home top banner

খবর

পাথর নয়, কিডনিই অপসারণ করলেন শিক্ষানবিশ চিকিৎসক
২৮ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   29

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে রোগীর অনুমতি ছাড়াই কিডনি কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি থেকে পাথর অপসারণের সময় চিকিৎসক কিডনি কেটে ফেলেন। বিষয়টি ধামাচাপা দিতে এক লাখ ২০ হাজার টাকা দিয়ে সমঝোতা করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক ফোরকান আহমদ এই অস্ত্রোপচার করেন। ওই চিকিৎসক দাবি করেন, পাথর অপসারণের সময় রোগীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তিনি একটি কিডনি কেটে ফেলেন।

ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু সাঈদ বলেন, ‘একজন শিক্ষানবিশ চিকিৎসক এভাবে অস্ত্রোপচার করতে পারেন না।  বিষয়টি তদন্ত করে ওই ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নবীনগরের বিদ্যাকুট গ্রামের কৃষক হান্নান মিয়ার স্ত্রী হাজেরা বেগম ১৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের জেল রোডের দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাতে তাঁর কিডনি থেকে পাথর অপসারণ করার জন্য অস্ত্রোপচার করেন হাসপাতালে কর্মরত শিক্ষানবিশ চিকিৎসক ফোরকান আহমদ। অস্ত্রোপচারের পর থেকে হাজেরার তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে থাকে। কয়েক দিন পরও অবস্থার উন্নতি না হলে গত শুক্রবার তাঁকে আবার ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই চিকিৎসক রোগীর স্বজনদের জানান, পাথর অপসারণের সময় রোগীর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তিনি একটি কিডনি কেটে ফেলেন।

হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ‘কিডনি কাইট্টা ফেলার আগে চিকিৎসক আমারে কিছু জানায় নাই। তিনি অভিযোগ করেন, কিডনি কেটে ওই ক্লিনিকের মালিক ও ওই চিকিৎসক তা অন্য কোথাও বিক্রি করেছেন।

তবে শিক্ষানবিশ চিকিৎসক ফোরকান আহমদের মুঠোফোনে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। তবে ক্লিনিকের অন্যতম অংশীদার শাহীনুল হাসান দাবি করেন, কিডনি ফেলে দেওয়া হতে পারে, এমন জানিয়েই চিকিৎসক ওই নারীর অস্ত্রোপচার করেন।

সূত্র - প্রথম আলো

 

Please Login to comment and favorite this News
Next Health News: আইজিএসের গোলটেবিল বৈঠক স্বাস্থ্যনীতি বাস্তবায়নে বাধা আমলা ও চিকিৎসকেরা
Previous Health News: Chocolate craving comes from total sensory pleasure

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')