নিউজিল্যান্ড থেকে আসা শিশুখাদ্য পরীক্ষা করা হবে
১৯ অগাস্ট, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 25
নিউজিল্যান্ড থেকে আসা শিশু খাদ্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। এছাড়া জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিকল্প শিশুখাদ্য আইন পাস হবে বলেও জানান তিনি।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।
সম্প্রতি নিউজিল্যান্ডের দুধে ব্যাকটেরিয়া পাওয়ার পর শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশে আমদানি নিষিদ্ধ করায় বাংলাদেশও করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এসময় বিকল্প শিশুখাদ্য আইনটি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির মঙ্গলবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে জানান।
গত ১ জুলাই মাতৃদুগ্ধ-বিকল্প শিশুখাদ্য বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধের বিধান রেখে মাতৃদুগ্ধ-বিকল্প শিশুখাদ্য আইন এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য উৎপাদন ও বিপণন করার বিধান থাকলেও শিশুখাদ্যের বিজ্ঞাপন প্রচারে বিধি নিষেধ আরোপ করা হয়। পাশাপাশি আইন ভঙ্গকারীদের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
আগামী ১২ সেপ্টেম্বর সংসদ অধিবেশন বসার কথা রয়েছে।
আইনে বিকল্প শিশুখাদ্য নিয়ে বিজ্ঞাপন প্রচার করা নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সরকারি চাকরিতে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানে তা পালন করা হয় না এবং শিশুরা জন্মের প্রথম ছয় মাস মায়ের দুধ খেতে পায় না- সে ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তবে বর্তমান পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব এম এন নিয়াজউদ্দিনসহ স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন