home top banner

খবর

জন্ডিস-আতঙ্কে বিকেএসপি
১০ নভেম্বর, ১৩
Tagged In:  jaundice   Posted By:   Healthprior21
  Viewed#:   29

গত বাংলাদেশ গেমসে জিমন্যাস্টিকসে সোনা জিতেছিলেন বিকেএসপির মুশফিকা শামস বীথি। টেনিসের মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন ঈশিতা আফরোজ। কয়েক সপ্তাহ ধরে তাঁদের কেউ-ই সেভাবে অনুশীলন করতে পারছেন না। শুধু মুশফিকা-ঈশিতারাই নন, বিকেএসপির প্রায় ৬০ জন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা সবাই জন্ডিসে ভুগছেন।
খেলোয়াড়েরা ছাড়াও বিকেএসপির অনেক কর্মকর্তা, কোচ ও কর্মচারী জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েছেন। বিকেএসপির জিমন্যাস্টিকস কোচ আকরাম আলী জানালেন, ‘আমার ২০ জন ছাত্র জন্ডিসে ভুগছে। ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’ বিকেএসপির মতো আবাসিক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এভাবে বাড়ি পাঠিয়ে দেওয়াটাকে ভালোভাবে নেননি অভিভাবকেরা। শিক্ষক-ছাত্র সবাই এখন আতঙ্কে ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কাল বললেন, ‘বিকেএসপিতে ছাত্রদের জন্য কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ। অথচ এদের চিকিৎসকের কাছে না পাঠিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। এসব দরিদ্র ছাত্রের অনেকেরই বাড়ি যাওয়ার গাড়িভাড়া পর্যন্ত নেই। গ্রামে গিয়ে এরা কবিরাজ দেখাবে। পুষ্টিকর কোনো খাবারও হয়তো জোটাতে পারবে না। এই ছেলেমেয়েরা অন্তত সাত মাস পিছিয়ে গেল।’
জন্ডিসের প্রকোপ বেড়ে যাওয়ায় বিকেএসপিতে চলছে সেমিনার, সভা। ছাত্রদের মাঝে সচেতনতা বাড়ানোর চেষ্টাও চলছে। বিকেএসপির আবাসিক চিকিৎসক এমাদুল হক বললেন, ‘জন্ডিসের যেসব সোর্স থাকার কথা সেগুলো শনাক্ত করার চেষ্টা করছি। পানির পাইপের চাকতির যে ছিদ্রগুলো আছে সেগুলো পরীক্ষা করছি। এ কার্যক্রম এখনো চলছে। পানির ট্যাংকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ব্লিচিং পাউডার দিয়ে ধোয়ার কাজ চলছে। এরই মধ্যে যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের আইসোলনে রাখা হচ্ছে। শনাক্ত হওয়া স্টাফ-কর্মচারী, ছাত্রছাত্রীদের আলাদা করা হচ্ছে।’ তাঁর দাবি আশপাশের গ্রাম থেকে এই জীবাণু বিকেএসপিতে এসেছে, ‘শুধু বিকেএসপিতে নয়, আশপাশের দু-তিনটি গ্রামেও জন্ডিস ছড়িয়ে পড়েছে। ওখানকার কিছু স্টাফ বিকেএসপিতে চাকরি করেন, আশপাশের অনেক ঠিকাদার এখানকার ক্যাফেটেরিয়ায় এসে খাওয়া-দাওয়া করেন। সেখান থেকেও এটা ছড়াতে পারে।’
তবে জন্ডিস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি বলেই দাবি করছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক, ‘প্রয়োজনীয় সব পদক্ষেপই নিচ্ছি। ছাত্রদের চিকিৎসক দেখিয়েছি। পানি ও ট্যাংক পরীক্ষা করেছি।’ বিকেএসপিতে না রেখে ছাত্রদের কেন বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে? এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা, ‘এখানে তো একই সঙ্গে এক ডাইনিং টেবিলে খেতে হবে সবার। রোগটা সংক্রামক। তা ছাড়া আমাদের হাসপাতালও অত বড় নয়। মাত্র একজন চিকিৎসক থাকেন। বেড দু-তিনটা। যে কারণে ছোট ছেলেমেয়েদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এসব নিয়ে ভয়ের কিছু নেই। সব আমাদের নিয়ন্ত্রণে আছে।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: স্তন ক্যানসার সেবায় অনলাইন নিবন্ধনসুবিধা
Previous Health News: বাড়ছে স্থূল নারীর সংখ্যা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')