home top banner

খবর

সিরিয়ায় 'গ্যাস হামলার' ঘটনাস্থলে যেতে পারেননি পর্যবেক্ষকরা
২৪ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   41

সিরিয়ার রাজধানী দামেস্কে বিষাক্ত গ্যাসে সহস্রাধিক মানুষ হতাহতের অভিযোগ ওঠার পরও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি জাতিসংঘের রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরের একটি আবাসিক হোটেলেই অবস্থান করছেন তারা। তাদেরকে ঘটনাস্থল পরিদর্শনের সুযোগ দিতে সিরিয়া সরকারেরর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো। এদিকে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত ১০ লাখের বেশি সিরীয় শিশু উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গত বুধবার দামেস্কের একটি জনবসতিতে বিষাক্ত গ্যাসে তেরশরও বেশি মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠিগুলো। তবে বিষাক্ত গ্যাসে হতাহতের ওই অভিযোগকে 'অযৌক্তিক এবং রঙচড়ানো' বলে দাবি করেছে সিরিয়া সরকার। গৃহযুদ্ধের কারণে মানবিক বিপর্যয় নেমে আসা দেশটি কোনো পক্ষ রাসায়নিক অস্ত্রের ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক সমপ্রদায়ের কয়েকজন সদস্য দামেস্কে উপস্থিত হওয়ার তিন দিনের মাথায় এ ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, তিনি কোন ধরনের বিলম্ব ছাড়াই সরকারের কাছ থেকে সহযোগিতা আশা করছেন। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়। ঐ দলকে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে সরকারের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য আসেনি। এদিকে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত ১০ লাখের বেশি সিরীয় শিশু উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও শিশু সংস্থা (ইউনিসেফ)। শুক্রবার এক বিবৃতিতে সংস্থা দু'টি জানিয়েছে, সিরীয় শরণার্থীদের অর্ধেকই শিশু। এদের মধ্যে সাত লাখ চল্লিশ হাজার শিশুর বয়স এগারো বছরের নিচে। জাতিসংঘের তথ্য অনুসারে, সিরীয় শরণার্থীদের অধিকাংশই লেবানন, জর্দান, তুরস্ক, ইরাক এবং মিসরে আশ্রয় নিয়েছে।

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: হূদযন্ত্রহীন ৪৫ মিনিট!
Previous Health News: মিশ্র আবহাওয়ায় সুস্থতা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')