এসিডদগ্ধ ইডেন ছাত্রীর অস্ত্রোপচার আজ
২১ জানুয়ারী, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 34
কথিত প্রেমিকের ছোড়া এসিডে দগ্ধ হওয়া ইডেন কলেজের ছাত্রীর মাথা ও গলায় অস্ত্রোপচার করা হচ্ছে আজ সোমবার। চিকিৎসাধীন ছাত্রীর স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রবিবার মেডিকেল বোর্ড অস্ত্রোপচারের এ সিদ্ধান্ত নেয়।
রবিবার মেডিকেল বোর্ডের প্রধান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করে বলেছিলেন প্রথমে একটি এবং পর্যায়ক্রমে আরো ৫টি অস্ত্রোপচার করা হবে।
রবিবার সকালে অধ্যাপক আবুল কালাম ও অধ্যাপক সাজ্জাদসহ মেডিকেল বোর্ডের অন্যরা মেয়েটিকে দেখেছেন, তার শরীরের ২২ ভাগই এসিডে ঝলসে গেছে। মাথা ও গলার অধিকাংশ পুড়ে গেছে। তার একটা কান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে জানা গেছে, এসিডদগ্ধ ইডেন ছাত্রীর সুস্থতা ফিরে পেতে কতোদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে তারা এটা বলেছেন, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে অন্তত ২/৩ মাস সময় প্রয়োজন হতে পারে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট সূত্রে দুপুরের দিকে অস্ত্রোপচার শুরু হতে পারে। তবে অস্ত্রোপচারের বিষয়টি নির্ভর করছে এসিডদগ্ধ মেয়েটির স্বাস্থ্যর স্বাবাবিকতার উপর।
content aggregation:healthPrior21
source:justnewsbd
http://www.justnewsbd.com/details.php?jnewsbd=MjMwNTc=
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন