home top banner
Please Login or Register

খবর

জনপ্রিয় ওষুধ অ্যাজিথ্রোমাইসিন এর মারাত্মক ঝুঁকি
১৭ মে, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   37

অসুখ হলেই অনেকেই নামি-দামি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খেতে থাকেন। শুধু রোগী নয়, অনেক চিকিৎসকও এসব ওষুধ সেবনের পরামর্শ দেন। কিন্তু নামি-দামি দুর্লভ এসব অ্যান্টিবায়োটিক সেবন মানুষের হৃদযন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। আর হৃদযন্ত্র আক্রান্তের ফলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘ ১৪ বছরের গবেষণার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে তাঁরা দাবি করছেন।
গবেষকরা বলছেন, বিশ্বব্যাপী ব্রংকাইটিস এবং ইনফেকশন বা সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন রোগীরা। এর মধ্যে জিথ্রোম্যাক্স বা অ্যাজিথ্রোমাইসিন নামের অ্যান্টিবায়োটিক অন্য যেকোনো অ্যান্টিবায়োটিক থেকে অনেক বেশি দামি এবং জনপ্রিয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, এই অ্যান্টোবায়োটিক সেবনের ফলে বেশির ভাগ রোগী হার্টের বা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। তাই চিকিৎসকদের উচিত রোগীকে বিকল্প ওষুধের নাম প্রেসক্রাইব করা বা পরামর্শ দেওয়া।
যুক্তরাষ্ট্রের টেনেসির ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণা করেন। গবেষকরা স্বাস্থ্যবিষয়ক নানা তথ্য ও উপাত্ত এবং টেনেসির পাঁচ লাখ ৪০ হাজার রোগী, যাঁরা অ্যান্টিবায়োটিক সেবন করেছেন তাঁদের ১০ লাখের মতো প্রেসক্রিপশন বিশ্লেষণ করেন। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত এ গবেষণার সময়সীমা ধরা হয়। এর মধ্যে ২৯ জন হৃদরোগ জাতীয় অসুখে মারা যান। এঁরা পাঁচ দিন অন্তর জিথ্রোম্যাক্স অ্যান্টোবায়োটিক সেবন করতেন। এই অ্যান্টিবায়োটিক সেবনের ফলে তাঁদের মৃত্যুঝুঁকি অন্য রোগীদের তুলনায় দ্বিগুণ বেড়ে যায়।
অ্যামোক্সিলিন নামের ওষুধের সঙ্গে তুলনা করে গবেষকরা বলেন, ১০ লাখ মানুষের মধ্যে জিথ্রোম্যাক্স সেবনের ফলে অতিরিক্ত হৃদরোগে ৪৭ জনের মৃত্যু হয়ে থাকে। জিথ্রোম্যাক্স ওষুধের দামও অনেক বেশি। অনলাইনের মাধ্যমেও জিথ্রোম্যাক্স কেনাবেচা চলে। এ ওষুধটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফিজার কম্পানি।
ইয়েল ইউনিভার্সিটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হার্লেন ক্রোমজ বলেন, মানুষের উচিত ওষুধ সেবনের আগে ওষুধটি সম্পর্কে ভালো করে জেনে নেওয়া। এ গবেষণা বিষয়ে তিনি মনে করেন, এ বিষয়ে নিশ্চিত হতে আরো গবেষণা দরকার।
গবেষণা প্রতিবেদনটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এ গবেষণার পেছনে অর্থায়ন করেছে দ্য ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউট। সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

Source: The Daily Kaler Kantho

Please Login to comment and favorite this News
Next Health News: Managing hypertension, a rising concern
Previous Health News: গবেষণা প্রতিবেদনে তথ্য প্রকাশ: তামাকে দেশে ৯ হাজার কোটি টাকা লোকসান

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')