home top banner

খবর

গেঁটেবাতের সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র নেই!
১৬ মার্চ, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   11

 বায়ুদূষণের সঙ্গে পুরোনো গেঁটেবাতের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছেন মার্কিন গবেষকেরা। আরথ্রাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সাময়িকীতে প্রকাশিত গবেষণামূলক নিবন্ধের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

গবেষকেরা নার্সেস হেলথ স্টাডি থেকে তথ্য নিয়েছেন। এখানে নিবন্ধিত এক লাখ ১১ হাজার ৪২৫ জন সেবিকার তথ্য রয়েছে। ১৯৭৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর পর তথ্যগুলো হালনাগাদ করা হয়। এই তিন দশকে ৮৫৮ জন গেঁটেবাতে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন বলে সাময়িকীর নিবন্ধে বলা হয়েছে। অনেকের মধ্যে এ ধারণা প্রচলিত আছে যে, বায়ুদূষণের সঙ্গে গেঁটেবাতের যোগসূত্র রয়েছে।
বোস্টনের ব্রিগহাম অ্যান্ড উইমেন্স হাসপাতালের মেডিসিন-বিষয়ক প্রশিক্ষক হাইমে হার্টের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। তিনি এক ই-মেইলে রয়টার্সকে বলেন, আমরা এমন কোনো তথ্য-প্রমাণ পাইনি, যা প্রমাণ করে উচ্চমাত্রার বায়ুদূষণের সঙ্গে বাতরোগে আক্রান্ত হওয়ার কোনো যোগসূত্র আছে। 

পূর্ববর্তী কিছু ধারণা অনুযায়ী, বায়ুদূষণের কারণে ফুসফুসের প্রদাহের সৃষ্টি হয়, যা পুরো শরীরে ছড়িয়ে পড়ে বাতরোগের সৃষ্টি করে। জেনেটিক কিছু কারণ, পরিবেশের সঙ্গে মিথষ্ক্রিয়া বা হরমোন পুরুষের তুলনায় নারীর বেশি অসুস্থ হয়ে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও ধারণা প্রচলিত আছে। 
আগের একটি গবেষণায় দেখা গেছে, সুইডেনের যেসব নারী রাস্তার কাছে বা বায়ুদূষণ হয় এমন এলাকায় বাস করেন, তাঁদের বাতরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 
বিষয়টি খতিয়ে দেখতে এই গবেষক দলটি নিবন্ধিত নার্সদের ঠিকানায় চিঠি পাঠিয়ে ট্রাফিক, জ্বালানি কেন্দ্র বা নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সালফার ডাই-অক্সাইড নির্গমন হয় এমন বায়ুদূষণের ব্যাপারে জানতে চেয়েছেন। এ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গবেষণা দলের প্রধান হাইমে হার্ট রয়টার্সকে বলেন, এসব বায়ুদূষণের সঙ্গে গেঁটেবাতের কোনো সম্পর্ক নেই। কিন্তু ধূমপানের সঙ্গে এর সামান্য যোগসূত্র আছে। 
তবে, এই গবেষণা করা হয়েছে অধিকাংশ শ্বেতাঙ্গ, মধ্যবয়সী ও মধ্যবিত্ত শ্রেণীর নারীদের ওপর ভিত্তি করে। তাই এখনই এ বিষয়ে কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না বলেও হাইমে হার্ট মনে করেন।

 

 

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-03-15/news/336769

Please Login to comment and favorite this News
Next Health News: দক্ষিণ আফ্রিকায় ২৮ ভাগ স্কুলছাত্রী এইডসে আক্রান্ত!
Previous Health News: মা হলেন তিনি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')