home top banner

খবর

এফবিসিসিআইয়ের গোলটেবিলে খাদ্যমন্ত্রী বর্তমান সরকারই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ করে যাবে
২৩ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

বর্তমান সরকারের আমলেই নিরাপদ খাদ্য আইন পাস হবে। আর এ আইন পাসের পর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করে যাবে সরকার।
নিরাপদ খাদ্য নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন (এফএনএফ) আয়োজিত গোলটেবিল বৈঠকে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব কথা বলেছেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এ সরকার আর তিন-চার মাস আছে। এ সময়ের মধ্যেই আইনটি করে প্রতিষ্ঠানটি (নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) করে দিব।’ তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন মন্ত্রিসভা অনুমোদন করেছে। এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের কাজ চলছে। আগামী সংসদ অধিবেশনে এটি উত্থাপন করা হবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যনিরাপত্তা নিয়ে দেশে এখন আতঙ্ক বিরাজ করছে। দেশের খাদ্য পুষ্টির দিক থেকে সুষম নয় এবং নিরাপদও নয়। অন্য যেকোনো রোগের তুলনায় এখন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এর বড় কারণ ভেজাল খাদ্য।
শুধু ফরমালিন নয়, আরও কিছু রাসায়নিকের মাধ্যমে খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে মনে করেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশেই খাদ্যে নির্দিষ্ট মাত্রায় কিছু পরিমাণে রাসায়নিক ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে এসব রাসায়নিক নির্বিচারে ব্যবহার করা হচ্ছে।’
নিরাপদ খাদ্য আইন প্রণয়নের উদ্যোগ নিতে সরকার দেরি করে ফেলেছে স্বীকার করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আরও এক বছর আগে যদি এই আইনের কাজ শুরু করতাম, তাহলে আমি এটি পুরোপুরি বাস্তবায়ন করতাম।’ 
সভায় এফবিসিসিআইয়ের সভাপতি অভিযোগ করেন, মাছ, সবজি, ফলসহ বিভিন্ন খাদ্যে ফরমালিন, কার্বাইড ব্যবহার করা হচ্ছে। এমনকি চালও রাসায়নিক ব্যবহারের হাত থেকে রেহাই পাচ্ছে না। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে একটি সমন্বিত প্রতিরোধব্যবস্থা নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নাজমা শাহীন খাদ্য নিরাপদ না হওয়ার কয়েকটি কারণ উল্লেখ করেন। এগুলো হলো—কম সময়ে বেশি মুনাফা করার প্রবণতা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং খাদ্য আইনের সীমাবদ্ধতা। 
মূল প্রবন্ধে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, এখন মাছে বিষাক্ত ফরমালিন, ফলে ক্যালসিয়াম কার্বাইড, ইথেফেন, প্রোফাইল প্যারা টিটিয়াম পাউডার, বিস্কুকসহ বেকারি পণ্যে বিষসমতুল্ল রং আর মুড়িতে মেশানো হচ্ছে কৃষিকাজে ব্যবহূত ইউরিয়া সার। 
হেলাল উদ্দিন টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি করার এবং শুধু সরকারি লাইসেন্সধারীদের টিসিবির কাছ থেকে ফরমালিন ক্রয়ের সুপারিশ করেন।
সভায় এফএনএফের এ দেশীয় পরিচালক নাজমুল হোসেন, এফবিসিসিআইয়ের সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, প্রাণের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম, টাটকা ফুড প্রডাক্টসের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বিডি ফুডসের নির্বাহী পরিচালক রুহুল আমীন প্রমুখ বক্তব্য দেন।

 

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: নতুন প্রিন্স দেখতে ‘ভারি সুন্দর’
Previous Health News: চিকিৎসাসেবা ব্যাহত ইউজার ফি নিয়ে উত্তপ্ত হূদরোগ ইনস্টিটিউট

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')