home top banner

খবর

হাঁটায় বিরাগ!
২০ অক্টোবর, ১৩
Tagged In:  walking   Posted By:   Healthprior21
  Viewed#:   23

অভিভাবকেরা তরুণদের না হাঁটার কারণ হিসেবে প্রযুক্তি পণ্যের আসক্তিকে দায়ী করছেন। সম্প্রতি যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপে দেখা গেছে, খুব বেশি প্রয়োজন পড়লেই কেবল প্রতি চারজনে একজন তরুণ হাঁটতে পছন্দ করেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান বুপা ১৮ থেকে ২৪ বছর বয়সী দুই হাজার মানুষের মধ্যে একটি জরিপ চালিয়েছে। এ জরিপে দেখা গেছে, তরুণরা দৈনিক মাত্র পাঁচ মিনিট করে হাঁটেন। অভিভাবকেরা তরুণদের কম হাঁটার কারণ হিসেবে প্রযুক্তি প্রতিবন্ধকতাকে দাঁড় করাচ্ছেন।

আর এদিকে কম হাঁটার পেছনে তরুণদের যুক্তি হচ্ছে ‘তাঁরা হাঁটার সময় কোনো সঙ্গী পান না’ তাই কম হাঁটেন। সামাজিক যোগাযোগে ব্যস্ত থাকার কারণে রাস্তায় একাকী অনুভব করেন বলেও অনেকে মনে করেন।

শতকরা ১৫ শতাংশ তরুণ মনে করেন, হেঁটে যাওয়ার চেয়ে গণপরিবহনে উঠে পড়া ভালো।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা দৈনিক ৩০ মিনিট করে হাঁটার পরামর্শ দিয়েছেন। কিন্তু জরিপে দেখা গেছে, নারীরা যেখানে দৈনিক গড়ে ১২ মিনিট করে হাঁটেন সেখানে পুরুষরা হাঁটেন আরও কম সময়। অনেকে কম হাঁটার কারণ হিসেবে খারাপ আবহাওয়া ও ক্লান্তিকেও অজুহাত হিসেবে দেখান।

বুপার বিশেষজ্ঞ পলা ফ্রাংকলিন জানিয়েছেন, না হাঁটার পেছনে অনেক অজুহাত দাঁড় করানো সম্ভব হলেও হাঁটা শরীরের জন্য ভালো তা অস্বীকার করার উপায় নেই। স্বল্প দূরত্বের কোথাও যেতে হলে গাড়ি বা বাসে যাওয়ার চেয়ে সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে হেঁটে যাওয়া উত্তম। এতে শরীর যেমন রোগব্যাধি থেকে থেকে মুক্ত থাকে তেমনি মানসিক স্ফূর্তিও লাভ করা যায়।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: বাস্থ্য অধিকার ডাক্তারের ফি ও প্রাসঙ্গিক কথা
Previous Health News: ১০ টন ব্লিচিং পাউডার ছিটানো হলেও দুর্গন্ধ আছে অলিগলিতে!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')