নারীর একান্ত সমস্যা
09 May,13
Posted By: Healthprior21
Viewed#: 154
২৫ থেকে ৩৫ বছর বয়সী নারীদের মাসিক হওয়ার সাত থেকে পাঁচ দিন আগে কিছু মানসিক ও শারীরিক লক্ষণ দেখা দেয়, যা তাঁদের বিপর্যস্ত করে তুলতে পারে। এই বিশেষ সমস্যা চিকিৎসাবিজ্ঞানে প্রিমেন্সট্রুয়াল সিনড্রোম নামে পরিচিত। কোনো কোনো মাসে লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে, আবার কখনো তা থাকে না।
মানসিক লক্ষণ: মানসিক অস্থিরতা, খিটখিটে মেজাজ, কখনো দুঃখভাব, কখনো অকারণে রেগে যাওয়া, অকারণে কান্না পাওয়া, বিষণ্নতা, অবসন্নতা, অকারণে দুশ্চিন্তা, অতিরিক্ত ক্ষুধার উদ্রেক বা খাবারে অনীহা, ঘুম কমে যাওয়া, মনোযোগে ব্যাঘাত ইত্যাদি।
শারীরিক লক্ষণ: মাথা ধরা, অস্থিসন্ধি, হাত-পা, স্তন ইত্যাদিতে ব্যথা, অতিরিক্ত ক্লান্তিভাব, পেটে ব্যথা, হাত-পায়ে ফোলাভাব বা ফুলে যাওয়া ইত্যাদি।
কারণ: প্রিমেন্সট্রুয়াল সিনড্রোমের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ধারণা করা হয়, যে রক্তে হরমোনের মাত্রার তারতম্য, বিশেষত প্রজেসটেরনের অতিসংবেদনশীলতা ও নিউরোহরমোন সেরেটোনিনের ঘাটতি এ জন্য দায়ী। ডা. নাজমুল কবীর কোরেশী, মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-09/news/350902