কুমড়া কেন খাবেন
০৯ মে, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 123
মিষ্টিকুমড়া দেখতে যেমন মোটাসোটা নাদুসনুদুস, এর পুষ্টিগুণও তেমনি ব্যাপক। আসলে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনের একটি ভান্ডার এই কুমড়া। এসব গুণাগুণের কথা না জেনেই তরকারি হিসেবে কুমড়া অনেকেরই পছন্দ। আর এই সবজির গুণের তালিকা জানা থাকলে পছন্দের মাত্রা নিশ্চয় আরও বেড়ে যাবে।
কুমড়ার পুষ্টিগুণ: এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই (আলফা টোকোফেরল), থায়ামিন, নিয়াসিন, ভিটামিন বি৬, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও উচ্চমাত্রার খাদ্য আঁশ।
স্বাস্থ্য-সুবিধা: অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই শরীর ও ত্বকের জন্য উপকারী হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমায় এবং হূদেরাগ থেকে প্রতিরক্ষা দেয়। আর কুমড়ার পটাসিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শরীরের ওজন কমাতেও সহযোগিতা করে এটি।
খাদ্য আঁশের অন্যতম উৎস কুমড়ার বিচি। এটি হূৎস্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। কুমড়ার বিচি ভেজেও খাওয়া যায়। গালফ নিউজ।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-09/news/350903