home top banner

খবর

গরমে শিশু রোগীর সংখ্যা বাড়ছে ১০ গুণ
১৯ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   131

তীব্র গরমে বেড়ে চলছে শিশু রোগীর সংখ্যা। গরমের কারণে হাই ফিভার, বমিটিং এবং ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
ঢাকা শিশু হাসপাতালের তথ্যমতে, বিগত ৩ দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ। ১৫ জুন শুধু গরমের কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল ৬৯৫ জন। 
এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৩ জন। ১৬ জুন মোট চিকিৎসা নিতে আসে ৬০৬টি শিশু। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছে ১০৬টি এবং ১৭ জুন মোট চিকিৎসা নিতে আসে ৬০২টি শিশু। এরমধ্যে বর্তমানে ১১৫টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
শিশুদের অসুস্থতার কারণ জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের ৭ নাম্বার ওয়ার্ডের দায়িত্বে থাকা কনসালটেন্ট ডা. পিকে দাস বলেন, আগের তুলনায় গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই প্রায় ৬০০ -৭০০ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। গরমে ঘেমে ঠা-া লাগার কারণে জ্বর-ব্যথা এবং তীব্র ব্যথার কারণে বমি এবং কোনো কোনো শিশুর পানি স্বল্পতা এবং ডায়েরিয়া হচ্ছে।
ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক, সহকারী অধ্যাপক হোসেন শহীদ কামরুল আলম জানান, প্রতিবছরই গরম ঋতুতে শিশু অসুস্থতার হার বেড়ে যায়। এবারো হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় গত ৩ দিনে শিশু অসুস্থতার হার বেড়ে গেছে। তবে এ সময় যদি বাচ্চাদের নিয়মিত খাবার স্যালাইন খাওয়ানো হয়, তবে এ ধরনের অসুস্থতার হার কমিয়ে আনা সম্ভব। গত ৭ দিনে শিশু রোগীর সংখ্যা বাড়লেও আগের তুলনায় মৃত্যুর হার বাড়েনি। তাদের হাসপাতালে মোট ৫৬০টি বেড রয়েছে। এরপরও অতিরিক্ত রোগী এলে তারা অন্য জায়গায় চিকিৎসা নেয়ার পারামর্শ দিচ্ছেন।
শিশু অসুস্থ হলে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শও দেন তিনি।

 

 

সূত্র -  দৈনিক যায়যায়দিন

Please Login to comment and favorite this News
Next Health News: নারীর গড় আয়ু বেড়েছে ৩ বছর
Previous Health News: চিকিত্সক ও স্বাস্থ্য সহকারীর ১০ হাজার পদ শূন্য

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')