home top banner

খবর

গোপালগঞ্জে বীণাপাণি স্কুলে টিফিন খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অসুস্থ
১৫ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   133

 গোপালগঞ্জ শহরের বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে টিফিন খেয়ে দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল অসুস্থদের মধ্যে ৯৭ জন 

 
ছাত্রীকে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২৫ শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এতে ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও 
 
শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাত্ক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করা হয়। টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান ভাই ভাই বেকারির তিনজনকে 
 
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বুধবার থেকে স্কুল চললেও টিফিন সরবরাহ বন্ধ থাকবে বলে স্কুলের প্রধান শিক্ষক মো. ইমরান আলী জানিয়েছেন।
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট কাজী আবদুর রশিদ জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ 
 
প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনার খবর শুনে দ্রুত হাসাপাতাল ও বীণাপাণি স্কুলে গিয়ে চিকিত্সার খোঁজখবর নেন।
অসুস্থ নবম শ্রেণীর ছাত্রী আছিয়া আক্তার পলি, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আয়েশা জানায়, স্কুলের প্রভাতী শাখার সব ক্লাসে সকাল ১০টায় দুর্গন্ধযুক্ত কেক ও 
 
বিস্কুট দেয়া হয়। অনেক শিক্ষার্থী এই কেক খেলেও কেউ ফেলে দিয়েছে। এর কিছু সময় পর পেট ও বুকে জ্বালাপোড়া, বমি ও হাত-পায়ে খিঁচুনি শুরু 
 
হয়।
এদিকে হাসপাতালে শিক্ষার্থীদের চিকিত্সা দিতে দেড় শতাধিক চিকিত্সক, নার্সকে হিমশিম খেতে হয়। ফলে বেড না পাওয়ায় অনেককে মেঝেতে 
 
চিকিত্সা দেয়া হয়।
বীণাপাণি স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস বলেন, কেকে তৈরিতে পচা ডিম ব্যবহার করায় হাইড্রোজেন সালফাইড সৃষ্টি হয়। ফলে 
 
শিক্ষার্থীরা পেটের পীড়ায় আক্রান্ত হয়।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মো. আছাদ উজ্জামান বলেন, কেক খাওয়ার পর পেটে বিষক্রিয়া শুরু হয় বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের কারও 
 
অবস্থা আশঙ্কাজনক নয়। তারা সুস্থ হয়ে উঠছে। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
আড়াইহাজারে অসুস্থ ৫ : ভেজাল আটার রুটি খেয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকালে আড়াইহাজার সদরের রোকনউদ্দিন মোল্লা 
 
গার্লস কলেজসংলগ্ন আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটেছে। অসুস্থ ব্যক্তিরা হলেন আ. আউয়াল (৬০), তার স্ত্রী মিনারা (৪০), মেয়ে মুনিরা (১২), 
 
স্মৃতি (৭) ও আত্মীয় মানিক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গেরস্থ আবদুল আউয়াল সোমবার রাতে আড়াইহাজার বাজারের একটি দোকান থেকে প্রতিদিনের মতো পরিবারের জন্য 
 
আটা কিনে আনেন। রাতে পরিবারের সবাই মিলে আটার রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল সকালে সবাই অসুস্থ হয়ে পড়ে।
 
 
 
Source:http://www.amardeshonline.com/pages/details/2013/05/15/200139#.UZMbxNLRAnI

Please Login to comment and favorite this News
Next Health News: মায়ের সঙ্গে বছরে ১৮৩ বার ঝগড়া!
Previous Health News: কুমিল্লার ঘরে ঘরে আর্সেনিক বিষ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')