home top banner

খবর

নিরাপদ খাদ্য আইন অনুমোদন
১০ সেপ্টেম্বর, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   79

ভেজাল রোধে ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রিসভা ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। এতে আইন লঙ্ঘনের জন্য ২০ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এই তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, এ আইন কার্যকর হলে দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যাবে। আইনের আওতায় ‘বাংলাদেশ নিরাপদ খাদ্যপ্রতিষ্ঠান’ নামে একটি কর্তৃপক্ষ গঠন করা হবে, যার কাজ হবে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নিম্নমানের পণ্য বিক্রয়ের বন্ধের উদ্যোগ নেওয়া।
গত ১ জুলাই খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে আইনে নীতিগত অনুমোদন দিয়েছিল সরকার। ওই প্রস্তাবে দ্বিতীয়বার অপরাধ করলে দ্বিগুণ শাস্তির বিধান রাখা হয়েছিল। জরিমানার পরিমাণ ছিল পাঁচ থেকে ২০ লাখ টাকা। এ আইন অনুযায়ী নিরাপদ খাদ্যব্যবস্থার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য কোনো অপরাধ বা ক্ষতি সংঘটন বা সংঘটনের প্রস্তুতি গ্রহণ বা সংঘটনে সহায়তাসংক্রান্ত কোনো ঘটনার বিষয়ে কেউ ভিডিও বা স্থিরচিত্র ধারণ বা গ্রহণ করলে বা কোনো কথাবার্তা বা আলাপ আলোচনা রেকর্ড করলে ওই ভিডিও, স্থিরচিত্র, অডিও ওই অপরাধ বা ক্ষতি সংশ্লিষ্ট মামলা বিচারের সময়ে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে।
এ ছাড়া গতকাল মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের বিষয়ে জাতীয় কৌশলপত্র’ অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ বিষয়ে বলেন, জাতীয় কৌশলপত্রের আলোকে বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের শরণার্থীদের জরিপ করে তালিকা করা হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার বিষয়টি সরকারি বিভিন্ন সংস্থার অনুসন্ধানে ধরা পড়েছে।

সূত্র- প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: Facts about women and lung health
Previous Health News: অতি মোটা হওয়ায়

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')