home top banner

খবর

বাড়িতে প্রথম রাত কাটাল রাজপুত্র
২৫ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   36

বাড়িতে প্রথম রাত কাটিয়েছে ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথি। গত মঙ্গলবার সন্ধ্যায় ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন নবজাতক সন্তানকে নিয়ে হাসপাতাল ছেড়ে কেনসিংটন প্যালেসে যান। এদিকে গতকাল বুধবার ভবিষ্যৎ রাজাকে দেখতে কেনসিংটন প্যালেসে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। কেট ও উইলিয়াম সদ্যোজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে প্যালেসে গেলে সেখানে অপেক্ষমাণ পরিবারের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের অভিনন্দন জানান। কেনসিংটন প্যালেসের মুখপাত্র বলেন, ছেলেকে নিয়ে এখন একান্তে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন তাঁরা (কেট ও উইলিয়াম)।
ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী ও ছেলের নাতিকে দেখতে গতকাল বুধবার সকালে কেনসিংটন প্যালেসে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। সেখানে তিনি আধা ঘণ্টা থেকে বাকিংহাম প্যালেসে ফিরে যান। রাজপরিবার সূত্র জানায়, প্রপৌত্রের আগমনে রানি ‘রোমাঞ্চিত’। লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে সোমবার জন্ম হয় ‘ভবিষ্যৎ রাজার’। হাসপাতাল ছাড়ার আগে নবজাতককে নিয়ে বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও উৎসাহী জনতার সামনে আসেন উইলিয়াম ও কেট। সাদা তোয়ালে জড়ানো নবজাতককে দেখে উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে। কেট ও উইলিয়াম হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন।
জনসমক্ষে কয়েক মিনিট থাকার পর কেট ও উইলিয়াম আবার ছেলেকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বেরিয়ে আসেন তাঁরা। মা ও নবজাতককে গাড়ির পেছনের আসনে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে কেনসিংটন প্যালেসে যান উইলিয়াম। বিবিসি ও সিএনএনসহ অনেক টেলিভিশন এ দৃশ্য সরাসরি সম্প্রচার করে। হাসপাতাল ছাড়ার সময় উইলিয়াম বলেন, যত দ্রুত সম্ভব রাজপরিবারের নতুন অতিথির নাম ঠিক করা হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়ে নবজাতককে শুভকামনা জানান তার দাদা প্রিন্স অব ওয়েলস চার্লস এবং ক্যাথেরিনের মা-বাবা ক্যারল ও মাইকেল মিডলটন। নাতিকে দেখে প্রিন্স চার্লস মন্তব্য করেছেন, ‘চমৎকার’। আর নানি ক্যারল বলেছেন, ‘সত্যিই সুন্দর’। ব্রিটিশ আইন অনুযায়ী, স্থানীয় প্রশাসনে ছেলের জন্মনিবন্ধন করার জন্য উইলিয়াম ও কেটের হাতে আরও ৪১ দিন সময় রয়েছে। জন্মনিবন্ধনের ক্ষেত্রে নবজাতকের অবশ্যই নাম লাগে।

সূত্র - প্রথম আলো

 

Please Login to comment and favorite this News
Next Health News: জীবনকে অর্থবহ করে স্মৃতিকাতরতা
Previous Health News: অবৈধ ব্লাড ব্যাংক মালিকের কারাদণ্ড

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')