home top banner

খবর

ধূমপান নিয়ন্ত্রণে টাস্কফোর্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০২ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   134

 ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

 
মুজিবর রহমান ফকির।
 
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ইতোমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে টাস্কফোর্স 
 
গঠন করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নির্দেশ দেয়া হয়েছে।”
 
গত ২৯ এপ্রিল ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৩ পাস হয়।
 
এই আইনে তামাক কোম্পানির বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তামাক ব্যবসায়ীরা ‘আইনের চোখ ফাঁকি’ দিয়ে এসব কাজ করছেন 
 
বলে জানান প্রতিমন্ত্রী।
 
তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতার নামে জনহিতকর কাজ করে তারা জনগণের আনুকূল্য পেতে চায়। সরকার ও প্রশাসনকেও তারা প্রভাবিত করার 
 
চেষ্টা করে।”
 
আগামী ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
ওই দিন সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামী ১১ জুন ‘তামাকের সকল প্রকার বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে এবারের তামাক 
 
দিবসের জাতীয় অনুষ্ঠান হবে।
 
সংবাদ সম্মেলনে তামাকের ক্ষতিকারক বিভিন্ন দিক তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান মুজিবর রহমান।
 
গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর ৪৩ দশমিক ৩ 
 
শতাংশ মানুষ তামাক ব্যবহার করে এবং ৬৩ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হয়।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের প্রতিবেদন অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের ঊর্ধ্বে ৫৭ হাজার মানুষ মারা 
 
যায় এবং তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে।
 
স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
 
Source:http://bangla.bdnews24.com/bangladesh/article630866.bdnews

Please Login to comment and favorite this News
Next Health News: পরিবার পরিকল্পনায় ৫৩৬ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত
Previous Health News: ব্যথানাশক ওষুধ হৃদযন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')