home top banner

খবর

গুটি ওঠার আগেই ছড়ায় জলবসন্ত ।
০২ মার্চ, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   97

জলবসন্ত একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। ভেরিসেলা জোস্টার নামের ভাইরাস এর জন্য দায়ী। সাধারণত ১ থেকে ১৪ বছর বয়সীদেরই বেশি হয় এই রোগ। তবে বড়দের যে হয় না তা নয়। সাধারণত এই সময়ে এ রোগটি দেখা যায়।
জলবসন্ত খুবই ছোঁয়াচে রোগ। আক্রান্ত শিশুর কাশি-হাঁচি, এমনকি ত্বকের সংস্পর্শে এলেও অন্যরা এতে আক্রান্ত হতে পারে। মুশকিল হলো, রোগটি ছড়াতে শুরু করে ত্বকে গুটি দেখা দেওয়ার দুদিন আগে থেকেই। আর ছড়াতে থাকে যদ্দিন না সব কটি গুটি শুকিয়ে যায়। তাই রোগী অনেক সময় নিজে বুঝে ওঠার আগেই রোগ ছড়াতে থাকে।
জলবসন্তের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, এর প্রয়োজনও নেই। বেশির ভাগ ক্ষেত্রে এটি মারাত্মক কোনো জটিলতা সৃষ্টি করে না। এমনিই সেরে যায়। তবে চুলকানির জন্য এন্টি হিস্টামিন-জাতীয় ওষুধ এবং জ্বর বা শরীর ব্যথার জন্য প্যারাসিটামল দেওয়া যেতে পারে। কোনো অবস্থায়ই জ্বর বা ব্যথার জন্য শিশুদের অ্যাসপিরিন-জাতীয় কোনো ওষুধ দেওয়া যাবে না।
বাড়ির শিশুটির এই সময়ে জলবসন্তে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক। সে ক্ষেত্রে সাধারণ কিছু নিয়ম মেনে চলুন।
-শিশুকে অন্যদের চেয়ে আলাদা রাখুন। আক্রান্ত শিশুকে স্কুল ও বাড়ির বাইরে যাওয়া বন্ধ রাখুন।
-প্রচুর পানি ও পুষ্টিকর খাবার খেতে দিন। জলবসন্তে মাছ এবং এটা-ওটা খাওয়া নিষেধ বলে যেসব ধারণা প্রচলিত, তা ভুল।
-অনেকের ধারণা, এ সময় গোসল করানো যাবে না। এটিও একটি ভুল ধারণা। এ থেকে ত্বকের ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে। সম্ভব হলে প্রতিদিন গোসল করান। পরিচ্ছন্ন থাকুন।
-ত্বকের গুটি খুঁটবেন না, এগুলো স্বাভাবিকভাবেই শুকাবে। হালকা আরামদায়ক সুতির কাপড় পরান। অনেক চুলকানি হলে ক্যালামিন লোশন ব্যবহার করা যায়।
-গর্ভবতী নারী, ডায়াবেটিক ও ক্যানসার রোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এমন কারও জলবসন্ত থেকে মারাত্মক নিউমোনিয়া বা অন্যান্য জটিলতা হতে পারে। এঁদের বেলায় সাবধান থাকুন।

সূত্র  : প্রথম আলো

http://www.prothom-alo.com/detail/date/2013-03-01/news/332915

Please Login to comment and favorite this News
Next Health News: Gel Manicures Can Cause Lasting Problems
Previous Health News: Hot Flashes Can Affect Work and Health

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')