home top banner

News

মা হলেন তিনি
16 March,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   126

 কাতারের ২৬ বছর বয়সী নারী ফাতেমা আল আনসারি। যুক্তরাষ্ট্রের মায়ামির জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে তাঁর যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র প্রতিস্থাপন করা হয়। তিনি একই হাসপাতালে পাঁচ বছর পর সম্প্রতি সুস্থ একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। 

শরীরে পাঁচটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, এমন কোনো নারীর সন্তান প্রসবের ঘটনা এটিই প্রথম বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপ্ল্যান্টেশন প্রেগনেন্সি রেজিস্ট্রি জানিয়েছে। চার পাউন্ড সাত আউন্স ওজনের নবজাতকের নাম রাখা হয়েছে আলকাদি আলহায়াল। কম্বলে মোড়ানো শিশুটিকে নিয়ে মা ফাতেমার আনন্দের শেষ নেই। তিনি গত বুধবার নিজের শ্রেষ্ঠতম অনুভূতি বর্ণনা করেন চিকিৎসক ও সাংবাদিকদের কাছে। 
ফাতেমার চিকিৎসক শালিহ্ ওয়াই ইয়াসিন বলেন, শরীরে একাধিক অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, এমন মায়েদের সন্তান প্রসবের নজির ইউরোপে আছে, তবে তাঁদের কারও শরীরেই পাঁচটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়নি। বিশ্বের চিকিৎসাবিদ্যাসংক্রান্ত প্রায় সব বইপত্র ও সাময়িকী ঘেঁটেও এ রকম দৃষ্টান্ত দ্বিতীয়টি পাওয়া যায়নি। ফাতেমা আগে একবার অন্তঃসত্ত্বা হলেও চিকিৎসকের পরামর্শে গর্ভপাত করিয়েছিলেন। তিনি কখনো মা হতে পারবেন না বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। এপি।

 

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-03-15/news/336595

Please Login to comment and favorite this News
Next Health News: গেঁটেবাতের সঙ্গে বায়ুদূষণের যোগসূত্র নেই!
Previous Health News: এত কম বয়সে চশমা!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')