফারুক জানান, আবদুস সামাদের স্ত্রী ফেরদৌসী বিবির লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Source: The Daily Kaler Kantho

Please Login to comment and favorite this News
Next Health News: চিকিৎসকদের ব্যবস্থাপত্র : হিজিবিজি করে লেখা আর নয়!
Previous Health News: উচ্চ রক্তচাপ অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')