মৌমাছির বিষেই কি এইচআইভি বিনাশ
১৪ অগাস্ট, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 28
এইডস-এর সম্ভাব্য নিরাময় আবিষ্কারের পথে আরেক ধাপ এগোলেন ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের গবেষকরা৷ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) নাশ করতে গত কয়েক দশক ধরে মাথার ঘাম পায়ে ফেলেছেন বিজ্ঞানীরা৷ এতদিনে সাফল্যের সম্ভাবনা দেখছেন তারা৷
ল্যাবরেটরিতে বহু পরীক্ষা-নিরীক্ষা চলেছে এতদিন৷ কিন্ত্ত এইচআইভি-র বাইরের আবরণ ভাঙতে পারে, এমন কোনো বিষ আবিষ্কার করতে পারেননি বিজ্ঞানীরা৷ অবশেষে উপায় বেরলো৷ দাবি, মৌমাছির বিষেই নিয়তি লেখা আছে এইচআইভি-র৷
অতিক্ষুদ্র কণা, বিজ্ঞানের পরিভাষায় নাম 'ন্যানো পার্টিকল'৷ আগামী দিনের বিজ্ঞান যে এই 'ন্যানো পার্টিকল'-এর হাত ধরেই অনেক দূর যাবে বেশ কিছু দিন আগে থেকেই এমন আশা প্রকাশ করে এসেছেন একদল বিজ্ঞানী৷
অতি ক্ষুদ্র এই কণা (ন্যানো পার্টিকলস) এবং তাকে ঘিরে যে সম্ভাবনা তার ভিত্তিতেই গড়ে উঠেছে বিজ্ঞানের এক নতুন শাখা 'ন্যানোটেকনোলজি'৷ বিজ্ঞানীদের অনুমান ফলতে শুরু করেছে ইতিমধ্যেই৷ জোশুয়া হুডের গবেষণা তার সাম্প্রতিকতম উদাহরণ৷
এইচআইভি-র বাইরের রক্ষণাত্মক স্তরটি ভাঙতে হুড ও তার সহযোগীরা পরীক্ষামূলক ভাবে অতি ক্ষুদ্র (ন্যানো) ক্যাপস্যুলের মধ্যে মৌমাছির বিষ ভরে দেখছিলেন৷ এই বিষে মেলিটিন নামে শক্তিশালী রাসায়নিকের উপস্থিতি জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা৷
এইচআইভি-র সংস্পর্শে ন্যানো ক্যাপস্যুল আসতেই তা ভেঙে গিয়ে মেলিটিন বেরিয়ে আসবে, এমনই পরিকল্পনা ছিল বিজ্ঞানীদের৷ বাস্তবে এমনটা হতেই ম্যাজিকের মতো কাজ৷ মেলিটিনের ছোঁয়া পেতেই রক্ষণাত্মক স্তর নষ্ট হয়ে গিয়ে একেবারেই দুর্বল হয়ে গেল ভাইরাস৷ ন্যানো পার্টিকল মানবকোষের চেয়ে এতই ছোট, তার মধ্যে রাখা বিষে মানুষের ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হুড৷
এই গবেষণা এখনো পর্যন্ত প্রাথমিক স্তরে থাকলেও আগামী দিনে এতেই এইচআইভি-র চিকিৎসা করা সম্ভবপর হবে বলেই আশা বিজ্ঞানী মহলের৷
সূত্র - natunbarta.com
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন