home top banner

খবর

জন্মদিনে ম্যান্ডেলার স্বাস্থ্যের নাটকীয় উন্নতি
১৯ জুলাই, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   56

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন পালিত হলো গতকাল বৃহস্পতিবার। দিনটি সারা বিশ্বে ম্যান্ডেলা দিবস হিসেবে পালিত হয়। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশেই তার জন্মদিন উদযাপন করা হয় নানা আয়োজনে। এদিকে গতকাল নাটকীয়ভাবে ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। খবর বিবিসি ও রয়টার্সের।
 
অবিসাংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা শুভেচ্ছা জানিয়েছেন। ওবামা বলেন, ম্যান্ডেলার আদর্শে দীক্ষিত হয়ে অন্যকে সেবার মাধ্যমেই বিশ্ববাসী এই মহামানুষকে শ্রদ্ধা জানাতে পারে। গত মাসে ওবামা আফ্রিকা সফরে গিয়ে ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রোবেন দ্বীপ সফর করেন। এই দ্বীপে ম্যান্ডেলা ১৮ বছর কারাগারে ছিলেন। গত ৮ জুন থেকে হাসপাতালে রয়েছেন ম্যান্ডেলা। তবে গতকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেয়ে জিন্দজি ম্যান্ডেলা এক সাক্ষাত্কারে বলেছেন, আমি গত মঙ্গলবার তাকে দেখতে গিয়েছিলাম। তিনি কানে হেডফোন লাগিয়ে টিভি দেখছিলেন। আমাদের দেখে বাবা বড় একটা হাসি দেন। হাত ও চোখ নেড়েছেন। শিগগিরই যেকোনো সময় তিনি বাড়িতে ফিরবেন বলে আমি আশা করছি। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক বিবৃতিতে বলেন, মাদিবা প্রিটোরিয়ার হাসপাতালে চিকিত্সাধীন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন।
 
ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে জোহানেসবার্গের বিভিন্ন সংগঠনসহ জনগণ গতকাল ৬৭ মিনিট বিভিন্ন জনহিতকর কাজ করে। মুক্ত জীবনের ৬৭টি বছর দেশের জন্য কাজ করেছেন মাদিবা। সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়। দিনটি উপলক্ষে প্রেসিডেন্ট জুমা প্রিটোরিয়ার দরিদ্রদের মধ্যে বিনা মূল্যে আবাসনব্যবস্থা নিশ্চিতের খোঁজখবর নেবেন। ম্যান্ডেলার জন্মদিনে তার মন্ত্রিসভা খাদ্য, বাসস্থান ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। ম্যান্ডেলার জন্মদিনের আয়োজনে শামিল হন ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও তারকারা। ম্যান্ডেলার গ্রাম ওমতাতার মুভিজোরে এদিন যাত্রা শুরু করে একটি নতুন স্কুল। গির্জাগুলোতে মাদিবার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শ্রমিক সংগঠনগুলোও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কেপটাউনের সেন্ট জর্জ'স ক্যাথেড্রেলে। ফিলিপাইন আর নরওয়েতেও ছিল স্কুল শিশুদের জন্য বিশেষ আয়োজন। কেনিয়ায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই দিনটি। ম্যান্ডেলার সম্মানে ২০০৯ সালে তার জন্মদিনটিকে ম্যান্ডেলা দিবস ঘোষণা করে জাতিসংঘ। দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী জন অ্যাডমস ও পল ব্লুমক্যাম্প জন্মদিন উপলক্ষে ম্যান্ডেলার দুটি বিশাল আকারের প্রতিকৃতি এঁকেছেন। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেয়া নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা তার নিজের দেশের মানুষের কাছে অনেক বেশি পরিচিত 'মাদিবা' নাম। এটি তার গোত্রের নাম। কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে।
 
সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: ক্যান্সারের পূর্ব লক্ষণ
Previous Health News: Drinking sweat

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')