home top banner

খবর

স্বাস্থ্যসেবা নিয়ে ওবামা নিজ দলের তিরস্কারের মুখে
১৭ নভেম্বর, ১৩
Tagged In:  obama   Posted By:   Healthprior21
  Viewed#:   35

আলোচিত স্বাস্থ্যসেবা আইন নিয়ে নিজের দলের তিরস্কারের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ বিষয়ে বিরোধী দল রিপাবলিকান পার্টির তোলা একটি বিলে সমর্থন দিয়েছেন ওবামার দল ডেমোক্রেটিক পার্টির ৩৯ জন সদস্য।

অভ্যন্তরীণ বিষয়ে প্রেসিডেন্ট ওবামার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি এই স্বাস্থ্যসেবা আইন। এ কারণে এটি পরিচিত হয়ে উঠেছে ওবামাকেয়ার নামে। এই আইনকে দুর্বল করতে গত শুক্রবার প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেন রিপাবলিকানরা। আর তাতে সায় দেন ডেমোক্র্যাট ৩৯ জন আইনপ্রণেতা।

এর ফলে এখন ওবামার এই স্বাস্থ্যসেবা আইন বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত বিমা প্রতিষ্ঠানগুলোকে নবায়ন করাসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই স্বাস্থ্যসেবা আইন প্রতিনিধি পরিষদে ২৬১-১৫৭ ভোটে পাস হওয়ার পর গত ১ অক্টোবর থেকে কার্যকর হয়। আইনটির পেছনে ওবামার লক্ষ্য ছিল দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা আগের চেয়ে সহজলভ্য করা।

যে ৩৯ জন ডেমোক্র্যাট নেতা রিপাবলিকানদের উত্থাপিত বিলে সমর্থন দিয়েছেন, তাঁরা দলীয় ককাসের প্রায় এক-পঞ্চমাংশ। এ বিষয়টি ওবামা কিংবা ডেমোক্রেটিক পার্টির জন্য বেশ উদ্বেগজনক।
রিপাবলিকানরা ২০১৪ সালের নির্বাচনে এই বিষয়টিকেই পুঁজি করতে চাচ্ছেন। একেই প্রধান ইস্যু বানাবেন তাঁরা। মার্কিন নির্বাচন নিয়ে বিশ্লেষক প্রতিষ্ঠান কুক পলিটিক্যাল রিপোর্টের প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান প্রস্তাবে সমর্থন দেওয়া ৩৯ ডেমোক্র্যাট নেতার মধ্যে ২৯ জনই আগামী বছর মধ্যবর্তী নির্বাচনে অংশ নেবেন।

সম্প্রতি ওবামার সরকারি স্বাস্থ্যসেবাবিষয়ক ওয়েবসাইটে সমস্যা হলে সমালোচনা হয়। তবে সে খবর আবার চাপা পড়ে যায় জনগণের সঙ্গে বিমা প্রতিষ্ঠানগুলোর চুক্তি বাতিল করার খবরে। নতুন আইনে জরুরি চিকিৎসা, হাসপাতালে অবস্থানসহ বিভিন্ন বিষয়ের সঙ্গে বিমা প্রতিষ্ঠানগুলোর নীতি না মেলায় চুক্তি বাতিল হচ্ছে বলে জানা গেছে। এই চুক্তি বাতিলের ঢেউ ওবামার এ পর্যন্ত দায়িত্ব পালনের মেয়াদে সবচেয়ে বড় অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট বলে বিবেচনা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের ওয়েবসাইটবিষয়ক উপদেষ্টা জেফরি জিন্টস গত শুক্রবার সাংবাদিকদের জানান, স্বাস্থ্যসেবাসংক্রান্ত সরকারি ওয়েবসাইটের সমস্যা দূর করতে কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা অতিরিক্ত সার্ভার আনছি, তথ্যভান্ডারের ধারণক্ষমতাও বাড়ানো হচ্ছে। পুরো ব্যবস্থার সামর্থ্য উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হচ্ছে।’ রয়টার্স।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কাজী জাফর অসুস্থ
Previous Health News: Cancer diversity has 'huge implications'

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')